স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকায় নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসা থেকে নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
এ সময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি কার্ড, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, ত্রিশুল, চায়না চাপাতি, চাকু, কল্কি, ৫টি সৌদি রিয়াল এবং ২৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাদিরা আক্তার হ্যাপি উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা। তবে বর্তমানে তিনি পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের ভাড়া বাসায় তৃতীয় স্বামী আবুল হোসেনের সঙ্গে বসবাস করত।
ওসি শিব্বিরুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় তিনি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসাবে পরিচিত।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত