তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

কাঠ পুড়িয়ে ব্রয়লার সংরক্ষণ: অভিযোগ উঠলো তালুকদার ‌’স’ মিলের বিরুদ্ধে

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

বনের কাঠ অবৈধ পথে তালুকদার‌ ‌’স’ মিলে এনে চেড়াই করে। এব্যাপারে নেই কোন বন অধিদপ্তরের অনুমতি। কাঠ চেড়াই করার পর তা পুড়িয়ে পাশেই আরেকটি প্রতিষ্ঠান ডিএনএন প্যাকেজিং লিমিটেডে অবৈধ ব্রয়লারে সংরক্ষণ করছে। কাঠ পোড়ানোর সময় নির্গত হয় প্রচুর কালো ধোঁয়া। কাঠ পোড়ানোয় একদিকে বনজ সম্পদ নষ্ট হয়, অপর দিকে ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসজনিত নানা রোগব্যাধি হচ্ছে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত। ব্রয়লার সংরক্ষণ তৈরির এই প্রক্রিয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
একদিকে উজাড় হচ্ছে বনের কাঠ। অন্যদিকে কাঠ পুড়িয়ে ব্রয়লারে সংরক্ষণ করছে তাপ এবং ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। সম্প্রীতি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে কালীগঞ্জে গড়ে উঠা তালুকদার‌ ‌’স’ মিল ও ডি এন এন প্যাকেজিং লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে গত ১১ মার্চ গাজীপুর জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া গ্রামের মো. জাহিদুল হক ওরফে মোস্তফা কামাল। স্থানীয় সচেতনমহল একাধিকবার প্রতিষ্ঠানটির মালিক মো. রায়হান তালুকদারকে অভিযোগ জানানোর পরও এর সমাধানের কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা এসব তৈরির কারখানায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। প্রতিদিন কয়েক শ মণ কাঠ পোড়ানো হচ্ছে এই ব্রয়লারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশপাশের বন উজাড় করে কাট এনে পুড়িয়ে ডিএনএন প্যাকেজিংয়ে অবৈধ ব্রয়লারের সংরক্ষণ করছে তালুকদার ’স’ মিল। যার ফলে সেখানকার উৎপাদিত ধোয়ায় আশেপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১০০ থেকে ১৫০ গজের মধ্যে একটি হাইস্কুল, একটি মাদ্রাসা, একটি মসজিদসহ স্থানীয়দের বসবাসে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে তালুকদার‌ ‌’স’ মিল- এর ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান তালুকদার বলেন, আমি পরিবেশের ক্ষতি হউক এমন কিছু করেনি। আমার প্রতিষ্ঠানের ট্রেডলাইসেন্স
আছে। প্রতিষ্ঠানটির নিয়মানুযায়ী শিগগিরই অন্যান্য ডকুমেন্টস (পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার লাইসেন্স ও অনাপত্তি পত্র) সংগ্রহ করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ জানান, আমাদের কাছে সুনির্দিষ্ট কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানাতে চাইলে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আরেফিন বাদল জানান, অবৈধভাবে ব্রয়লার সংরক্ষণ ও কাঠ চেড়াই করার বিষয়ে কালীগঞ্জের নাগরীতে গড়ে উঠা তালুকদার ‘স‘ মিলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অপহৃত ৫ যুবক ফিরলেন টেকনাফে

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহকালে অপহৃত পাঁচজনকে দুইদিন পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাদের ছেড়ে দিতে ৩ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ প্রদান করেছে স্বজনরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে অপহৃতদের ৫ জনকে টেকনাফের হ্নীলা ইউনিয়েনের পানখালী পাহাড়ের পাদদেশে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী। অপহৃতরা হলেন—টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)। গত বুধবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয়

আরও পড়ুন
language Change