তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এপ্রিলে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তবে তার সফরের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

সফরকালে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটনসহ বেশকিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

তার সফর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী বুধবার (৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

পাকিস্তানের অতিরিক্ত সচিব আজ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, সংস্কৃতি বিষয়ক সচিব আতাউর রহমান এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সঙ্গেও বৈঠক করেন।

এর আগে সবশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন। ২০২২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভার্চুয়ালি ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছিলেন।

গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দুইবার সাক্ষাৎ হয়। আগস্টে টেলিফোনেও তাদের মধ্যে কথোপকথন হয় এবং তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত হন।

এরপর বাংলাদেশে পাকিস্তানিদের ভিসা সহজ করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল ও ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার॥ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল ছোড়ে। দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। এ সময় সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া নিউমার্কেট থেকে মিরপুরের রাস্তায়ও যান বন্ধ রয়েছে। জানা গেছে, গত ২ দিনে ঢাকা কলেজের ৭ শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, চায়নিজ কুড়াল দিয়ে তাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালায় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী। এর আগে চলতি বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের

আরও পড়ুন
language Change