স্টাফ রিপোর্টার:
গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৪ মার্চ) সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে এই সহায়তা তুলে দেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ জুলাই রংপুরে চলমান আন্দোলনের সময় নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। এরপর, গত ১০ ডিসেম্বর তাঁর বাবা মকবুল হোসেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর সহায়তায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এর আগে, গত রোববার (২৩ মার্চ) সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন মকবুল হোসেন। সেনাবাহিনীর এই মানবিক সহায়তা ও সংবেদনশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত