প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১:৫৭ পি.এম
বৈঠকে উপদেষ্টা পরিষদ
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। তবে কী কারণে হঠাৎ এ বৈঠক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠক হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে জানানো হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত