তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

খুলনায় চোর সন্দেহে মারপিট, থানায় মামলা

পাঠক সংখ্যা
638

মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার:

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে চোর সন্দেহে ঘের মালিক মুজিবর রহমান (মুজি) ও কৃষক ফিরোজকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৭জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক ফিরোজ।

অভিযোগে জানা যায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারিকেলী চাঁদপুর এলাকায় মো. দিলদার হালদার এর ছেলে ফিরোজ হালদার (৩৮) পরিবার নিয়ে বসবাস করে আসছে। বাড়িতে যাওয়ার পথে চাঁদপুর পালপাড়া ব্রীজের মাঝামাঝি পৌঁছালে ঘাটভোগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুর যোগসাজসে অন্যান্য বিবাদী মো. আসিফ, মো. সৈকত ও মো. সাজ্জাদসহ অজ্ঞাত ১০/১৫ জন তাকে বেধড়ক মারপিট করে কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়।

পরে তাকে ভ্যানে করে জোরপূর্বক ইউপি চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায় এবং পুনরায় চেয়ারম্যানের বাড়িতে চেয়ারম্যানসহ অন্যান্য সকল বিবাদীগণ মিলে তার উপর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে ১নং বিবাদী ইউপি চেয়ারম্যান ফিরোজ কে বিবাদীদের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বলেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করেন । এঘটনার পর রাত আনুমানিক ২টার সময় আহত ফিরোজকে তার বাড়ির সামনে ফেলে রেখে যায়।

পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় সে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি উপজেলার কাজদিয়া গ্রামের তুষার বিশ্বাসের মাছের ঘেরে কে বা কারা বিষ প্রয়োগ করে। এ ঘটনায় স্থানীয় ঘের মালিকগণ মুজি নামে এক ব্যক্তিকে চাঁদপুর এলাকায় তার নিজ ঘেরের বাসা থেকে সন্দেহজনক ভাবে আটক করে।

পরে ইউপি চেয়ারম্যান এক সালিশে আরসাদুল ও পারভেজ কে ১ লাখ টাকা এবং মুজিবর রহমান (মুজি)কে ১লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার কথা বলেন।

পারভেজের পিতা ফিরোজের নিকট কয়েকবার ক্ষতিপূরণের টাকা চাইলে সে না দেওয়ায় মারপিট করা হয়। পরে যারা বিচার ও মারপিট করেছে তাদের নামে আদালতে মামলা দায়ের করে ফিরোজে।

এছাড়া ফিরোজের চাচাতো ভাই হেমায়েত হালদার সঠিক কথা বলায় স্থানীয় একটি মহল তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করানো ও বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। যে কোন সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে এই মহলটি বলে ধারণা করছেন তিনি।

ঘের মালিক তুষার জানায়, মুজিবর রহমান মুজিকে তার নিজ ঘেরের ঘর থেকেই চোর সন্দেহে গভীর রাতে ধরা হয় এবং পরের দিন দেখতে পাই আমার ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। মুজির ঘের আর আমার (তুষার) ঘেরের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। তাছাড়া মুজির কাছে মাছ ও বিষাক্ত কোন দ্রব্য পাওয়া যায় নাই এবং পারভেজ ও আরসাদুলকে তারা ওই রাতে কোথাও পায় নাই বলে তুষার জানায়। অথচ তুষার থানায় লিখিত অভিযোগে জানায়, পারভেজকে মাছ সহ ঘের থেকে আটক করেছে।

এ ব্যাপারে মুজিবর রহমান মুজি বলেন , উক্ত এলাকায় আমি ১৭ বছর যাবত ঘের করি। আমার ঘেরের বাসায় আমি ঘুমিয়ে থাকা অবস্থায় ৮/১০ জন লোক আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। পরে আমার কাছে তিন লক্ষ টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ায় আমাকে রাস্তায় মানুষের সামনে নিয়ে চোর সাব্যস্ত করে এবং মামলার ভয় দেখিয়ে জোর করে লিখিত নিয়ে বিচারের মাধ্যমে জরিমানা করে।

ঘাটভোগ ইউপি প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু বলেন, ফিরোজ শেখ আমার নামে থানায় অভিযোগ দায়ের করেছে বিষয়টি আমি জেনেছি । আইন অনুযায়ী যে বিচার হয় সেটাই আমি মেনে নেব।

এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিআইডব্লিউটিএ প্রশাসনের কান্ড: জাল দরখাস্তের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন!

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) প্রশাসনে এসব হচ্ছে কি? এ প্রশ্ন আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। রাষ্ট্রিয় কোষাগার থেকে মোটা অংকের বেতন ভাতা দিয়ে যে সব কর্মকর্তাদের ভোগ বিলাসী জীবন যাপনের ব্যবস্থা করা হচ্ছে তারা কি দায়িত্ব পালন করছেন? তাদের কর্মকান্ডের জবাবদিহিতা নেবার কি কেউ নেই? বিআইডব্লিউটিএর চেয়ারম্যানই বা করেন কি? এই প্রশ্নটির উদ্ভব হয়েছে একজন কর্মচারির বিরুদ্ধে গঠিত ৩ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটিকে কেন্দ্র করে। দরখাস্তকারীর পরিচয় নিশ্চিত না করেই একটি সরকারী তদন্ত কমিটি গঠন করে সরকারী অর্থ ও শ্রমের অপচয় করার কি কোন অর্থ হয়? হতে পারে না। সরকারী চাকুরী শৃংক্ষলা বিধিমালায় এমন কোন নিয়মও নেই। তাহলে বিআইডব্লিউটিএ প্রশাসন কিভাবে সেই কাজটি করলেন? নাকি একজন নিরীহ কর্মচারিকে চাকুরীচ্যুত করতে কর্মকর্তাদেরই একটি পরিকল্পিত ষড়যন্ত্র?

আরও পড়ুন
language Change