তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার

বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধ বা কেলেংকারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই স্ক্যাম ছড়াতে পারে আফ্রিকা এবং ইউরোপে। সোমবার জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এশিয়ায় কয়েক বিলিয়ন ডলারের একটি স্ক্যাম সিন্ডিকেট গড়ে উঠেছে।

রীতিমতো পরিকল্পনা করে তারা সাইবার অপরাধ সংগঠিত করছে। গোটা এশিয়াজুড়ে এই চক্র সক্রিয়। এবার তারা আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকায়ও জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই চক্র এখন সবচেয়ে বেশি সক্রিয়।

চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক গ্যাং এই অপরাধ সংঘটিত করছে। তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই অপরাধের জাল ছড়াচ্ছে। অনেক সময় তারা ভালোবাসার জাল ছড়াচ্ছে। ব্যবহার করা হচ্ছে নারীদের। তাদের মাধ্যমে সর্বস্বান্ত করা হচ্ছে বহু মানুষকে।

জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, এই অপরাধচক্রে জোড়া হচ্ছে বিপুল পরিমাণ পাচার হওয়া ব্যক্তিদের। যাদের বাধ্য করা হচ্ছে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হতে।

প্যাসিফিক আইল্যান্ডের পরিস্থিতি

জাতিসংঘের ড্রাগ এবং ক্রাইম সংস্থা ইউএনওডিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার কার্যকর প্রতিনিধি বেনেডিক্ট হফম্যান জানিয়েছেন, প্যাসিফিক আইল্যান্ড বা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এই ধরনের অপরাধ। প্রশাসন বিভিন্ন সময় রেইড করে।

অনেকে ধরা পড়ে। কিন্তু আবার অন্যত্র নতুন গ্যাং গজিয়ে ওঠে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অপরাধ এই মুহূর্তে সবচেয়ে বেশি দানা বেঁধেছে মায়ানমারের সীমান্ত অঞ্চলগুলোতে। সেখানে গৃহযুদ্ধ চলায় প্রশাসনের পক্ষেও বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। সেই সুযোগ নিচ্ছে অপরাধী গ্যাংগুলো।

অন্যদিকে লাতিন আমেরেকা, আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ। হফম্যানের বক্তব্য, শুধু ২০২৩ সালে সাইবার অপরাধে মানুষ তিন হাজার সাতশ কোটি ডলার খুইয়েছে। শুধু আমেরিকায়ই মানুষ হারিয়েছে ৫৬০ কোটি ডলার।

আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন

এই চক্রের সঙ্গে লড়াই করার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। বেইজিং সম্প্রতি মায়ানমারে একটি অভিযান চালিয়েছিল। সেখানে বেশ কয়েকটি গ্যাংয়ের অফিসে রেইড করা হয়। প্রায় সাত হাজার কর্মীকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। যারা প্রায় ৫০টি দেশের মানুষ। বিভিন্নভাবে পাচার হয়ে তারা মায়ানমার পৌঁছায় এবং তাদের এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হয়। কাম্বোডিয়ায়ও সম্প্রতি অভিযান চালানো হয়েছে। সেখানেও এমন বহু গ্যাং কাজ করছে। বস্তুত, সেখানে সরকারও লাগাতার অভিযান চালাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হেকিম হাবিবুর রহমান প্রসঙ্গে অল ইন্ডিয়া রেডিও

সবুজ বাংলাদেশ ডেস্কঃ  হেকিম হাবিবুর রহমান বিশ শতকের প্রথমার্ধে পূর্ব বাংলার অন্যতম প্রখ্যাত বুদ্ধিজীবী। তাঁর পুরো নাম শেফাউল-মুলক মওলানা হেকিম হাবিবুর রহমান খান আখুনযাদা। ইউনানি চিকিৎসাশাস্ত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেফাউলমুলক’ ব্রিটিশ সরকার প্রদত্ত খেতাব, ‘মওলানা’ ধর্মীয় উপাধি, ‘হেকিম’ ইউনানি চিকিৎসাশাস্ত্রীয় ডিগ্রি, ‘আখুনযাদা’ বংশীয় নাম।  ‘আখুনযাদা’ বলতে বিশেষ একটি বংশকে বুঝানো হয়েছে। সম্ভবত এই পরিবারে বংশ পরম্পরায় শিক্ষাদীক্ষাদানের বিষয়টি চলে আসছিল। তাই পরিবারটি ‘আখুনযাদা’ নামে পরিচিতি লাভ করে। হেকিম হাবিবুর রহমান ঢাকার ছোট কাটরায় জন্মগ্রহণ করেন। তার অনন্য সাধারণ কর্ম ও প্রতিভার সংস্পর্শে উজ্জ্বল ও উর্বর হয়েছিল উপমহাদেশের ইউনানি চিকিৎসাশাস্ত্র, রাজনীতি, শিক্ষা, সাহিত্য, ইতিহাস, সাংবাদিকতা প্রভৃতি বিষয়। মানব ও সমাজসেবাকে তিনি আজীবন ব্রত হিসেবে নিয়েছিলেন। পেশায় ছিলেন ইউনানি চিকিৎসক। ইউনানি চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন ‘তিব্বিয়া হাবীবিয়া

আরও পড়ুন
language Change