স্টাফ রিপোর্টার:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বৈঠকে মোট ১২৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এতে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি, সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি অংশ নেবেন।
বৈঠকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত