তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্বৈরাচার শেখ পরিবারের ঘনিষ্ঠ জামিল এখন ভাসানী অনুসারী পরিষদে সক্রিয়, ভয়াবহ প্রতারণার অভিযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

স্বৈরাচার শেখ পরিবারের ঘনিষ্ঠ জামিল আহমেদ ৫ আগস্টের পর খোলস পাল্টে এখন ভাসানী অনুসারী পরিষদের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। গত তিন বছর আগে থেকে ভাসানী অনুসারী পরিষদে যুক্ত থাকার দাবি তুললেও বিগত দিনে জামিলের তেমন সক্রিয়তা দেখা যায়নি। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে শেখ পরিবারের সাথে ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জামিল আহমেদের ঘনিষ্ঠতার সূত্রে তিনি শেখ হেলালের বাসা সংলগ্ন অফিস নিয়েছিলেন। জামিল আহমেদের অফিসে শেখ হাসিনা ও শেখ মুজিবের পাশাপাশি শেখ হেলাল, শেখ তন্ময়ের ছবি ঝুলানো থাকতো, কেবল তাই নয় তাদের সাথে জামিলের ঘনিষ্ঠতা ছিল চরমে। জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো, চলতো বড় বড় তদবির বানিজ্য। যে কারণে বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার নগরকান্দি এলাকার জামিল আহমেদ বলতেই সবাই জানতেন খুলনার শেখ বাড়ির লোক। রাজধানীর বারিধারায় জামিল আহমেদের জেওয়ান সোর্সিং কোম্পানির অফিসে ছিল শেখ পরিবারের ঘনিষ্ঠজনদের বিশেষ আড্ডাখানা, আশির্বাদের আসনে মাথার উপরে থাকতো শেখ পরিবারের নানা ছবি। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকা জামিল আহমেদ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা সহ নানা কাজের অন্যতম অর্থের যোগানদাতা ছিলেন। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব ও হুমকি ধামকির কারণে জামিল আহমেদের বিরুদ্ধে বিগত দিনে কেউ মুখ খুলতে সাহস করেনি। তাঁর মালিকানাধীন বায়িং হাউজ জেওয়ান সোর্সিং কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ, ব্যবসার প্রফিট এবং ভুয়া অর্ডার ক্রিয়েট করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তাঁর প্রলোভনের শিকার হয়ে দেউলিয়া অনেক প্রতিষ্ঠান ও একাধিক ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন মহলে বিভিন্ন উপায় অবলম্বন করেও কোনো সুরাহা করতে পারছেন না, কেননা তিনি বরাবরই ক্ষমতাধরদের আশ্রয়ে নিজেকে শক্তিশালী করেন। ছাত্র জনতার গণঅভূর্থানে শেখ পরিবারের পতন ঘটলে তিনি ভাসানী অনুসারী পরিষদে সক্রিয় ভাবে অবস্থান নিয়ে হয়ে যান শেখ পরিবারের বিরোধী শক্তির লোক। ২৪শের গণঅভ্যুত্থানে ছাত্রজনতার হাতে শেখ পরিবারের ক্ষমতার পতন ঘটলেও, ক্ষমতা কমেনি জামিল আহমেদের। যে কারণে জামিলের কাছের কোটি কোটি টাকা পাওনার হিসাব নিয়ে দিশেহারা রিফাত সিফাত, এল এল ইন্টারন্যাশনাল, ড্রীম টাচ, আদর নিট, টেক্স ওয়ার্ল্ড, জিরকন, এলএইচ নিটওয়্যার, পলিস্টার নিট কনসাল্ট, স্টিচ এন্ড ওয়েভ,সৌরভ ফেবরিক্স আব্দুল লতিফ ,সেলিম মোড়ল, মোমিন, আব্দুস সোবাহান, রামপুরার আব্দুস সালাম, সহ অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান। টাকার অভাবে চিকিৎসা নিতে না পেরে বিছানায় কাতরাচ্ছেন পাওনাদার সত্তরোর্ধ্ব আব্দুস সোবহান সহ অনেকের জীবন যাপন চলছে কষ্টের মধ্যে দিয়ে। অথচ আপসানা মিমির মতো একাধিক নারী নিয়ে ভোগ বিলাসে মেতে আছেন জামিল আহমেদ। জানা যায় একাধিক নারী আসক্তির কারণে অনেকের সাংসারিক জীবনে অশান্তি ও রাজধানীর আফতাবনগরে স্বামী শেখ সোহেলের ছুরিকাঘাতে স্ত্রী সুবর্ণা আক্তার মিমের মৃত্যুর পেছনেও রয়েছে নাকি জামিলের কু-কীর্তি। এমনকি টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করা নারায়ণগঞ্জের মনির হোসনের স্ত্রী স্বামীর পাওয়া টাকা পাবার আশায় জামিলের দারস্থ হলে তিনিও জামিলের কু-নজরে পরেন, বাদ যায়নি অফিস স্টাফ আরামবাগের সিমলা সহ অনেকে। শিক্ষক বাবার সন্তান জামিল আহমেদ মামা নজরুলের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে পরিচিত হলেও পরে আর মামাকে দরকার হয়নি নিজেই নানা উপায়ে ঘনিষ্ঠ হয়ে তাঁদের প্রভাব খাটিয়ে বিস্তার করেছেন তাঁর প্রতারণার ফাঁদ। গার্মেন্টসে মাসে মাত্র দশ হাজার টাকা বেতনে চাকুরী করা জামিল আহমেদ প্রতারণার টাকায় টাঙ্গাইলের ঘাটাইলে শশুরবাড়ী এলাকায় ৪০ বিঘা জমি, মাছের ঘের, হাঁসের খামার ও বসুন্ধরা আবাসিক এলাকায়  রেডিসন থেকে কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়াও নামে বেনামে রয়েছে আরও সম্পদ। গুলশান সহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রাজনৈতিক চাপে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানা যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার

এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্স দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের কাছে ভোগান্তি, ঘুষ ও দুর্নীতির সমার্থক নাম হয়ে উঠেছে—এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট মহলের কাছ থেকে। জমি রেজিস্ট্রেশন, দলিল সম্পাদন, নকল উত্তোলন, রেকর্ড তলাশি, সংশোধন এমনকি জমির শ্রেণি পরিবর্তনের মতো সরকারি সেবাগুলোতে নিয়মিতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির কেন্দ্রে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ উঠেছে, যার অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে উঠে এসেছে উমেদার বাবু হাওলাদার নামের একজন কর্মচারীর নাম। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে কার্যত কোনো দলিল নিবন্ধনই ঘুষ ছাড়া সম্পন্ন হয় না। অভিযোগ অনুযায়ী, এই ঘুষ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন বাবু হাওলাদার। তার মাধ্যমে দলিল লেখক, উমেদার ও কিছু অসাধু

আরও পড়ুন
language Change