তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

ফাইনালের আগে পাকিস্তান-শ্রীলঙ্কার ড্রেস রিহার্সাল আজ

পাঠক সংখ্যা
638

কোনো নাটক মঞ্চস্থ হওয়ার আগে অনেক রিহার্সাল হয়। কিন্তু চূড়ান্ত মঞ্চস্থ হওয়ার আগে একটা শেষ রিহার্সাল হয়ে থাকে। যেখানে ত্রুটি-বিচ্যুতি কোনো কিছু থেকে থাকলে তা সেরে নেওয়া হয়, যাতে করে নাটক মঞ্চস্থ হওয়ার দিন কোনো রকমের সমস্যা না হয়। এবারের এশিয়া কাপের ফাইনালও অনেকটা নাটকের রিহার্সালের মতো হয়ে উঠেছে। সুপার ফোরের প্রথম দুই ম্যাচই জিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা ফাইনাল নিশ্চিত করে নেয়। ফলে আজ নিজেদের বিপক্ষে পরস্পরের ম্যাচটি হয়ে উঠেছে শুধু আনুষ্ঠানিকতা। ১১ সেপ্টেম্বর ফাইনালে আগে নিজেদের ভালোভাবে পরখ করে নেওেয়া। যাকে বলা যায় ফাইনালের আগে ড্রেস রিহার্সেল।

এই সমীকরণে পাকিস্তান-শ্রীলঙ্কার লাভ হলেও টুর্নামেন্টের আকর্ষণ কিন্তু অনেকটা কমে গেছে। এই কমে যাওয়ার কারণ সুপার ফোরের শেষ রাউন্ডের ম্যাচ দুইটি শুধুই নিয়ম রক্ষায় পরিণত হয়েছে। তারপর বৃহস্পতিবার ভারত ও আফগানিস্তানের ম্যাচে ছিল আনন্দের রেনু। বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি অপরাজিত ১২২ রান, ভুবনেশ্বর কুমারের ক্যারিয়ারের সেরা ৪ রানে ৫ উইকেট, আসরের সর্বোচ্চ; দলগত রান ভারতের ২ উইকেটে ২১২ রান। একটি নিয়ম রক্ষার ম্যাচে কতো কিছুই না ঘটে গেল! আজ শ্রীলঙ্কা-পাকিস্তানের ফাইনালের আগে ড্রেস রিহার্সেল ম্যাচেও এ রকম কোনো কিছু ঘটে গেলে অবাক হওয়ার যাবে না। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা দুইবার, পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়। সব মিলিয়ে শ্রীলঙ্কা ৫ বার ও পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।

ড্রেস রিহার্সালের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে দুই দেশ ২১ বার পরস্পরের বিপক্ষে খেলেছে। জয়ের পাল্লা পাকিস্তানেরই ভারী। তারা জিতেছে ১৩ বার। বাকি ৮ বার জিতেছে শ্রীলঙ্কা।

ফাইনালে উঠে আসার পথে দুই দলই কিন্তু আসর শুরু করেছিল নিজ নিজ গ্রুপে হার দিয়ে। পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে ও শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে ৮ উইকেটে। এরপর দুই দলই ঘুরে দাঁড়ায়। গ্রুপ নিজ নিজ পরের ম্যাচে জিতে গ্রুপ রানার্সআপ হয়ে উঠে আসে সুপার ফোরে।

সুপার ফোরে আসার পরই দুই দলই অপ্রতিরোধ্য হয়ে উঠে। দুই দলই গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান ভারতকে ও শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ভারতকে ও পাকিস্তান আসরের সেরা উত্তেজনাকর ম্যাচ উপহার দিয়ে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। সুপার ফোরে অপরাজিত থাকা দল দুইটির একটিকে আজ অবশ্য হারের স্বাদ নিতে হবে।

এবারের আসরে এ পর্যন্ত দুই দলের হয়ে কম-বেশি সবাই পারফর্ম করলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। চারটি ম্যাচেই তিনি চূড়ান্তভাবে ব্যর্থ। অথচ এই আসর তিনি খেলতে এসেছিল দারুণ ফর্মে থেকে। তার জন্য ফাইনালের আগে আজকের ম্যাচ ভালো একটি রিহার্সাল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অবশেষে চালু হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু

অবশেষে চালু হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু

গাইবান্ধা সংবাদদাতা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু। এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে কমে আসবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাওয়া-আসার সময়, ব্যয় ও দুর্ভোগ। আগামী ২ আগস্ট (শনিবার) উদ্বোধনের মধ্যে দিয়ে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনবে এই সেতু। এলাকাবাসীর মধ্যে এখন উৎসবের আমেজ, অপেক্ষায় রয়েছেন সেতু উদ্বোধনের সেই ঐতিহাসিক মুহূর্তের। তিস্তার উত্তাল স্রোতের ওপর দিয়ে দাঁড়িয়ে থাকা উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষের নতুন স্বপ্নের ও সম্ভাবনার তিস্তা সেতুর কারণে বদলে যাবে দুপাড়ের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা। এই অঞ্চলের মানুষকে পার হতে হয় নৌকা কিংবা ঘুরপথে। বর্ষায় যোগাযোগ থাকে প্রায় বিচ্ছিন্ন। স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী কিংবা কৃষকসহ সবার জীবনেই ছিল

আরও পড়ুন
language Change