তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে তালতলীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ বিভাগে কালবৈশাখীর ঝড়ের শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করবে সরকার: ডা. জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রোসাটম মহাপরিচালকের মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হুমকি প্রদান

ধর্ষণের অভিযোগে বাসরঘর থেকে যুবক গ্রেফতার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে আবুল কালাম (২৬) নামে এক যুবককে বাসরঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন।

গ্রেফতার আবুল কালাম ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরীর বাড়িও একই গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক পীরজাদা মো. মোস্তাছিনুর রহমান।

তিনি বলেন, বিকেলে আবুল কালামকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এসময় বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা ঢাকায় চাকরি করেন। মেয়ে তার বাবার কাছে গ্রামের বাড়িতে থাকে। পাশাপাশি বাড়ি হওয়ায় প্রায়ই কিশোরীর বাড়িতে যাওয়া-আসা করতেন আবুল কালাম। চারমাস আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন আবুল কালাম। এতে অন্তঃসত্ত্বা হয় মেয়েটি। পরে বিয়ে করতে বললে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন কালাম। এরই মধ্যে অভিযুক্ত ওই যুবক বুধবার (২৬ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাউরী গ্রামের এক তরুণীকে বিয়ে করেন।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়েছিলাম। ডাক্তার বলেছেন অন্তঃসত্ত্বা। আমি আবুল কালামের শান্তি চাই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী প্রেমিকার বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এদিন রাত ৩টার দিকে বাসরঘর থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। এরপর শুক্রবার অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিবদ্ধ করে আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আবুল কালামকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি তিনি স্বীকার করেছেন।

ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকেও হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচংয়ে ফকির আব্দুস সালাম রহ: এর ৪৮ তম বার্ষিক ওরুছ মাহফিল সম্পন্ন

বুড়িচং, কুমিল্লা: গতকাল ২২ জুন, শনিবার দিবাগত রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম রহ: ৪৮ তম বার্ষিক ওরুছ মাহফিল মাজার – মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরুছ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর হযরত শেখ শাহজাদা গোলাম মোঃ আব্দুল কাদের কাওকাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, আব্দুল করিম চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নজির আহমদ,হাজী জালাল উদ্দিন, তরুন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আমজাদ হোসেন। মোঃ গোলাম হাসান আল কাদরী ও মোঃ শাহজাহান এর উপস্থাপনায় ওরুছ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বুড়িচং নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাওঃ মোঃ শেখ সাদী

আরও পড়ুন
language Change