স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে রয়েছেন:
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমদ নির্ঝর (২৮)
মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশবিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮)
শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫)
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০)
মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০)
আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮)
ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস কাঞ্চন (৬৪)
৩৩ নং বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮)
ঢাকা মহানগর উত্তর ২৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল হাসান রতন (৩৪)
উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)
তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়:
বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুম (রাত ১২:৪৫)
মগবাজার এলাকা থেকে মো. হাবিবুল হাসান রতন (রাত ১:০০)
মিরপুর-১০ এলাকা থেকে মো. সাব্বির আহমদ নির্ঝর (১৯ এপ্রিল)
উত্তর বাড্ডা থেকে রবিন দেওয়ান (১৯ এপ্রিল)
ফুলবাড়িয়া থেকে ইব্রাহিম খলিল ওরফে কালু (১৯ এপ্রিল)
উত্তরা দিয়াবাড়ী থেকে কামরুল আহসান নিশাদ (১৯ এপ্রিল)
মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবন (১৯ এপ্রিল)
মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমান (২০ এপ্রিল)
মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ার (১৯ এপ্রিল)
যাত্রাবাড়ী এলাকা থেকে মো. ইলিয়াস কাঞ্চন (১৯ এপ্রিল)
তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন করার লক্ষ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছিল। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল বলে দাবি করেন তিনি।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত