স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাতিরঝিলে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে।
মঙ্গলবার (৪ মার্চ) আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দুপুর ১টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
আগুন লাগার সময় মাইক্রোবাসটিতে কতজন ছিল তাও জানা যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের উপরে একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত