তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

রাজউক সহকারী অথরাইজড অফিসার মামুনের বিরুদ্ধে দুদক-এ অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক এর কর্মকর্তাদের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোন ব্যবস্থাই নেয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বললে তারা শুধু বিষয়টি দেখছি বলেই এড়িয়ে যাচ্ছেন। এই সুযোগে রাজউকের জোন-৩/২ এর দুর্নীতিগ্রস্থ সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন গড়ে তুলেছেন বৃহৎ এক সিন্ডিকেট। জোন-৩/২ এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক মো: আব্দুর রহিম, প্রধান ইমারত পরিদর্শক মো: জয়নাল আবেদীন পিন্টু, ইমারত পরিদর্শক সোলাইমান হোসাইন, আবুল কালাম আজাদ সবাই ডুবে আছেন দুর্নীতিতে। এদের মধ্যে ইমারত পরিদর্শক সোলাইমান কর্ম এলাকা যথাযথভাবে তদারকি না করা, রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন তদারকিঅন্তে আইনগত ব্যবস্থা গ্রহণসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করার অপরাধে ০৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দের ২৫.৩৯.০০০০.০০৯.৩১,১১৪.১৫.৫৬৪ নং স্মারকের অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে প্রশাসন শাখায় ন্যস্ত করা হয়েছে। এই কর্মকর্তাদের একাধিক দুর্নীতি প্রকাশ্যে আসলেও তারা তাদের মত দুর্নীতির রথ চালিয়ে যাচ্ছেন। অদৃশ্য কারনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না রাজউকের উর্ধ্বতন কর্তৃপক্ষ।

এরই মধ্যে ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার ইব্রাহীম খন্দকার নামে একজন মহাখালী জোন-৩/২ এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহন করে অনৈতিক ও আইন বিরোধী কাজ সম্পাদন করার বিষয়ে দুদক-এ অভিযোগ করেছে।

অভিযোগে বলা হয়েছে নড়াইল জেলার সদর উপজেলার বোড়ামারা গ্রামের মোহাম্মদ জহুরুল হক এর পুত্র আব্দুল্লাহ আল মামুন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক এক সংসদ সদস্যের সুপারিশে রাজউকে চাকুরি পেয়ে ২০১৫ সালে রাজউক এ প্রধান ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করেন। একাধিক দুর্নীতির অভিযোগ থাকলেও আওয়ামী ঘরনার হওয়ায় ইমারত পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন সহকারি অথরাইজড অফিসার। জোন-৩/২ মহাখালী অফিস এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল-মামুন এর নোটিশের মাধ্যমে নির্মাণাধীন ভবন মালিকদেরকে অফিসে ডেকে এনে অবৈধ লেনদেনের মাধ্যমে প্ল্যান পাশ করানো সহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় সাধারন জনগণ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিটা ফাইল পাশ করার জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সহকারি অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন এর মুঠোফোনে কল করলে সাংবাদিক পরিচয় পেয়েই কলটি কেটে দেন।
জোন-৩/২ এর অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আসরাফ বলেন আপনারা জানেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ইমারত পরিদর্শক সোলাইমান হোসাইনকে বরখাস্ত করা হয়েছে, আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লুটেরা শাহিনের কজ্বায় কারিগরি শিক্ষা বোর্ড

  স্টাফ রিপোর্টারঃ দেশে এখন যে যেভাবে পারো লুটেপাটে খাও আর তা বলার বা দেখার কেও নেই, এমনি একজন কর্মকর্তা যে সকল কিছু লোটে পুটে খেয়ে আজ কোটি টাকার মালিক আর তিনি হলেন লুটপাট হরিলুটের বেপরোয়া মচ্ছবে মেতে উঠেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) মোঃ আবুল শাহীন কাওসার সরকার। খোদ দপ্তরেই তার বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি মোঃ বকুল মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) মোঃ আবুল শাহীন কাওসার সরকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাক্তিদেরকে জিম্মি করে নিজের আখের গোছাতে মেতে উঠেছে বেপরোয়া মচ্ছবে। খোদ দপ্তরে একটি সিন্ডিকেটের নেপথ্যেও নেতৃত্ব দেন তিনি। এই শাহিন সীমাহীন অনিয়ম

আরও পড়ুন
language Change