নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করেছে আরেকটি রিয়েল এস্টেট কোম্পানি। মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র তিন/ চার জন। বলা হচ্ছে, এরাও সাজানো লোক। মূলত দুটি কোম্পানির জমি নিয়ে বিরোধে ফলে এমন মানববন্ধনের আয়োজন। সেখানে ছাত্র জনতার শতাধিক প্রতিনিধিকেও উপস্থিত থাকতে দেখা গেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল মার্চ বিকেলে উত্তরা প্রেসক্লাবের সামনে কথিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি দুপুর দুইটা আরম্ভ হওয়ার কথা থাকলেও লোকবলের অভাবে সটিক সময়ে করতে পারেনি। পরে বিভিন্নবাবে লোকজন দাড় করিয়ে কোনমতে শেষ করা হয়। মানববন্ধনে আগত অধিকাংশই শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক, এছাড়া মানববন্ধনের আয়োজনকারী রিয়েল এস্টেট কোম্পানির আনিত অভিযোগের ব্যাপক অসামজস্যতা রয়েছে বলে অভিযোগ আছে। বলা হয় বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক ১৭ তাদের একশ পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে। কোম্পানির দাবি, এখানে কোন রাস্তাই ছিলো না, বরং তারা পার্ক ১৭ এর জমিতে জোরপূর্বক রাস্তা চায়, বিনামূল্যে তাদের রাস্তা না দেয়ায় তারা জমিটির দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক ১৭ কর্তৃপক্ষ ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত