তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সরকারি খাল দখল করে ভবন নির্মানের অভিযোগ সুধাংশু চৌধুরীর বিরুদ্ধে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে গড়ে উঠা ভবন নিয়ে এলাকাবাসী স্বোচ্চার হলেও নীরব রাজউক, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজউকের কারওয়ানবাজার জোনাল অফিসে মোঃ নুরল হুদা নামে এক ব্যক্তি সরকারী খাল দখল করে রাজউকের অনুমোদনহীন বিল্ডিং এর বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আবেদন করেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২ মার্চ ২০২৫ তারিখে ও রাজউকের কারওয়ানবাজার জোনাল অফিসে ১৮  মার্চ ২০২৫ তারিখে ৩৩৫ নাম্বার স্মারকে অভিযোগটি দাখিল করেছেন তিনি। অভিযোগে বলা হয়েছে বিগত সময়ে আওয়ামী দখলদারদের অপকর্ম এবং দখলদারিত্ব দেখেও চুপ থাকতে হয়েছে। বর্তমানে আওয়ামী ভূমিদস্যুদের থেকে সরকারি জায়গা পুনরুদ্ধারের সুযোগ এসেছে । মোহাম্মদপুরে লাউতলা ০৭ নাম্বার রোডে সুধাংশু চৌধুরী ওরফে রতন সরকারি খাল দখল করে দশ তলা ভবন নির্মাণ করেছেন। এই ভবনটি ঢাকা সিটি জরিপ অনুসারে ঢাকা জেলার মোহাম্মদপুর থানার কাটাসুর মৌজার সরকারি ০১ নং খাস খতিয়ানের সরকারি খাল ভরাট করে খাস জমি দখল করে রাজউকের অনুমোদন না নিয়ে পেশিশক্তির দাপটে নির্মাণ করা হয়েছে। এমতাবস্থায় এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও অগ্নি দূর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এলাকাবাসী এর ফলে ব্যাপক প্রাণ হানির আশঙ্কাও করছেন তারা।

মোঃ নুরল হুদার অভিযোগের কাগজ গণমাধ্যমের হাতে আসলে অনুসন্ধানী প্রতিবেদক মাহতাবুর রহমান এই বিষয়ে অনুসন্ধান করেন। রাজউক এবং দক্ষিন সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বললে সিটি কর্পোরেশন বলছে রাজউকের কথা, রাজউক বলছে সিটি কর্পোরেশনের কথা। এমতাবস্থায় কেন উচ্চ আদালতে গিয়ে জনগনের সম্পদ রক্ষার্থে ও জনস্বার্থে মামলা করা হইবে না এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদক মাহতাবুর রহমান সরকারি ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন।

এই সকল বিষয় নিয়ে সুধাংশু চৌধুরী কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই ভবন আমার নয়, আমি এটার মালিক নয়।

সরকারি খাল দখল করে ভরাট পরবর্তী রাজউক অনুমোদন না নিয়ে বহুতল ভবন নির্মানের বিষয়ে রাজউক পরিচালক (জোন-৫) মোঃ হামিদুল ইসলাম বলেন বর্তমানে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। আপনারাও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন সরকারি জমি ও খাল উদ্ধারে আমাদের অভিযান চলমান আছে। আপনাদের দেয়া তথ্য নোট করলাম, সরকারি খাল অবশ্যই উদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে আমরা কাজ করছি।

সরকারি খাস জমি অবৈধভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদন্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। ভবন নির্মাণের অনুমোদন গ্রহণ না করা মূলত ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ (১) ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এর ৩ উপবিধির লঙ্ঘন। অনুমোদনের বাইরে ভবন করলে নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।

মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ সনের ৩৬ নং আইন, ৮(১) কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লঙ্ঘন করিলে অনধিক ৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২১ এর ২২ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, সরকারি খাসজমি বা অন্য কোনো সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মালিকানাধীন ভূমি বেআইনিভাবে দখল করেন বা উহাতে অবৈধ অবকাঠামো নির্মাণ করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক দুই বৎসরের কারাদন্ড, বা অনধিক চার লক্ষ টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। ইহা জামিন অযোগ্য অপরাধও বটে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফেনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত ১৫ জন

ফেনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত ১৫ জন

ফেনী সংবাদদাতা: ফেনীর দাগনভূঁঞা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দাগনভূঁঞা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঁঞা পৌর শহরের জিরো পয়েন্টে পৌঁছালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। উপজেলা

আরও পড়ুন
language Change