তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

ফাইনালের আগে পাকিস্তান-শ্রীলঙ্কার ড্রেস রিহার্সাল আজ

পাঠক সংখ্যা
638

কোনো নাটক মঞ্চস্থ হওয়ার আগে অনেক রিহার্সাল হয়। কিন্তু চূড়ান্ত মঞ্চস্থ হওয়ার আগে একটা শেষ রিহার্সাল হয়ে থাকে। যেখানে ত্রুটি-বিচ্যুতি কোনো কিছু থেকে থাকলে তা সেরে নেওয়া হয়, যাতে করে নাটক মঞ্চস্থ হওয়ার দিন কোনো রকমের সমস্যা না হয়। এবারের এশিয়া কাপের ফাইনালও অনেকটা নাটকের রিহার্সালের মতো হয়ে উঠেছে। সুপার ফোরের প্রথম দুই ম্যাচই জিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা ফাইনাল নিশ্চিত করে নেয়। ফলে আজ নিজেদের বিপক্ষে পরস্পরের ম্যাচটি হয়ে উঠেছে শুধু আনুষ্ঠানিকতা। ১১ সেপ্টেম্বর ফাইনালে আগে নিজেদের ভালোভাবে পরখ করে নেওেয়া। যাকে বলা যায় ফাইনালের আগে ড্রেস রিহার্সেল।

এই সমীকরণে পাকিস্তান-শ্রীলঙ্কার লাভ হলেও টুর্নামেন্টের আকর্ষণ কিন্তু অনেকটা কমে গেছে। এই কমে যাওয়ার কারণ সুপার ফোরের শেষ রাউন্ডের ম্যাচ দুইটি শুধুই নিয়ম রক্ষায় পরিণত হয়েছে। তারপর বৃহস্পতিবার ভারত ও আফগানিস্তানের ম্যাচে ছিল আনন্দের রেনু। বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি অপরাজিত ১২২ রান, ভুবনেশ্বর কুমারের ক্যারিয়ারের সেরা ৪ রানে ৫ উইকেট, আসরের সর্বোচ্চ; দলগত রান ভারতের ২ উইকেটে ২১২ রান। একটি নিয়ম রক্ষার ম্যাচে কতো কিছুই না ঘটে গেল! আজ শ্রীলঙ্কা-পাকিস্তানের ফাইনালের আগে ড্রেস রিহার্সেল ম্যাচেও এ রকম কোনো কিছু ঘটে গেলে অবাক হওয়ার যাবে না। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা দুইবার, পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়। সব মিলিয়ে শ্রীলঙ্কা ৫ বার ও পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।

ড্রেস রিহার্সালের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে দুই দেশ ২১ বার পরস্পরের বিপক্ষে খেলেছে। জয়ের পাল্লা পাকিস্তানেরই ভারী। তারা জিতেছে ১৩ বার। বাকি ৮ বার জিতেছে শ্রীলঙ্কা।

ফাইনালে উঠে আসার পথে দুই দলই কিন্তু আসর শুরু করেছিল নিজ নিজ গ্রুপে হার দিয়ে। পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে ও শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে ৮ উইকেটে। এরপর দুই দলই ঘুরে দাঁড়ায়। গ্রুপ নিজ নিজ পরের ম্যাচে জিতে গ্রুপ রানার্সআপ হয়ে উঠে আসে সুপার ফোরে।

সুপার ফোরে আসার পরই দুই দলই অপ্রতিরোধ্য হয়ে উঠে। দুই দলই গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান ভারতকে ও শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ভারতকে ও পাকিস্তান আসরের সেরা উত্তেজনাকর ম্যাচ উপহার দিয়ে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। সুপার ফোরে অপরাজিত থাকা দল দুইটির একটিকে আজ অবশ্য হারের স্বাদ নিতে হবে।

এবারের আসরে এ পর্যন্ত দুই দলের হয়ে কম-বেশি সবাই পারফর্ম করলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। চারটি ম্যাচেই তিনি চূড়ান্তভাবে ব্যর্থ। অথচ এই আসর তিনি খেলতে এসেছিল দারুণ ফর্মে থেকে। তার জন্য ফাইনালের আগে আজকের ম্যাচ ভালো একটি রিহার্সাল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইদহে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও উপকরণ বানিজ্যের অভিযোগ

মোঃ হাসানুজ্জামান: এগিয়ে চলেছে বাংলাদেশ। সেই সাথে এগিয়ে চলেছে এদেশের শিক্ষা-ব্যবস্থা। নানাবিধ কারণে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকলেও তার পেছনের কারণ জানতে অনাগ্রহী অনেকেই। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের লেখাপড়া মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষে প্রতিবছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিটি বিদ্যালয় স্লিপ, রুটিন মেরামত এবং প্রাক প্রাথমিক বাবদ দেওয়া হয় বিশেষ বরাদ্দ। এই বরাদ্দের টাকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে প্রধান শিক্ষক বিভিন্ন উপকরণ সামগ্রী ও বিদ্যালয়ের আনুষঙ্গিক কাজ করার সরকারি নীতিমালা রয়েছে। তবে অভিযোগ উঠেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আসাদুজ্জামান এ-সকল উপকরণ কমদামে ক্রয় করে প্রধান শিক্ষকদের নিকট তিনগুন বেশিদামে বিক্রি করে আসছেন। কেউ নিতে না চাইলে বাধ্য করা হচ্ছে। যা নিয়ে সবার মাঝে সৃষ্টি হয়েছে তিব্র ক্ষোভ। আসাদুজ্জামান দীর্ঘ ৬ বছর মহেশপুর

আরও পড়ুন
language Change