তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ
পাঠক সংখ্যা
638

মাহ্তাবুর রহমান:

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে গড়ে উঠছে একাধিক বহুতল ভবন। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এ নির্মাণাধীন এমনই একটি ভবন যা ১৮ তলা হবে হবে জানা গেছে। অনুসন্ধান করে জানাগেছে এই ভবনে ৮৫ জন অংশীদার রয়েছেন। এই অংশীদারদের মধ্যে কয়েকজন আবার সরকারি চাকুরিজীবী।

ভবনটির বিষয়ে অনুসন্ধান করে জানা গেছে এটি ঢাকা জেলার রামচন্দ্রপুর মৌজার সিএস দাগ নং  ৪৬৬, আরএস ৫৬০,৫৬১, সিটি জরিপ ১০৭৯০, ১০৭৯১ দাগে নির্মিত হওয়ার কখা থাকলেও ভবনটি নির্মাণকালে সরকারি খালের জমি সিএস ৪৬৭, আরএস ৫২৫, সিটি জরিপ ১০৭৯২ এর মধ্যে ৮ফুট ⅹ ২০০ফুট দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

ভবন মালিকদের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রথমেই আসে নাজিম উদ্দিন তালুকদারের নাম। তার সাথে কথা বলতে তার মুঠোফোনে কল দেয়া হলে সে সাংবাদিক পরিচয় পেয়ে ধমকের সুরে প্রতিবেদককে প্রশ্ন করেন আপনি আমাকে চিনেন? প্রতিবেদক সরকারি খালের জমি দখল করে ভবনের অবৈধ দখলের বিষয়ে বিস্তারিত বললে তিনি বলেন এটার মালিক আমি একা নয় আপনি অন্যদের সাথেও কথা বলেন। আমার থেকেও তারা ভালো বলতে পারবে।

অন্য অংশীদারদের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে সামনে আসে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এর যুক্তিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী এর নাম। তার সাথে কথা বলার জন্য ২০ এপ্রিল রবিবার মুঠোফোনে কল করা হলে তিনি বলেন আমি সিলেট আছি ঢাকা এসে কথা বলবো। আজ ২৬ এপ্রিল তাকে মুঠোফোনে কল করে এই ভবনের বিষয়ে জানতে চাইলে চা খাওয়ার আমন্ত্রন জানান এবং তার হয়ে তার এক প্রতিনিধি প্রতিবেদকের সাথে কথা বলবেন বলেন।

এরপরে হোয়াটসঅ্যাপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এর গনিত প্রদর্শক জোবায়ের হোসেন কল করে প্রতিবেদককে জিজ্ঞেস করেন সরকারি খাল দখল করে অবৈধ ভবনের বিষয়ে অনুসন্ধান করার অনুমতি প্রতিবেদককে সরকার দিয়েছে কিনা। এ যেন বাংলা প্রবাদ চোরের মায়ের বড় গলা। জোবায়ের হোসেন আক্রমণাত্মক স্বরে জিজ্ঞেস করেন আপনাদের পত্রিকার নাম কি প্রতিবেদক পত্রিকার নাম দৈনিক সবুজ বাংলাদেশ বললে তিনি বলেন এই নাম তো আগে শুনিনি তখন প্রতিবেদক জিজ্ঞেস করেন আপনি কয়টি পত্রিকার নাম শুনেছেন? এই প্রশ্নের তিনি সঠিক উত্তর না দিয়ে পত্রিকা দেখতে চান। সরকারি কর্মকর্তারা যেখানে বেতন-ভাতা বৃদ্ধির দাবি তোলেন সেখানে মোহাম্মদপুরের মতো জায়গায় ভবনের মালিক হন কি করে? তার অর্থের উৎস কি?

সরকারি খাল দখল করে ভরাট পরবর্তী রাজউক অনুমোদন না নিয়ে বহুতল ভবন নির্মানের বিষয়ে রাজউক পরিচালক (জোন-৫) মোঃ হামিদুল ইসলাম বলেন বর্তমানে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন সরকারি জমি ও খাল উদ্ধারে আমাদের অভিযান চলমান আছে। লোকবলের অভাবে যতটা দ্রুত অভিযান পরিচালনা করা দরকার ততটা না পারলেও আমরা প্রতিনিয়ত আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের দেয়া তথ্য নোট করলাম, সরকারি খাল অবশ্যই উদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে আমরা কাজ করছি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাসুম এর কাছে সরকারি খাল দখলের বিষয়ে আইনগত ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন সরকারি সম্পত্তি আত্মসাৎ সু-স্পস্ট অপরাধ, সরকারি খাস জমি অবৈধভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদন্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। ভবন নির্মাণের অনুমোদন গ্রহণ না করা মূলত ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ (১) ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর ৩ উপবিধির লঙ্ঘন। অনুমোদনের বাইরে ভবন করলে নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। এই আইনটি মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত হওয়ায় মোবাইল কোর্টেও এই আইনের অধীনে অপরাধ বিচার্য হবে।
তিনি বলেন মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ সনের ৩৬ নং আইন, ৮(১) কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লঙ্ঘন করিলে অনধিক ৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে (২) ধারা ৫ এর বিধান অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসাবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উক্তরূপ জায়গা অন্য কোনভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনভাবে হস্তান্তর করা যাইবে না।
তিনি আরও বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২১ এর ২২ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, সরকারি খাসজমি বা অন্য কোনো সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মালিকানাধীন ভূমি বেআইনিভাবে দখল করেন বা উহাতে অবৈধ অবকাঠামো নির্মাণ করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক দুই বৎসরের কারাদন্ড, বা অনধিক চার লক্ষ টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। ইহা জামিন অযোগ্য অপরাধও বটে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড়

রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড়

মো: মাসুদ রানা, খাগড়াছড়িঃ পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলায় এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে যানবাহন চালকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রামগড়ে বড় কোনো ফিলিং স্টেশন না থাকায় এই সংকট দেখা দিয়েছে। একটি পাম্প থাকলে ও সেখানে পর্যাপ্ত তেল মজুদ না থাকায় মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন খুচরা দোকানে। ফলে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে ডিজেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এজেন্ট মালিকপক্ষ। রামগড় উপজেলার বিভিন্ন খুচরা পেট্রোল দোকান ঘুরে দেখা গেছে, তেল নিতে আসা মোটর সাইকেল চালকদের উপচে পড়া ভিড়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মোটর সাইকেল কে সর্বোচ্চ ২ লিটার করে পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ও কাঙ্ক্ষিত জ্বালানি তেল না পেয়ে অনেক গ্রাহক

আরও পড়ুন
language Change