তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা রুহুল আমিনকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্র, এলাকায় নিন্দার ঝড়

পাঠক সংখ্যা
638

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড বিএনপির পরীক্ষিত নেতা রুহুল আমিনকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি মহল৷ দুই যুগেরও বেশি সময় ধরে একনিষ্ঠভাবে বিএনপি করা রুহুল আমিনকে হেয়প্রতিপন্ন করতে একের পর এক ষড়যন্ত্রের জাল বুঁনে যাচ্ছে আওয়ামী লীগের চিহ্নিত দোসর ওই মহলটি৷ দলের জন্য বছরের পর বছর ধরে প্রতিনিয়ত হামলা-মামলা, বাড়িছাড়া হয়ে এখনো হয়রানির শিকার হয়ে রীতিমতো হতবাক রুহুল আমিন। এমনকি গত ৬ মার্চ আদমজীতে দুই পক্ষের মারামারি চলাকালে জ্বালিয়ে দেয়া হয় রুহুল আমিনের কমপক্ষে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান। এর নেপথ্যেও রয়েছে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর সেই চিহ্নিত মহলটি। ফলে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত এই নেতার বিরুদ্ধে গভীর চক্রান্তের ফলে ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনসাধারণও৷ নারায়ণ জেলা বিএনপির আহ্বায়ক, স্বচ্ছ ও পরিশীলিত রাজনীতিবিদ অধ্যাপক মামুন মাহমুদের একনিষ্ঠ কর্মী রুহুল আমিনের জন্য যেকোনো কিছু করতে প্রস্তত এলাকাবাসী৷

এলাকাবাসী ও স্থানীয় বিএনপির দুর্দিনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ২০০০ সাল থেকে সরাসরি বিএনপির রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত রুহুল আমিন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল তার সরব উপস্থিতি৷ দল থেকে কখনোই কোনো সুযোগ-সুবিধা না নেওয়া রুহুল আমিন বিএনপির শাসনামলের শেষ দিকেই বিদেশে পাড়ি জমান ।

তারা আরো জানান, বিদেশে থেঅঙ্গসংগঠনের নেতাকর্মীদের খোঁজ নিতেন রুহুল আমিন, আন্দোলন-সংগ্রামের জন্য বিদেশ থেকে নেতাকর্মীদের জন্য ফান্ড পাঠাতেন৷ ২০১২ সালে দেশে ফিরে এসে ফের অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম, লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি৷ এরপরের ইতিহাস কেবলই ত্যাগ-তিতীক্ষা আর জীবন বাজি রেখে ফ্যাসিবাদ হটানোর৷ আওয়ামী আমলে একের পর মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন রুহুল আমিন৷ তার বিরুদ্ধে আওয়ামী আমলের কমপক্ষে ১৮টি মামলা রয়েছে৷ একাধিকবার করা হয়েছে হামলা। বিগত ১৩ বছরে বাড়ি ছেড়ে দূরদূরান্তে আত্মগোপনে থাকতে হয়েছে। এরপরেও বিএনপির যেকোনো প্রোগ্রামে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে রুহুলের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শতাধিকবার অংশগ্রহণের গল্প সবার মুখে মুখে৷ আর এতোকিছুর পরে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরেও যেন শান্তি মিলছে না রুহুল আমিনদের মতো ত্যাগী নেতাকর্মীদের। দুঃসময়ের এসব সৈনিকদের যথাযথ মূল্যায়নের দাবি তাই সারাদেশের মতো সিদ্ধিরগঞ্জ থেকেও ধ্বনিত হচ্ছে বারংবার৷

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া বলেন, রুহুল আমিন দুই যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সরাসরি জড়িত৷ তিনি আমাদের দুঃসময়ের সৈনিক৷ বিএনপির প্রত্যেকটি সভা-সমাবেশ, মিছিল, আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি উপস্থিত থাকতেন৷ জেলা বিএনপির কাণ্ডারী অধ্যাপক মামুন মাহমুদ সাহেবের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রুহুল আমিনের ভূমিকা চিরস্মরণীয়৷ দলের দুঃসময়ে দেড় ডজন মামলা দিয়েছে তাকে স্বৈরাচারের দোসররা৷ এখন তারাই রুহুল আমিনকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত৷ আমি এর তীব্র নিন্দা জানাই৷

এ বিষয়ে বিএনপি নেতা রুহুল আমিন বলেন, আমি কখনোই ভোগের রাজনীতিতে বিশ্বাস করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাই আমার আলোর দিশারী৷ বিএনপির দুঃসময়ে মামলা-হামলায় জর্জরিত হয়েছি। বাড়িতে থাকতে পারিনি৷ এরপরেও বিএনপির যেকোনো প্রোগ্রামে মামুন মাহমুদ ভাইয়ের ডাকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছি৷ আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, জনকল্যাণমুখী কাজ করতে। আমাদের সকলের উচিত সেদিকে মনোনিবেশ দেয়া৷ আমাকে নিয়ে যারাই ষড়যন্ত্র করছেন, তাদেরকে বলবো, কল্যাণমুখী রাজনীতি করুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমে উজ্জীবিত হন৷ জনগণের ভোটে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিতে আমাদেরকে আরো পরিচ্ছন্ন, সুন্দর ও গঠনমূলক রাজনীতি করতে হবে৷

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় দন্ড

কেশবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় দন্ড

রুস্তম ফারাজীঃ বৃহস্পতিবার যশোরের কেশবপুর উপজেলার গোলাঘাটা পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে মোঃ নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে দন্ড প্রদান করেন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেকসোনা খাতুন নির্বাহী ক্ষমতা বলে এক বিশেষ অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান পরিচালনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এক লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে তার বিরুদ্ধে বিক্রির অভিযোগ ছিল। প্রশাসনের এ অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন

আরও পড়ুন
language Change