স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর থানার রাজবাড়ী এলাকায় রাত ৩টায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলো, ১. মোঃ আমির (৩৭), পিতা: মৃত মেছের আলী সরদার, ঠিকানা: একরামপুর, বন্দর থানা, নারায়ণগঞ্জ।২. মোঃ আকবর হোসেন (৩১), জব্দকৃত পিকআপ ভ্যানের হেলপার, পিতা: মোঃ আজাদ, ঠিকানা: জগন্নাথপুর, কোতোয়ালী মডেল থানা, কুমিল্লা। ৩. মোঃ জিয়ান (১৯), জব্দকৃত পিকআপ ভ্যানের ড্রাইভার, পিতা: হোসাইন, ঠিকানা: কাসেরাপট্টি, কোতোয়ালী মডেল থানা, কুমিল্লা। ৪. মোঃ আরিফ (৩৮), পিতা: ইদ্রিস আলী, ঠিকানা: হরিণচৈত্রি, চান্দিনা থানা, কুমিল্লা। ৫.হানিফ হোসেন (৩৫), পিতা: শফিকুল ইসলাম, ঠিকানা: দারোরা, চান্দিনা থানা, কুমিল্লা।
প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃত ব্যক্তিরা একটি পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) নারায়ণগঞ্জে নিয়ে এসে বিক্রির জন্য মজুদ করেছিল। র্যাব-১১-এর গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে র্যাবের এমন সক্রিয় তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত