তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

দোকান কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের এক সময়ের মুরগির দোকানের কর্মচারী, আজকের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনের জীবনযাত্রা এখন সংবাদে আলোচিত। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর তকমা পাওয়া ছোট সাজ্জাদ যেমন, চারিত্রিক বৈশিষ্ট্যে তার স্ত্রী তামান্না শারমিনও তেমনই। বরং স্বামীর চেয়ে স্ত্রী আরও এক ধাপ এগিয়ে। চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি, খুলশি ও চান্দগাঁও এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ।

রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায়ও তার আতঙ্কে তটস্থ সাধারণ মানুষ। সাজ্জাদ ফেসবুক লাইভে এসে ‘ওসিকে ন্যাংটা করে পিটুনির’ হুমকি দেয়। আর তাকে গ্রেফতারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে ‘কাঁড়ি কাঁড়ি-বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে জামিন করানো হবে’ বলে জানান। স্বামী-স্ত্রী দুজনের এমন হুঙ্কারের বিষয়টি চট্টগ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মুরগির দোকানের কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী হওয়া সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। তামান্নার বয়স প্রায় ৩৫। বাড়ি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায়। তার মা-বাবা বেঁচে আছেন। তবে তামান্নার সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। তার পেশা ড্যান্সার বা নর্তকী। দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করেন তিনি। ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে তিন মাস থাকেন। বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্সার হিসাবে চাকরি করেন। এরপর আবার দেশে ফিরে আসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তামান্না সাজ্জাদকে বিয়ে করেন ৫-৬ মাস আগে। রাউজানের একটি মসজিদে কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হয়। পুলিশি তৎপরতা থাকায় ওইদিন তাদের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বাইরের কাউকে থাকতে দেওয়া হয়নি। এটি তামান্নার তৃতীয় বিয়ে আর সাজ্জাদের দ্বিতীয় বিয়ে। সাজ্জাদ প্রথমে শিলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে বিয়ে করে। শিলার বাড়ি হাটহাজারী উপজেলায়। তবে সে তৃতীয় লিঙ্গের হওয়ায় পরিবারের সঙ্গে হাটহাজারীতে বসবাস করত না।

গত ৩ ফেব্রুয়ারি রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। শিলা কাউখালী উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসাবে পরিচিত ছিল। চার-পাঁচ বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর বিভিন্ন রকম স্টেজ শো করত বলে জানা গেছে।

এদিকে তামান্নার পরিবারের একজন সদস্য জানান, ২০২২ সালের পর ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যায় তামান্না। বিভিন্ন ক্লাবে নাচত। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদও দুবাই যায়। সেখানে ড্যান্স ক্লাবে তাদের পরিচয় হয়। মোবাইল নম্বর দেওয়া-নেওয়া হয়। মাঝে-মধ্যে মোবাইল ফোনে তাদের মধ্যে কথা হতো। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে ২০২৩ সালের দিকে তাদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। তখন প্রায় ছয় মাসের মতো কথা বলা বন্ধ ছিল। ২০২৪ সালের শুরুতে আবার সম্পর্ক উষ্ণ হয়।

সূত্র জানায়, গত বছরের ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করে সাজ্জাদ। এরপর রাউজান এলাকায় পালিয়ে যায়। পালিয়ে থাকা অবস্থাতেই তামান্না শারমিনকে বিয়ে করে সে।

জানা গেছে, তামান্না এর আগে আরও দুই বিয়ে করেছে। প্রথম বিয়ে করে ২০০৭ সালের দিকে। ওই ঘরে রোহান নামে ১৭ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। এরপর ২০১৮ সালের শেষের দিকে আরও একটি বিয়ে করে তামান্না। এ ঘরে একটি সন্তান রয়েছে বলে জানা গেছে। আগের দুই স্বামীই সামাজিকভাবে ভালো মানুষ হিসাবে পরিচিত বলে তামান্নার আত্মীয়স্বজনরা জানিয়েছেন। তামান্নার সঙ্গে প্রথম স্বামীর তেমন যোগাযোগ নেই। তবে পরের স্বামীর সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে। সাজ্জাদকে বিয়ে করার পর অক্সিজেন এলাকায় একটি ভাড়া বাসায় বাস করত তারা দু’জন।

