তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইসরাইলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ী পরিচালকের পরিবারের হাতে

পাঠক সংখ্যা
638

 

# চালকের বেতন ও জ্বালানি খরচও সরকারি কোষাগার থেকে
# অভিযোগ অস্বীকার করলেও বাড়িতে গিয়ে মিলেছে সত্যতা
# সরকারের জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা উপেক্ষিত

স্টাফ রিপোর্টারঃ

সরকারি পরিবহন প্রাপ্তির প্রাধিকার অনুযায়ী, ১ম থেকে ৪র্থ গ্রেডের কর্মকর্তারা সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি পাবেন। অর্থাৎ দিনে-রাতে যে কোন সময়, যে কোন প্রয়োজনে গাড়িটি ব্যবহার করতে পারবেন। গাড়ির চালকের বেতন এবং নির্দিষ্ট পরিমানের জ্বালানি খরচও বহন করবে সরকার। তবে এই কর্মকর্তারা কোনভাবেই একাধিক কিংবা পরিবারের জন্য সরকার থেকে গাড়ি পাবেন না। সেক্ষেত্রে সরকারি অর্থে বেতনভুক্ত চালক ও জ্বালানি খরচের প্রশ্নই আসে না। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক সকল নিয়ম-নীতি ভেঙে দিয়ে প্রাধিকার হিসেবে একটি গাড়ি ব্যবহারের পাশাপাশি প্রকল্পের জন্য বরাদ্দের গাড়ি পরিবারের সার্বক্ষণিক ব্যবহারের জন্য নিজ বাড়িতেই রাখছেন। আবার সেই গাড়ির চালকের বেতন ও জ্বালানি খরচও মেটানো হচ্ছে সরকারি কোষাগার থেকে। এমন নজিরবিহীন ঘটনার অনুঘটকের নাম ডা. মো. নাজমুল ইসলাম। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)। বর্তমানে সরকার যেখানে জ্বালানি খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে, সেখানে নিয়ম বহির্ভুতভাবে পরিবারের জন্য সরকারি গাড়ি, তেল ও চালক ব্যবহার করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করছেন তিনি।
যদিও অভিযোগ প্রসঙ্গে জানতে পরিচালক নাজমুল ইসলামের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। লোক মারফৎ এই প্রতিবেদককে জানান, তিনি প্রাধিকার অনুযায়ী প্রাপ্ত একটি গাড়িই ব্যবহার করেন। দ্বিতীয় কোন গাড়ি নিজে কিংবা পরিবার ব্যবহার করে না। তবে সরেজমিনে নাজমুল ইসলামের বসবাস করা উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণী সড়কের ত্রি-মাত্রা রোকেয়া’স ড্রিম নামের ২৭৬ নং বাড়িতে গিয়ে দেখা গেল, তার দাবি মিথ্যা। ওই বাড়ির নিচ তলায় অবৈধভাবে ব্যবহার করা গাড়িটি পার্ক করা অবস্থায় পাওয়া যায়।
সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতায় ম্যালেরিয়া বিষয়ক প্রকল্পের কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রকল্পের টাকায় কেনা আনুমানিক অর্ধকোটি টাকা মূল্যের পাজেরো ভি-৬ মডেলের (ঢাকা মেট্রো-ঘ ১১-৫৬৯৩) গাড়িটি কয়েক বছর আগে দেওয়া হয়। ২০২১ সালের শুরুর দিক থেকে গাড়িটি ডা. নাজমুল ইসলাম নিজ বাড়িতে নিয়ে রেখেছেন। তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত প্রয়োজনে ওই গাড়ি ব্যবহার করে থাকে। তবে চালক কিংবা জ্বালানি তেলের খরচ ব্যয় করতে হয় না তাদের। স্বাস্থ্য অধিদপ্তরে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চালক আমিনুল ইসলাম ওই গাড়ি নাজমুল ইসলামের পরিবারের প্রয়োজনে চালালেও তার বেতন হয় সরকারি কোষাগার থেকে। গাড়িটির জ্বালানি খরচ বাবদ আগে প্রতি মাসে ৩০০ লিটার অকটেন বরাদ্দ পেতেন। বর্তমানে তেলের বরাদ্দ কমিয়ে দেওয়ায় ১৪০ লিটার পান।
এদিকে, গত ৫ আগস্ট এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তারা গাড়ির অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি যত্রতত্র ব্যবহার না, যে কাজের জন্য তাকে গাড়ি দেওয়া হয়েছে, সেই কাজের বাইরে যদি তারা গাড়ি ব্যবহার করে, যখনই আমাদের কাছে খবর আসবে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সেই হিসেবে ডা. নাজমুল ইসলাম মন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করছেন। প্রাধিকার অনুযায়ী তিনি সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার প্র্যাডো গাড়ি ব্যবহার করছেন। অপরদিকে, সম্পূর্ণ অবৈধভাবে সরকারি টাকায় পরিবারের জন্য পরিবহন সুবিধা নিচ্ছেন।
এ বিষয়ে জানতে মোবাইলে কল করলে ডা. নাজমুল ইসলাম রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বিষয়টি তাকে জানালে তার পরিচিত একজন সংবাদকর্মীর মাধ্যমে জানান, অভিযোগ সত্য নয়। পরবর্তীতে ডা. নাজমুলের বাড়িতে গিয়ে ভবনের নিচ তলায় গাড়িটি দেখা যায়।
এ প্রসঙ্গে কথা বলতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ) একাধিকবার কল করা হলেও তারা রিসিভ না করায় কারো মন্তব্য জানা সম্ভব হয়নি।
ক্ষুদে বার্তা পাঠালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জবাবে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি

‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত বছর শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনও চলছে। ইসলামাবাদ দুঃসাহস দেখালে আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধ। চীন ও পাকিস্তানের সামরিক শক্তি বিবেচনায় নিজেদের সামরিক সামর্থ্য আরও বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। একই সময়ে কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন তিনি। দ্য হিন্দু। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান। অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। নয়াদিল্লির দাবি, অপারেশন সিঁদুরে পাকিস্তানকে ‘বড় শিক্ষা’ দেয়া হয়েছে। অন্যদিকে ইসলামাবাদের দাবি, মাত্র চারদিনের ওই সংঘাতে পাকিস্তান ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে গত বছরের মে মাসের সংঘাতের রেশ এখনও শেষ হয়নি। উভয় দেশের নেতারা এখনও হুমকি পাল্টা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন
language Change