তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

বহিষ্কার বিএনপির ৭ নেতা!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন: ১. ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ২. ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, ৩. সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪. ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ৫. ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৬. ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল, এবং ৭. ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এদিকে এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা। এ সময় তারা আমিনুল হক ও মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন।

পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায়বিচার দাবি করেন। এ ছাড়া অনতিবিলম্বে বহিষ্কার আদেশ তুলে না নিলে বৃহত্তর কর্মসূচিরও হুমকি দেন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ

শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ

মিজানুর রহমানঃ শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সুলতানপুর মধ্য পাড়া এলাকার মৃত সৈয়দ আ: খালেকের বড় ছেলে। আজ ১৫ ফেব্রুয়ারী রবিবার সকালে স্থানীয় লোকজন ওই সাবেক কৃষি ব্যাংক কর্মচারীর লাশ একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে গত রাতে তিনি গাছে চড়ে রশিতে গলায় ফাঁস দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন হুমায়ূন কবির বাবু পারিবারিক কলহের জেরে মানসিক ভাবে চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

আরও পড়ুন
language Change