তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

অপূর্বের অপূর্ব কেরামতি

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতার অপব্যবহার করে ঘুষ বানিজ্য সহ একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ সহ স্ত্রী থেকে যৌতুক দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠছে বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নামে।

তিনি নানান দুর্নীতি অনিয়ম করে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহড়। দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে নিজ দপ্তরে সুপরিচিত তিনি, তিনি যেখানেই দায়িত্ব পালন করতে গিয়েছেন সেখানেই দুর্নীতির পাশপাশি জড়িয়েছেন নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন, তার এহেন ব্যবহারের কারনে নারী কর্মীরা অফিসে আসতেও এতত্সত্ত্বেও বোধ করেন এসব ঘটনা দপ্তরের সবার জানা। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই।

নারী কেলেঙ্কারির খবর তার প্রথম স্ত্রী পাওয়ার পরে তাকে বিভিন সময় নির্যাতন করতেন এবং বাবার বাড়ি থেকে যৌতুক দাবী করতেন। নির্যাতনের একপর্যায়ে অপূর্বর প্রথম স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলেও তার বিরুদ্ধে কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো ধরনের ব্যবস্থা।
অভিযোগ আছে, উল্টো মামলা চলমান রয়েছে দাবি করে দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে উঠছেন নারীলিপ্সু বলে সর্বজন পরিচিত এই কর্মকর্তা। আর ঊর্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করেই তিনি ভবিষ্যতে আরো প্রভাবশালী হয়ে উঠবেন বলেও তার একাধিক সহকর্মীর কাছে দাবি করে থাকেন বলেও রয়েছে আলোচনা।

জানা গেছে, অপূর্ব অধিকারী বেশ কয়েক বছর ধরেই বরিশাল অঞ্চলে দায়িত্ব পালন করে আসছেন। তার আগে দীর্ঘ সময় ছিলেন রাজশাহীতে। দায়িত্ব পালনের শুরু থেকেই তার বিরুদ্ধে অনিয়ম. দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। আগে যেই সকল দপ্তরে দায়িত্ব পালন করেছেন সেখানেও তার বিরুদ্ধে রয়েছে নানান অনিয়ম, দুর্নীতির অভিযোগের পাশাপাশি নারী কেলেঙ্কারির অভিযোগ।
যেখানেই তিনি দায়িত্ব পালন করতে গিয়েছেন সেখানেই কোনো না কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে স্থাপন করেছেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছেন বলে আলোচনা রয়েছে। সর্বশেষ বরিশালের কর্মস্থলে এক নারী সঙ্গে ‘সু-সম্পর্ক’ নিয়ে খোদ তার সহকর্মীরাও বিব্রত এবং অস্বস্তিতে রয়েছেন। পাশপাশি অনিয়ম, দুর্নীতির অভিযোগ তো আছেই। তার স্ত্রীর কাছে বিয়ের দীর্ঘ সময় পর ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেছেন বলেও রয়েছেন সুনির্দিষ্ট অভিযোগ, যার সত্যতা এরই মধ্যে প্রমাণিতও হয়েছে। এরই মধ্যে মামলা তুলে নিতে তার স্ত্রীকে একাধিকবার হুমকিও দিয়েছেন যা এখন তার কর্মস্থল ও পরিবারের সবাই জানেন। এই নিয়ে ওই নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও একাধিক স্বজন স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অপূর্ব অধিকারীর বিরুদ্ধে তার স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগের সতত্য প্রমাণিত হয়েছে। তবে মামলাটি এখনো চলমান রয়েছে এবং সাক্ষ্য গ্রহণ চলছে। তবে তার স্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, সামাজিক সম্মানের কথা বিবেচনা করে অনেক কিছুই বলতে পারছি না। কারন অপূর্ব সাহেব নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছেন। এটি এখন পর্যন্ত সবাই কমবেশি জানে। তবে অভিযোগ যেহেতু প্রমাণিত হয়েছে আমি এই ধরনের মানুষের বিরুদ্ধে আইন অনুযায়ি যথাযথ বিচার চাই। তার সঙ্গে আপোষের কোনো ধরনের প্রশ্নই আসে না। আর তার এত লোভ মেটানোও আমার ও আমার পরিবারের পক্ষে সম্ভব না।

দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, অপূর্ব অধিকারীর আচরনে খোদ তার দপ্তরের কর্মকর্তারাই অতিষ্ট। তার বিরুদ্ধে দিনের পর দিন জমছে অভিযোগের পাহাড়। এই ধরনের নারীলিপ্সু কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা না নেওয়া গেলে প্রাতষ্ঠানটির ভাবমূর্তি দিনদিন ক্ষুন্ন হবে। তিনি যেই সমস্ত দপ্তরে দায়িত্ব পালন করতে যাবেন সেখানে কাজ করতে নিরাপদবোধ করবেন না তার নারী সহকর্মীরা। তাই সার্বিক দিক বিবেচনায় এই বিতর্কিত কর্মকর্তার অপসারণ চান বলে জানান নাম প্রকাশ না করা একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। তবে তাদের প্রশ্ন এই ধরনের কর্মকর্তার প্রভাব খুটির জোর কোথায়! কোন ম্যাজিকে এই কর্মকর্তারা এখনো রয়েছেন বহাল তবিয়তে।

অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করা কর্মকর্তা রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন তার প্রতিবেদনে বাদীকে একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা দাবি করে বলেন, ২০১৩ সালের ৫ জুলাই সনাতন হিন্দু ধর্মের বিধান মতে তাদের বিয়ে হয়। বিয়ের সময় বাদীর পিতা অপূর্ব অধিকারীকে নগদ অর্থসহ ৩০ লাখ টাকা মূল্যমানের জিনিসপত্র প্রদান করেন। বিয়ের পর তিনি যৌতুকের দাবিতে বাদীর উপর মানসিক নির্যাতন করে আসছেন। এই নিয়ে একাধিক সালিশ বেঠকও অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বোয়ালিয়া মডেল থানা এলাকায় বাদীনির বাবার বাড়িতে বাদীনির বাবা অপূর্ব অধিকারীকে তার কন্যার সঙ্গে সংসার করার জন্য অনুরোধ জানালে অপূর্ব অধিকারী জানান বিয়ের পণ হিসেবে তাকে ৩০ লাখ টাকা যৌতুক দিলে তিনি সংসার করবেন, তা না হলে সংসার করবেন না। ওই সময় উপস্থিত লোকজন তাকে সংসার করার জন্য বারবার অনুরোধ জানালেও তিনি রাজি হননি। তার ৩০ লাখ টাকা চাই ই চাই।

মামলার সার্বিক তদন্তে, ঘটনার পারিশাশ্বিকতায় ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় জানা গেছে, অপূর্ব অধিকারী অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে বাদিনীকে বিবাহ করে বাদিনীর কাছে যৌতুক দাবি করায় তার বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। সাক্ষীগণ বিজ্ঞ আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করে মামলার ঘটনা প্রমাণ করবেন। বাদিনীকে বিধি মোতাবেক তদন্তের ফলাফল জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তা ইফতেখার মোহাম্মদ আল আমিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর কাছে তার অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও স্ত্রীর করা যৌতুকের মামলার বিষয়ে জানতে চাওয়া হলে: তিনি একাধিকবার মোবাইল ফোন রিসিভ করে বারবার জানতে চান কে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো এই সাংবাদিককে জানিয়েছেন। এরপর কোনো ধরনের মন্তব্য না করেই তিনি বারবারই মোবাইলের লাইন কেটে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এরইমধ্যে অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা করা হয়েছে। বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ই-মেইল সেবা চালুর ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকেই এই সেবার কার্যক্রম শুরু হবে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট করার সুযোগ নেই এবং

আরও পড়ুন
language Change