তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অপসারণ হলো খালের অবৈধ বাধ বরগুনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভা প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ঠিকানা পাচ্ছে মোংলা পৌরসভা কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো দ্বিপাক্ষিক ফারাক্কার পানি বণ্টন বৈঠক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে বনিবনা হচ্ছে না। ভারতের তৈরি ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না, এবং ভরা মৌসুমে বাংলাদেশকে আগাম কোনো সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সমস্যার সমাধানে সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে দুই দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

ফারাক্কা বাঁধে গঙ্গার পানি মাপার পর দুদিন ধরে উভয় দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকের প্রথম দিন গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়, এবং দুই দেশের প্রতিনিধিরা বৈঠকের মিনিটসে সই করেন। কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তবর্তী নদীগুলির ওপর, এবং সেখানেই আলোচনা জটিলতা দেখা দেয়। বৈঠকের পর মিনিটসে সই হয়নি।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন ডিডাব্লিউকে জানান, “পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।” অন্যদিকে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি, এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়নি।

দ্বিতীয় বৈঠকের সমস্যা

শুক্রবারের বৈঠকে আলোচ্য ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলিকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার বিষয়টি। একাধিক বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর এখনো কোনো মিনিটসে সই করা হয়নি বলে সূত্র জানাচ্ছে।

গত বছর বন্যায় একাধিক সীমান্ত নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। সীমান্ত নদী হওয়ার কারণে যা মেরামতের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। সূত্র জানাচ্ছে, ৭ মার্চের মিটিংয়ে বাংলাদেশ এই নদীগুলির মেরামতের কাজ করতে চেয়েছিল। কিন্তু ভারত এখনো তাদের সম্মতি দেয়নি। তারা বিষয়টি আগে খতিয়ে দেখতে চায়।

তথ্য ভাগাভাগির বিষয়টি আলোচনা হয়েছে এবং ভারত তাতে রাজি থাকলেও তা মিনিটসের খাতায় তোলা নিয়ে সমস্যা দেখা যায়। ফলে, শেষ পর্যন্ত মিনিটস-এ সই হয়নি।

ফারাক্কা সফর

গঙ্গা পানি বণ্টন চুক্তি মেনে পানি ভাগাভাগি হচ্ছে কিনা তা দেখতে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে যান প্রতিনিধিরা। এবছর ৪ মার্চ ফারাক্কায় গিয়ে পানি মাপার পর ভাগাভাগি নিয়ে সন্তুষ্টির কথা জানান বাংলাদেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে আরও জানান, এবছর পানি কম থাকার জন্য দুই দেশই পানি কম পাচ্ছে।

এরপর, ৬ মার্চ ভারত বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে গঙ্গা পানি বণ্টন, গঙ্গায় কম পানি এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে আলোচনার সারাংশে সই করেন ভারত ও বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব শরদ চন্দ্র এবং মোহাম্মদ আবুল হোসেন।

সূত্র জানিয়েছে, সাময়িক জটিলতা কেটে গেলে পরবর্তীকালে সই হতে পারে সমঝোতা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবাবপুরে শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠানে ‘অন্ন’ গিলছে কারা?

নবাবপুরে শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠানে ‘অন্ন’ গিলছে কারা?

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নবাবপুর—পুরান ঢাকার বাণিজ্যিক হৃদপিণ্ড। সেই এলাকার শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠান মদন-মোহন অন্ন ছত্র ট্রাস্ট এখন নিজেই বাঁচার লড়াইয়ে। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ট্রাস্টের বিরুদ্ধে উঠেছে কোটি-কোটি টাকা লোপাটের বিস্ফোরক অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র বলছে, ট্রাস্ট পরিচালনার আড়ালে একটি সঙ্ঘবদ্ধ চক্র বছরের পর বছর ধরে সম্পদ গিলে খাচ্ছে—আর অনাথ-অসহায়দের থালায় ভাত কমছে। শতকোটি টাকার সম্পদ, হিসাব নেই কোথাও : প্রাপ্ত তথ্যে জানা যায়, এক সময় ট্রাস্টের অধীনে ছিল ১৯টি বাড়ি ও ৭/৮টি মার্কেট। এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭/৮টিতে। নবাবপুর সড়কের ১২২, ১৬৭, ১৯২, ১৯৩ ও ১৯৪ নম্বর হোল্ডিংয়ে রয়েছে ৫টি বহুতল মার্কেট ও আবাসিক ভবন। এছাড়া কোতোয়ালি থানা এলাকায় ইসলামপুর সড়কের ৫১/এ নম্বর হোল্ডিংয়ে ১০ তলা বাবুলী ইসলামপুর কমপ্লেক্স এবং ওয়াইজঘাট সড়কের ৩/২ নম্বর হোল্ডিংয়ে ১১

আরও পড়ুন
language Change