তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

অগ্রণীতে ‘বাশার’ মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে?

অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে?
পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক॥

রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতে শীর্ষ পদে নিয়োগকে ঘিরে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবুল বাশারের নাম। একাধিক গুরুতর অভিযোগ, রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন, প্রশাসনিক প্রভাব বিস্তার, এমনকি আলোচিত একটি গণহত্যা-সংক্রান্ত মামলায় নাম থাকা সত্ত্বেও তিনি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ার দৌড়ে এগিয়ে আছেন- এমন আলোচনা ব্যাংকপাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ব্যাংকের ভেতরের একাধিক কর্মকর্তা, সাবেক প্রশাসনিক সূত্র এবং সংশ্লিষ্ট মহলের ভাষ্য অনুযায়ী, আবুল বাশার আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন ধরে অগ্রণী ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসন, পদায়ন, বদলি এবং পদোন্নতি প্রক্রিয়ায় শক্তিশালী প্রভাব বলয় গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি দ্রুত নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিয়ে নিজের প্রভাব অক্ষুণ্ন রেখেছেন।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সর্বোচ্চ নির্বাহী পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার মানদণ্ড আদৌ কতটা কার্যকর?

রাজনৈতিক আনুগত্যের অভিযোগে নতুন বিতর্ক:
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিগত সরকারের সময় রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো ব্যাংকিং খাতেও রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। সেই সময় অনেক কর্মকর্তা নিজেদের ‘অতি আওয়ামী’ হিসেবে প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নামেন। অভিযোগ অনুযায়ী, আবুল বাশার ছিলেন এই ধারার অন্যতম আলোচিত কর্মকর্তা।
ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, তিনি শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবেই নন, বরং একটি রাজনৈতিক বলয়ের কেন্দ্রীয় মুখ হিসেবেও পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, ব্যাংকের ভেতরে আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, যা পদোন্নতি থেকে শুরু করে সংবেদনশীল প্রশাসনিক সিদ্ধান্তেও প্রভাব ফেলত।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“ব্যাংকের ভেতরে কার কোথায় পোস্টিং হবে, কে পদোন্নতি পাবে, কে প্রশাসনিক সুবিধা পাবে- এসব ক্ষেত্রে একটি নির্দিষ্ট বলয়ের প্রভাব ছিল। সেই বলয়ের কেন্দ্রে আবুল বাশারের নামই বেশি উচ্চারিত হতো।”

আন্দোলনবিরোধী অবস্থান ও ‘লাল প্রোফাইল’ আতঙ্ক:
২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ব্যাংকের অভ্যন্তরে ভিন্নমত দমনে কঠোর অবস্থানের অভিযোগও উঠেছে। সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে “লাল প্রোফাইল” ব্যবহারকারী বা সরকারবিরোধী মনোভাব আছে বলে সন্দেহ করা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছিল। এতে প্রতিষ্ঠানের ভেতরে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেক কর্মকর্তা নিজেদের মতপ্রকাশে সংযমী হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট ফ্যাসিস্ট সরকারের সমর্থনে প্রকাশ্য মিছিলে অংশ নেওয়া কিছু কর্মকর্তাকে পরবর্তীতে সুবিধাজনক স্থানে পদায়ন করা হয়। ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রের ভাষ্য, এসব কর্মকাণ্ডে উচ্চপর্যায়ের নীরব সমর্থন ছিল।

গণহত্যা-সংক্রান্ত মামলায় নাম, তবু এমডি দৌড়ে?:
সবচেয়ে আলোচিত বিষয় হলো- জুলাইয়ের গণহত্যা-সংক্রান্ত একটি মামলায় নাম থাকা সত্ত্বেও আবুল বাশারের নাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে আলোচনায় রয়েছে। জানা গেছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর-১৭৬ নম্বর মামলায় তিনি ৬৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত। এমন একটি গুরুতর মামলায় নাম থাকার পরও তাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সর্বোচ্চ নির্বাহী পদে বিবেচনা করা হলে তা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। ব্যাংকিং খাতের এক সাবেক শীর্ষ কর্মকর্তা বলেন,“রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে নিয়োগের আগে নৈতিক যোগ্যতা, আইনি অবস্থান এবং প্রশাসনিক সততার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা। সেখানে এ ধরনের অভিযোগ থাকা ব্যক্তি যদি দৌড়ে এগিয়ে থাকেন, তা উদ্বেগজনক।”

‘খাম বাশার’ উপাধি ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগ:
অগ্রণী ব্যাংকের অভ্যন্তরে আবুল বাশারকে “খাম বাশার” নামে ডাকা হয়- এমন অভিযোগও সামনে এসেছে। সূত্রগুলোর দাবি, এইচআর বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় এবং পদোন্নতি কমিটির সদস্য হিসেবে তিনি অর্থের বিনিময়ে পদোন্নতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত। বিশেষ করে ২০২৪ সালে এজিএম পদে পদোন্নতির ক্ষেত্রে অযোগ্য ব্যক্তি ও রাজনৈতিকভাবে চিহ্নিতদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এক কর্মকর্তা বলেন, “যোগ্যতা নয়, কে কতটা প্রভাবশালী বা কার মাধ্যমে যোগাযোগ করতে পারছে—এসবই যেন তখন বড় হয়ে দাঁড়িয়েছিল।” এ ধরনের অভিযোগ ব্যাংকের মেধাভিত্তিক পদোন্নতি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বদলি-নিয়োগ বাণিজ্যের বিস্তৃত বলয়:
অভিযোগ রয়েছে, বদলি ও নিয়োগকে কেন্দ্র করে একটি শক্তিশালী বাণিজ্যিক বলয় তৈরি হয়েছিল। ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় পদায়ন, জেলা পর্যায়ে দায়িত্ব বণ্টন এবং প্রশাসনিক বদলিতে তার প্রভাব ছিল বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি নতুন ক্ষমতাকাঠামোর সঙ্গে সম্পর্ক গড়ে নিজের অবস্থান ধরে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ব্যাংকপাড়ায় এখন আলোচনা- রং বদলালেও প্রভাবের ধরন বদলায়নি।

অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ:
আবুল বাশারের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, আত্মীয়-স্বজনের নামে খোলা হিসাব ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করা হতো। যদিও এসব অভিযোগের পূর্ণাঙ্গ প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান প্রয়োজন। অন্যদিকে আরও অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হতো।

নারী কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক:
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর একটি হলো নারী নিপীড়ন ও অশোভন আচরণের অভিযোগ। ব্যাংকের একাধিক নারী কর্মকর্তা অভিযোগ করেছেন, তার আচরণে তারা নিরাপদ বোধ করেন না। অনেকেই অফিসিয়াল কাজেও তার কক্ষে একা যেতে ভয় পান। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কর্মকর্তা বলেন,“আমরা অনেকে প্রয়োজন ছাড়া তার কক্ষে যাই না। অফিসের ভেতরেও অস্বস্তি কাজ করে।” এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা শুধু ব্যক্তিগত অনৈতিকতার বিষয় নয়, বরং কর্মপরিবেশ ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার প্রশ্নও সামনে আনে।

৫ আগস্টের পরও সক্রিয় প্রভাব বলয়:
রাজনৈতিক পরিবর্তনের পরও আবুল বাশার তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের নিয়ে নতুন বলয় গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। সূত্রগুলোর দাবি, এই বলয়ের মাধ্যমে তিনি প্রশাসনিক সিদ্ধান্ত, পদায়ন এবং কর্মকর্তাদের রক্ষা করার চেষ্টা করছেন। এতে ব্যাংকের অভ্যন্তরে নিরপেক্ষতা ও সুশাসনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন অনেক কর্মকর্তা।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ তদন্তের দাবি:
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এতগুলো বহুমাত্রিক অভিযোগের পরও যদি তাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সর্বোচ্চ নির্বাহী পদে বিবেচনা করা হয়, তবে তা নিয়োগ প্রক্রিয়ার ওপর আস্থা সংকট তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বাধীন তদন্ত জরুরি। শুধু প্রশাসনিক অনুসন্ধান নয়, প্রয়োজনে আর্থিক ও নৈতিক আচরণ সংক্রান্ত পৃথক তদন্ত হওয়া উচিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দেশের আর্থিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেখানে শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বা বিতর্কিত ব্যক্তির উত্থান গোটা খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিএমডি হিসেবে প্রমোশন উদযাপন:
অফিসিয়াল কর্মসূচি না থাকা সত্ত্বেও অতি উৎসাহি হয়ে নিজের রাজনৈতিক অবস্থান জানান দেয়ার জন্য টুঙ্গিপাড়া মুজিবের মাজারে ফুল দেয়ার জন্য যায়। শুধু ফুল দিয়েই ক্ষান্ত হননি, ফুল দেয়ার ছবি ও ভিডিও তা আবার বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয় নিজের অতি উৎসাহী আওয়ামীলীগ প্রমাণ করার জন্য।

শেষকথা
অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারকে ঘিরে ওঠা অভিযোগগুলো এখন শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত বিতর্ক নয়; এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপদ কর্মপরিবেশের বৃহত্তর প্রশ্নকে সামনে এনেছে। গণহত্যা-সংক্রান্ত মামলায় নাম, ঘুষ ও বদলি বাণিজ্যের অভিযোগ, নারী কর্মকর্তাদের নিরাপত্তা উদ্বেগ- এসবের নিরপেক্ষ তদন্ত ছাড়া শীর্ষ পদে তার নাম আলোচনায় থাকা ব্যাংকিং খাতের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে- এ প্রশ্নের উত্তর এখন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, জনআস্থার সঙ্গেও গভীরভাবে জড়িত।
সূত্র: শীর্ষনিউজ

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ০৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ০৭ মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৩:০০ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েক মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন ০৭টি বিভিন্ন মডেলের ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। ​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম (এসজিপি, বিএফএমপিএসবি) বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময়ই তৎপর। আটককৃত

আরও পড়ুন
language Change