তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

পুলিশের ছুটি নেই, তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন: স্বরাষ্ট্র সচিব

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

এবার ঈদের ছুটিতে ঢাকায় যারা বাসা-বাড়িতে থাকবেন তারা নিরাপদ থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এবার বেশ লম্বা ছুটি, এই ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন। যাতায়াত করতে পারবেন। যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন।’

‘কারণ ৯৯৯-এ আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কী হয়, তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ যায়। সব থেকে বড় বিষয় আমাদের এর আগে বাহিনী সচল ছিল না, বাহিনীটা সচল হয়েছে। তারা চেষ্টা করছে। এখন… কথা থাকতে পারে, তারা চেষ্টা করছে এবং চেষ্টা অব্যাহত থাকবে।’ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

আকে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুলিশের ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন। একটা বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবেন। তাদের যাত্রাটা সুবিধাজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় বাস মালিক সমিতি, পরিবহন সমিতি তাদের সহযোগিতা নিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি।’

নাসিমুল গনি বলেন, ‘ইনশাল্লাহ, আমরা আশা করছি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে এই সময়টায়। আশা করি, আল্লাহ আমাদের দেশকে যত রকমের বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাল্লাহ আমরা নিরাপদ।’

পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনো দিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।’

মহাসড়কের নিরাপত্তায় বিশেষ কিছু আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘হাইওয়ের নিরাপত্তায় এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যে ব্যবস্থা নিয়েছি এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পারবেন।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রংপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ স্মৃতিচারণা, ক্রেষ্ট এবং উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে রংপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই-কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বিদায় সংবর্ধনার আয়োজন করেন সদর ও মহানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আফতাবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, মাত্র ৬ মাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অল্প সময়ে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সমাধানে বিদায়ী শিক্ষা অফিসার মো. আব্দুল হাইয়ের অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। অবসরজনিত বিদায়ী উপজেলা

আরও পড়ুন
language Change