তারিখ লোড হচ্ছে...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ

গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ, প্রতিবাদে চালকদের মিছিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭/৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। তবে আজ (শনিবার) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার গুলশান ১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও চলাচল করতে দেখা যায়নি ব্যাটারিচালিত রিকশা। দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশা চালককে গুলশান-২ নম্বরের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে গুলশানের স্থায়ী নিবন্ধিত প্যাডেল রিকশা চালক আজাহার আলী বলেন, এটা খুবই ভালো। ব্যাটারিচালিত রিকশা গুলশানের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে, এই গাড়ি ওই গাড়ির সাথে ধাক্কা লাগায়। আজ ব্যাটারিচালিত রিকশা গুলশানে ঢোকেনি, তাই সড়কের পরিবেশও খুব ভালো আছে।

গুলশানের বাসিন্দা হাবিবুর রহমান মিয়া বলেন, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করতো, এতে করে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে ব্যাটারি চালিত রিকশা চলাচল করে গুলশানের ভিতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তারা একে গুলশানের ভেতরে চেনেও না, আবার দ্রুতগতির রিকশা এনে দুর্ঘটনা ঘটায়। স্থায়ী বাসিন্দারা এসব রিকশার কারণে সড়ক পারাপারেও ভয় পান। আজ এসব রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে না , যে কারণে ভেতরের পরিবেশটা আজ খুব ভালো লাগছে। গুলশান সোসাইটিকে আরও বেশি কঠোর হতে হবে।

রিকশাচালকদের মিছিল : গুলশান কারো নিজস্ব সম্পত্তি না

দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশাচালক মিলে একটি মিছিল বের করে গুলশান-২ থেকে গুলশান-১ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালক মুঞ্জু বলেন, গুলশান এলাকা কারো নিজস্ব সম্পত্তি না, অন্য রিকশা চললে এখানে ব্যাটারিচালিত রিকশাও চলতে দিতে হবে। এই রিকশা চলাচলের দাবি নিয়ে আজ আমরা মিছিল বের করেছি। গুলশান সোসাইটির সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের এখানে চলাচল করতে দিতেই হবে।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন গণমাধ্যমকে বলেন, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত

জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ (২৮ মার্চ) শনিবার দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা শেখ আঃ রাজ্জাক জুয়েলকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেখ রাজ্জাক জুয়েল মোঃ খবর আলীর পুত্র এবং মোছাঃ রাজিয়া খাতুনের সন্তান। দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ নূরুল আমিন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক (বীর প্রতীক) এ মনোনয়ন অনুমোদন করেন। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শেখ রাজ্জাক

আরও পড়ুন
language Change