তারিখ লোড হচ্ছে...

পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডিতে আউটসোর্সিংয়ে নিযুক্ত একজন ড্রাইভারের মাসিক বেতন ১৭ হাজার। এর বাইরে নেই বৈধ উপায়ে আর কোনো আয়। চড়া মূল্যস্ফীতির এই সময়ে যখন স্বল্প আয়ের মানুষের সংসার চালানোই কষ্ট, তখন এলজিইডির একজন ড্রাইভারের জীবনযাপন অনেকটাই বিলাসী টাইপের।

রাজধানী শহরে তার বাড়ি তিনটি, রয়েছে ব্যক্তিগত দুটি গাড়ি, এমনটিই জানান সংশ্লিষ্টরা। এসব গাড়ি ভাড়া দিয়েছেন তার চাকরিস্থল স্বয়ং এলজিইডিতেই, এমন অভিযোগও রয়েছে। নামমাত্র চাকরি করে এমন আয়েশী জীবনযাপন করেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর- এলজিইডির প্রধান প্রকৌশলীর গাড়ী চালক রফিকুল ইমলাম।

তার দুর্নীতির উৎস উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীসহ কর্মচারীদের বদলীর তদবীর করা এবং প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলীদের কাছ থেকে রুটিন মাফিক চাঁদা আদায়।

সংশ্লিষ্টরা জানান, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের গাড়ি চালক। বেলাল হোসেন যখন দুবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) ছিলেন, সেই সময় থেকেই নিয়োগ ও বদলি বাণিজ্য করেন রফিকুল। তিনি আরও বেপরোয়া হয়ে যান বেলাল হোসেন প্রধান প্রকৌশলী হলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির একজন ড্রাইভার জানান, স্ট্যান্ডবাই গাড়ি চালকদের ডিউটি বণ্টন হয় তার নির্দেশে। তাকে ঘুষ দিলে ভালো ডিউটি মেলে, না হলে নাম ওঠে না ডিউটি রোস্টারে। অভিযোগ রয়েছে, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত এই ড্রাইভার রফিক সিনিয়র সহকারী প্রকৌশলী উপজেলা প্রকৌশলীদের বদলি করছেন অহরহ। সূত্র আরও জানায়, প্রায় একমাস আছে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীর পোস্টিং দেন এই রফিক। এ বাবদ ঘুষ নেয় আট লাখ টাকা। এলজিআরডি মন্ত্রী ওই আদেশ বাতিলের কথা বললেও প্রধান প্রকৌশলী বেলাল হোসেন তা করেননি।

অলিখিত ক্যাশিয়ার: সম্প্রতি এলজিইডিতে বিভিন্ন জেলায় নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন করা হয় প্রায় অর্ধশত। গুরুত্বপূর্ণ প্রকল্পে নিয়োগ দেওয়া হয় পরিচালক (পিডি)। এসব ক্ষেত্রে লেনদেনে ব্যাপক বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে। কৌশল হিসেবে, বিভিন্ন মন্ত্রী ও এমপির ডিও লেটার সামনে রেখে পদায়ন করেন বেলাল হোসেন। আর ব্যাকগ্রাউন্ডে চলে লেনদেন। ২৩ লাখ টাকা থেকে শুরু করে জেলাভেদে ৮০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে সাম্প্রতিক নিয়োগে।

আর এসব টাকার বড় অংশই সংগ্রহ করেন ড্রাইভার রফিকুল। এ ছাড়া, আউটসোর্সিং নিয়োগ, উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীদের বদলির বিষয় রফিকের সুপারিশই বাস্তবায়ন করেন প্রধান প্রকৌশলী। তার সঙ্গে লেনদেনের বোঝাপড়া হলেই বদলির আদেশ হয়ে যায় কয়েক ঘণ্টার মধ্যেই। এ ছাড়া, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জন্মদিনসহ বিভিন্ন উৎসব উপলক্ষ্যে গিফটের নামে জেলার এক্সেন, পিডি, উপজেলা প্রকৌশলীদের কাছ থেকে আদায় করে নেন মোটা অঙ্কের অর্থ। সংস্থার মধ্যে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ড্রাইভার রফিকুল।

রফিকুলের যত সম্পদ: গ্রামের বাড়ি ফরিদপুর হলেও এখন গাজিপুরে স্থায়ীভাবে বসবাস করেন প্রধান প্রকৌশলীর গাড়িচালক রফিকুল ইসলাম। অবৈধ আয়ের টাকায় গাজিপুরে তিনটি বাড়ি করেছেন, এমন অভিযোগ মিলেছে। যার একটি দশকাঠা জমির উপর। গাজীপুর সাফারি পার্কের নিকট রয়েছে ছয় তলা বাড়ি। তার পরিবার ওই বাড়িতেই বসবাস করে। তিনি নিজে দুটি গাড়ি কিনেছে, যা এলজিইডি’র অফিসে ভাড়া দিয়ে রেখেছেন। গাড়ি ভাড়া থেকে মাসে আয় ৪০ হাজার টাকা। সূত্র আরও জানায়, রফিক সপ্তাহে ঘুষ বাবদ যা কামায় সপ্তাহ শেষে বৃহস্পতিবার রাতে গাজীপুর যায় এবং সেখানে রেখে আসেন। গাজীপুর চৌরাস্তায় আরও একটি টিনসেড বাড়ি আছে সেখান থেকে প্রতিমাসে ভাড়া আসে ৪০ হাজার টাকা।

এইসব অনিয়ম দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিষয়ে জানতে এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। তবে ড্রাইভার রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি পরিশ্রম করে উপার্জন করি। অবৈধ আয় ও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ কোর্ট চত্বরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শালিক মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির কর্নেল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন

আরও পড়ুন
language Change