তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সভাপতি আ ন ম বদরুদ্দোজা পতিত স্বৈরাচারের দোসরদের রক্ষায় মরিয়া

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজের বর্তমান সভাপতির বিরুদ্ধে পতিত স্বৈরাচারের দোসরদের রক্ষায় কাজ করার অভিযোগ ওঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্যালয়ের অভিভাবক এবং স্বৈরাচার বিরোধী শিক্ষকগণ বলছেন, পতিত স্বৈরাচারের দোসররা পালিয়ে গেলেও বর্তমান সভাপতি ঢাকা উত্তর সিটিকরপোরেশন অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা স্কুলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর হতেই স্কুল পরিচালনায় নানা অনিয়ম করে যাচ্ছেন। এছাড়া মহামান্য হাইকোর্টের জাজমেন্টে ইতোপূর্বে চাকুরীচ্যুত মোঃ হাফিজুর রহমান মোল্যাকে বেআইনিভাবে অধ্যক্ষ পদে পূনর্বহালের চেষ্টা করেছেন। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর বিরোধিতায় তাতে ব্যর্থ হয়ে ছাত্র হত্যা মামলার আসামীর স্ত্রীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে অত্র বিদ্যালয়ে পতিত স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। মহামান্য হাইকোর্ট তার নিয়োগকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ৩ মাসের স্টে অর্ডার প্রদান করা সত্ত্বেও উক্ত অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করেননি বদরুদ্দোজা। তার প্রত্যক্ষ মদদে অবৈধভাবে পদে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার স্বৈরাচার বিরোধী শিক্ষকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন বলে জানাগেছে।
৫ আগষ্টের পট পরিবর্তনের পর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস আদেশে গত ০৪-০৯-২০২৪ তারিখে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব পান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম। তার বদলির পরে গত ১৯ নভেম্বর’২৪ তারিখ আ ন ম বদরুদ্দোজা সভাপতি হিসেবে নাছিমা খানমের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ গ্রুপিং এর সাথে জড়িয়ে পরেন এবং সকল ক্ষেত্রে তিনি পতিত স্বৈরাচারের দোসর মুষ্ঠিমেয় শিক্ষকদের অবৈধ স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে কাজ করছেন বলে অভিযোগ ওঠে। তাছাড়া প্রতিষ্ঠানের সামগ্রিক একাডেমিক এবং কো- কারিকুলাম কার্যক্রমে তিনি কোন ভূমিকা রাখেননি। ফলে অত্র প্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে অদ্যাবধি প্রায় ৯ হাজার শিক্ষার্থীকে ছাপানো সিলেবাস, আইডি কার্ড, বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়নি। এমনকি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব ও প্রতিযোগী প্যানেল শিক্ষক- কর্মচারীগণ যথাসময়ে সম্পন্ন করলেও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়নি। যা প্রতিষ্ঠানটির গত ৪০ বছর সময়কালে ঘটেনি।
অভিযোগ আছে, বিধি লঙ্ঘন করে নিয়োগ দেয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদারের প্রত্যক্ষ মদদে স্বৈরাচারের দোসর কতিপয় শিক্ষক জুলাই-২০২৪ গণঅভ্যুথথানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদেরকে সকল ক্ষেত্রে বঞ্চনা ও নানাবিধ হয়রানি করছেন। যার অন্যতম উদারহরণ হলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অত্র বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির প্রায় ১৭০০ শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষা চলাকালীন সময়ে ষড়যন্ত্রমূলক তাদেরকে বাদ দেওয়ার জন্য গত ১৯ ও ২০ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ “তারুণ্য উৎসব” উদযাপন করেন। এ বিষয়ে অধিকাংশ শিক্ষক, বঞ্চিত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উক্ত উৎসব অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের আবেদন-নিবেদন করার পরেও সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তে অনড় থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১৭০০ জন শিক্ষার্থীকে উৎসবে অংশ নেওয়া হতে বঞ্চিত করেছেন।
তার বিরুদ্ধে অভিযোগ আছে, নিয়োগ পরীক্ষায় মাত্র ২০% নম্বর পেয়ে অকৃতকার্য হওয়ার পরেও ফ্যাসিবাদের সাবেক মন্ত্রী ফারুক খানের মদদে অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের ১১৭০২/২০২১ নং রীট পিটিশনের গত ১৭-০৮-২০২২ তারিখের জাজমেন্টে অধ্যক্ষ পদ হতে চাকুরিচ্যুত সেই হাফিজুর রহমান মোল্যাকে অবৈধভাবে অধ্যক্ষ পদে পুনর্বহাল করার চেষ্টা করেন। এতে ছাত্র শিক্ষক ও অভিবাবকদের তোপের মুখে পড়ে তিনি বিদ্যালয়টিতে পতিত স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার বিকল্প পথে হাঁটতে শুরু করেন।
বিকল্প পথে নাটক সাজিয়ে, ২০ অক্টোবর ২০২২ তারিখ হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী দিবা পর্বের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদুর রহমানকে গত ১১ জুলাই ২০২৪ থেকে বিদ্যালয়ে অনপুস্থিত দেখিয়ে শিক্ষা বোর্ডে গত ১২ ডিসেম্বর ২৪ তারিখে পত্র লেখেন সভাপতি বদরুদ্দোজা। অথচ প্রতিবেদকের হাতে আসা রেকর্ড পত্রে প্রমাণ মিলেছে তার উক্ত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও অসত্য। পরে শিক্ষা বোর্ডের জারিকৃত গত ১৯-১২-২০২৪ তারিখের পত্রের নির্দেশনা লংঘন করে অপেক্ষাকৃত জুনিয়র প্রভাষক ও প্রশাসনিক কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ ইভানা তালুকদারকে গত ২২-১২-২০২৪ তারিখ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। যা বিধি সম্মত নয়। মোঃ ফরিদুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ১৯-১২-২৪ তারিখেও বিদ্যালয়ে উপস্থিত থেকে অফিসিয়াল কাজ করেছেন, তার অনেক তথ্য প্রমাণ সরবরাহ করা হয়েছে এ প্রতিবেদকের নিকট।
জানাগেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদারের স্বামী মোঃ শফিকুল ইসলাম ঢাকা কোতোয়ালি থানায় ২১ নভেম্বর ‘২৪ তারিখে দায়েরকৃত ছাত্র-জনতা হত্যা চেষ্টার ১২ নং মামলার ৭২ নং আসামি। সিনিয়ারিটি লঙ্ঘন করে জুলাই গণঅভ্যুথথানে শিক্ষার্থী হত্যা চেষ্টা কারী হিসেবে অভিযুক্ত একজন ফ্যাসিস্টের স্ত্রীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে বদরুদ্ধোজা নিজেও পতিত স্বৈরাচারের দোসর হওয়ার প্রমাণ দিয়েছেন। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, আ ন ম বদরুদ্দোজা ২৯ তম (২০১০) বিসিএস-এ প্রশাসন ক্যাডারে ১১ জুলাই ২০১১ তারিখের প্রজ্ঞাপনে নিয়োগ প্রাপ্ত ১৭৭ জনের মধ্যে ১৫৩ ক্রমিকে পতিত স্বৈরাচারের বিশেষ কোটায় নিয়োগ পেয়েছে। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ২০২৪ সনের মে মাসে ১৯৭ নং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ পেয়ে বাগেরহাট জেলায় ২৭মে হতে ৩১ মে পর্যন্ত পতিত স্বৈরাচারকে ভোট চুরিতে গুরুত্বপূর্ণ খিদমত দিয়েছেন বদরুদ্দোজা। তিনি স্বৈরাচারের দোসর হওয়ার বিষয়টি ফাঁস হওয়ায় জুলাই আন্দোলনকারী ছাত্র-শিক্ষক এবং অভিভাবকগণ বেশ ক্ষুব্ধ। বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকা শিক্ষকদের মধ্যে থেকে বেচে বেচে প্রতিবাদী কয়েকজন শিক্ষককে ইতোমধ্যে তার প্রত্যক্ষ মদদে শোকজ করা হয়েছে।
জোষ্ঠ্যতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করায় ২১৬/২০২৫ ও ১১৮৪/২০২৫ এ দুটি রীট পিটিশনেই মহামান্য হাইকোর্ট উক্ত নিয়োগের ওপর গত ২৭ জানুয়ারী ৩ মাসের স্টে অর্ডার প্রদান করেন। মহামান্য হাইকোর্ট স্টে অর্ডার দেয়ার পরেও বদরুদ্দোজা ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে ইভানা তালুকদারকে অপসারণ করেননি। বরং তার পক্ষ নিয়ে আপীল করার নির্দেশনা চেয়ে ঢাকা শিক্ষা বোর্ডে গত ০৯-০২-২০২৫ তারিখে পত্র লিখেন তিনি।
প্রতিষ্ঠানটির অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, সভাপতি হিসেবে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। প্রকাশ্যে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং উস্কে দিয়ে বিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করেছেন। একাডেমিক জরুরী কাজে কোন সহযোগিতা না করে বরং পতিত স্বৈরাচারের দোসর মুষ্টিমেয় শিক্ষকদের অবৈধ স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত সভাপতি বদরুদ্দোজা। পবিত্র রমাদ্বান মাস চলছে,অথচ ১২ মার্চ তারিখেও প্রতিষ্ঠানটির ২২৩ জন শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা প্রদান করেননি বদরুদ্দোজা।
এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে স্কুলের সভাপতি বদরুদ্দোজা বলেন, আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। এখানে পাল্টাপাল্টি রিটের কারনে সঠিক কাজ করা যাচ্ছে না। এর বেশী কিছু জানতে চাইলে তিনি পরে কথা বলার কথা বলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানার অফিসার ইনর্চাজ মোঃ পারভেজ ইসলামের নির্দেশনায় এসআই আনোয়ারুল ইসলাম (নিঃ) তার সংগীয় ফোর্স এএসআই হরিদাস রায় (নিঃ), সাইফুল ইসলাম (কনস্টবল), নুর আলম (আনসার)কে নিয়ে নিয়ে ৩ ফেব্রয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানাধীন ১১নং সেকশন সবুজ বাংলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১| মোঃ জনি (২৮) , পিতা- মোঃ জয়নাল, (লতা বেগম এর বাড়ীর ভাড়াটিয়া) থানা- পল্লবী, ঢাকা, ২| মোঃ ইব্রাহীম (২৯), পিতা- মৃত আব্দুল আলী খাঁ, থানা- বন্দর, জেলা- বরিশাল, ৩| মোঃ হাসেম (৩০), পিতা- মৃত হানিফ, থানা- হিজলা, জেলা- বরিশাল। এসময় জনি ৪০ গ্রাম, ইব্রাহিম ২০ গ্রাম ও হাসেমের কাছ থেকে ৪২ গ্রাম, সর্বমোট ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন

আরও পড়ুন
language Change