তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই

পাঠক সংখ্যা
638

এশিয়া কাপের এখন পর্যন্ত ১৪ বারের আসরে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৭ বার। এরপর শ্রীলঙ্কা হয়েছে ৫ বার চ্যাম্পিয়ন। পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে ৩ বার। ভারত ৭ বার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ৩ বার হয়েছে রানার্সআপ।

এই ৩ বারই তারা শ্রীলঙ্কার কাছে হেরেছিল। শ্রীলঙ্কা অপর ২ বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানকে হারিয়ে। শ্রীলঙ্কা রানার্সআপ হয়েছে ৬ বার। এর ৫ বারই হেরেছে ভারতের কাছে। অপর ফাইনালে হেরেছিল পাকিস্তানের কাছে। পাকিস্তান যে ২ বার চ্যাম্পিয়ন হয়েছিল, সেখনে তারা আরেকবার হারিয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশ ৩ বার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২ বার ভারতের কাছে ১ বার পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল।

এবার ১৫তম আসরে গত দুইবারের ফাইনালিস্ট ভারত ও বাংলাদেশ কোনো দলই নেই। ভারতে সুপার ফোর থেকে আর বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলে ভারতের কাছাকাছি চলে আসবে। তারা হবে ষষ্ঠবার চ্যাম্পিয়ন। পাকিস্তানের হবে তৃতীয়বার।

 

গত ১৪ বারের আসরে শ্রীলঙ্কা ১১বার ও পাকিস্তান ৩ বার ফাইনাল খেলেছে। পাকিস্তানের ফাইনালে ৩ বারের ২ বারই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এবারও তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কাই। এই দুই দল ২০১৪ সালের পর আবার উঠেছে ফাইনালে। মাঝের দুই আসর পরিণত হয়েছিল বাংলাদেশ-ভারত ফাইনাল। এক নজরে দেখে আসা যাক দুই দলের মুখোমুখি আগের ৩ ফাইনাল।

১৯৮৬ সাল, দ্বিতীয় আসর, ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

দুই দলই তারকা সমৃদ্ধ দল। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের হয়ে জাভেদ মিয়ানদাদ, মুদাসসর নজর, মহসিন খান, রমিজ রাজা, সেলিম মালিক, ওয়াসিম আকরাম, আব্দুল কাদির, দিলিপ মেন্ডিসের নেতৃত্বে শ্রীলঙ্কা হয়ে ব্রেন্ডন কুরুপ্পু, রুশান মাহানামা, গুরুসিংহা, অরভিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গার মতো খেলোয়াড়দের অংশগ্রহণে ফাইনাল ম্যাচটি কিন্তু জমে উঠেনি। পাঁচ উইকেটে ম্যাচ

জিতেছিল শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কা পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে কৌশিক আমারিনের মারাত্বক বোলিংয়ে ৪৫ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯১ রানে আটকে রাখে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছিলেন মিয়ানদাদ। তার ১০০ বলের ইনিংসে ছিল মাত্র ৪টি বাউন্ডারি। এ ছাড়া, মঞ্জুর এলাহী ৩৭, আব্দুল কাদির ৩০, সেলিম মালিক ২৩ রান। কৌশিক ৪৬ রানে ৪ উইকেট নেন। রবি রত্নানায়েক ৫০ রানে নেন ২ উইকেট।

 

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৪২.২ ওভারে ৪২.২ ওভারে ৫ উইকেটে করে ১৯৫ রান। রানাতুঙ্গা ৫৭, অরবিন্দ ডি সিলভা ৫২, ব্রেন্ডন কুরুপ্পু ৩০, দিলিপ মেন্ডিস ২২, মাহানাম ২১ রান করেন। পাকিস্তানের হয়ে আব্দুল কাদির ৩২ রানে নেন ৩ উইকেট। ম্যাচ সেরা হন জাভেদ মিয়ানদাদ।

২০০০ সাল সপ্তম আসর, ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

ঢাকায় ১৯৮৮ সালের পর বসেছিল এশিয়া কাপের দ্বিতীয় আসর। ১৯৮৬ সালে ফাইনালে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান এবার শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে। এবার পাকিস্তান দলে ১৯৮৬ সালের শুধু ওয়াসিম আকরাম ছিলেন। নতুন করে ছিলেন সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, অধিনায়ক মঈন খান, শহীদ আফ্রিদী । শ্রীলঙ্কা দলেও ছিলেন ১৯৮৬ সালের একমাত্র অলবিন্দ ডি সিলভা। সে সময় শ্রীলঙ্কা দলে তারকাদের ছড়াছড়ি। মারভান আতাপাত্তু, রমেশ কালুভিথারানা, সনাথ জয়াসুরিয়া, মুতিয়া মুরালিধরন, চামিন্দাভাস, মাহেলা জয়াবর্ধনে। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪ উইকেটে ২৭৭ রান করে। সাঈদ আনোয়ার ৮৮, ইনজামাম-উল-হক ৭২, মঈন খান ৫৬, মোহাম্মদ ইউসুফ ২৫, শহীদ আফ্রিদী ২২ রান করেন। নুয়ান জয়সা ৪৪ রানে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা মারভান আতাপাত্তুর সেঞ্চুরিতেও টার্গেট অতিক্রম করতে পারেনি। ৪৫.২ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায়। আতাপাত্তু ১২৪ বলে ৯ বাউন্ডারিতে ১০০ রান করেন। এ ছাড়া, রাসেল র্আনল্ড ৪১, উপল চন্দনা ২৪, সনাথ জয়াসুরিয়া ২২, অরবিন্দ ডি সিলভা ২০ রান করেন। ওয়াসিম আকরাম ৩৮, আরশাদ খান ৪২ ও মোহাম্মদ আকরাম ৫০ রানে নেন ২ উইকেট। ম্যাচ সেরা হন মঈন খান।

২০১৪ সাল, দ্বাদশ আসর, ভেন্যু শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

২০১৪ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপের দ্বাদশ আসর। ঢাকায় ছিল চতুর্থ আয়োজন। এবার শ্রীলঙ্কা জিতে আবার ৫ উইকেটে। পাকিস্তান দলে ২০০০ সালে খেলা শহীদ আফ্রিদী ছিলেন একমাত্র। শ্রীলঙ্কা দলে ছিলেন মাহেলা জয়াবর্ধনে। তবে এবার আর আগের মতো দুই দলে তারকাদের ছড়াছড়ি ছিল না। পাকিস্তান দলে উল্লেখযোগ্য তারকা বলতে ছিলেন অধিনায়কক মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ। সে তুলনায় শ্রীলঙ্কা দলে তারকা খেলোয়াড় ছিলেন বেশ ভারী। কুমারা সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা তখন বিশ্বমানের তারকা। এ ছাড়া ছিলেন কুশাল পেরেরা, লাহিরু থ্রিমান্নে, অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ফাওয়াদ আলমের সেঞ্চুরিতেও খুব বেশি পুঁজি সংগ্রহ করতে পারেনি। লাসিথ মালিঙ্গার তোপে পড়ে ৫ উইকেটে করে ২৬০ রান। ফাওয়াদ আলম ১৩৪ বলে ৩ ছক্কা ও ৮ চারে ১১৪ রান করেন। মিসবাহ-উল-হক ৬৫, ওমর আকমল ৫৯ রান করেন। পাকিস্তানের পতন হওয়া সব কটিচ উইকেটই নেন মালিঙ্গা ৫৬ রানে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লহিরু থ্রিমান্নের ১০১ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৪৬.২ ওভারে ৫ উইকেটে ২৬১ রান করে শিরোপা জিতে নেয়। থ্রিমান্নে ১০৮ বলে ১৩ চারে ১০১ রান করেন। মাহেলা জয়াবর্ধনে ৭৫, কুশাল পেরেরা ৪২ রান করেন। সাঈদ আজমল ২৬ রানে নেন ৩ উইকেট।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১১ মাসে ৭৬৮টি অনুসন্ধান দুদকের

১১ মাসে ৭৬৮টি অনুসন্ধান দুদকের

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত (১১ মাস) দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১২৮২৭টি অভিযোগের এসেছে। এ সময়ে ৭৬৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি অনুসন্ধান শুরু হয় চলতি বছর। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫৩০টি অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। জানুয়ারি মাসে ৯৬, ফেব্রুয়ারি মাসে ৯৫, মার্চ মাসে ১০১, এপ্রিল মাসে ১১৮, মে ৭২ ও জুন মাসে ৪৮টি অনুসন্ধান শুরু হয়। অন্যদিকে, গতবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩৮টি অনুসন্ধান শুরু হয়। আগস্ট মাসে ৩৬, সেপ্টেম্বর মাসে ১০০, অক্টোবর মাসে ৭৩, নভেম্বর মাসে ০ ও ডিসেম্বর মাসে ২৯ টি অনুসন্ধান করা হয়। এ সময়ে দুদকের জালে ফেঁসেছেন ২ হাজার ৭৮৮ জন

আরও পড়ুন
language Change