মুরগির দোকানের কর্মচারী থেকে শীর্ষ সন্ত্রাসী : সাজ্জাদ ছোটকাল থেকে অসহায় অবস্থায় বড় হয়েছে। ছোটকালে তার মা-বাবা মারা যায়। এরপর নজু মিয়ারহাট এলাকায় একটি মুরগির দোকানে কর্মচারী হিসাবে চাকরি নেয় সাজ্জাদ। কয়েক বছর ওই দোকানে চাকরি করে।

পরে অপরাধ জগতে প্রবেশ করে চট্টগ্রামের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসাবে। তাই তাকে অনেকে ছোট সাজ্জাদ বলে ডাকে। আলোচিত এইট মার্ডার মামলায় দণ্ডিত সাজ্জাদ আলী খান ২০০০ সালে একে-৪৭ রাইফেলসহ গ্রেফতার হয়েছিল। ২০০৪ সালে জামিনে বেরিয়ে সে বিদেশে পালিয়ে যায়। তবে নগরীর বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারী এলাকায় এখনো কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা-বাণিজ্য, জমি বেচাকেনা করলেই ফোন আসে সাজ্জাদের।

চাঁদা দিতে গড়িমসি করলে শিষ্যদের দিয়ে হামলা করায়। দুই দশকের বেশি সময় ধরে এভাবেই সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে পলাতক সাজ্জাদ। বিদেশে থাকলেও ছোট সাজ্জাদকে শিষ্য হিসাবে গড়ে তুলে দেশে তার চাঁদাবাজির ‘স্বর্গরাজ্য’ টিকিয়ে রেখেছে। এখন ছোট সাজ্জাদই চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজিদ, খুলশি ও চান্দগাঁও এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। এছাড়াও রাউজান ও রাঙ্গুনিয়া এলাকার মূর্তিমান আতঙ্ক ছিল সে।

শনিবার রাতে ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর লাইভে এসে সাজ্জাদের স্ত্রী তামান্না বলে, ‘হ্যাঁ আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে এত হায়-উল্লাস করার কিছু নেই। ঠিক আছে। মামলা যখন আছে অ্যারেস্ট হবেই।

এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করার, কান্নাকাটি করার কিছু নেই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই আর কোনো দিন বের হবে না। ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। যারা এ ঘটনা ঘটাইছে (গ্রেফতার করেছে) তাদের ছাড় দেওয়া হবে না। মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে চলে আসবে। তখনই খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করেছ তোমরা। শেষ করব আমরা। ঠিক আছে? আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছে, আমার জামাইয়ের জন্য দোয়া করো- যেন ১০-১২ দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি। ধন্যবাদ।’

পুলিশকে ২০ লাখ টাকা অফার : সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের সময় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না পুলিশকে ২০ লাখ টাকা অফার করে। কিন্তু তাদের সেই অফার গ্রহণ করেনি পুলিশ। সিএমপির উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বাধীন টিম তাকে গ্রেফতার করে রোববার চট্টগ্রামে নিয়ে আসে। তাহসিন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে আনার পর ছোট সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ছোট সাজ্জাদকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার এ বিষয়টিকে সিএমপি কমিশনারের বড় ধরনের সাফল্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর সিএমপি কমিশনার হাসিব আজিজ তার অপকর্মের কাহিনী তুলে ধরে গণমাধ্যমকে ব্রিফ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জন্মদিনে মান্নাতে দেখা দেবেন শাহরুখ

বিনোদন ডেস্ক:একদিন বাদেই অর্থাৎ আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতিবছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে থাকে ভক্ত অনুরাগীদের ভিড়। মাস কয়েক আগেই মান্নাত ছেড়ে সপরিবারে আলিবাগের ভাড়া বাড়িতে উঠেছেন শাহরুখ। এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন,এবার জন্মদিনে কি দেখা দেবেন শাহরুখ?  এমন খবরই যখন ছড়িয়ে পড়ে চারিদিকে,ঠিক সেই সময়েই সুখবর দিলেন শাহরুখ। এই বছরেও জন্মদিনে মান্নাত এ দেখা যাবে তাকে।  এক্স এর পাতায় এক অনুরাগী সরাসরি প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞাসা করেন,  স্যার  এ বছর মান্নাতে অনুরাগীদের দেখা দিতে আসবেন? এর উত্তরে শাহরুখ বলেন, হ্যাঁ আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।শাহরুখের জন্মদিনে মান্নাত এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা,শুধুমাত্র তাকে একঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনো হাত নাড়েন,কখনো ছুড়ে

আরও পড়ুন
language Change