তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বালুদস্যু নকীবের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে দুর্বার আন্দোলনের হুশিয়ারী সাংবাদিক নেতাদের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ)’র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ও ডিইউজে সদস্য এবং সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমানের বিরুদ্ধে ভোলা সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ রাখার উচ্চ আদালতে নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করার খবর প্রকাশ করায় ভোলার চিহ্নিত সন্ত্রাসী ও বালুদস্যু এবং টেন্ডারবাজ জহুরুল ইসলাম নকীব কর্তৃক ভোলার সদর চীফ জুডিসিয়াল আদালতে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ । রোববার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনে এই প্রতিবাদ জানান । মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং ভুমিদস্যু, জলদস্যু, বালুদস্যুদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করিলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিকদের শীর্ষ সংগঠন ও সাংবাদিক সমাজ নির্বিক সাংবাদিক হুমায়ুন কবির ও জিয়াউর রহমানের পাশে আছে এবং থাকবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আব্দুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএফইউজের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজের সাবেক দপ্তর সম্পাদক আবু ইউসুফ, ডিইউজের সদস্য শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, এস এম তাজুল ইসলাম, প্রদীপ কুমার পাল,মোশারফ হোসেন ভূইয়া, এইচ এম আল-আমিন, কামাল হোসেন, সাগর চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, অবিলম্বে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর ও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আব্দুল্লাহ বলেন, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, এই দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সরকার। অবিলম্বে বালুদস্যু, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ এই মামলা প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সাংবাদিকদের শীর্ষ সংগঠন ও সাংবাদিক সমাজ নির্বিক সাংবাদিক হুমায়ুন কবির ও জিয়াউর রহমানের পাশে আছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, অবিলম্বে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং ভুমিদস্যু, জলদস্যু, বালুদস্যুদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করিলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিক হুমায়ুন কবির ও সাংবাদিক জিয়াউর রহামানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং মামলাকারীর বিরুদ্ধে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য রফিক লিটন, জেসমিন জুঁই, সাবেক নির্বাহী সদস্য শাখাওয়াত মুকুল, ডিইউজের সদস্য শাহীন গাজী, রাসেল আহমেদ, মিজানুর রহমান, মোঃ মতিউর রহমান সরদার, আবদুল্লাহ মজুমদার, আবু হানিফ প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জবির প্রথম নারী ভিসি নিযুক্ত হলেন ড. সাদেকা হালিম

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়। সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদেরও প্রথম নারী ডিন ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাদেকা হালিমের পিতা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬ থেকে ১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। সাদেকা হালিম ঢাকার উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ

আরও পড়ুন
language Change