তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টারঃ

আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি শাকিল আহমেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ষড়যন্ত্রমূলক অপচেষ্টায় লিপ্ত। এ ঘটনায় ক্ষোভ, দুঃখ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক শাকিল শাকিল আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের ঘটনায়। এই অভিযোগ কেবল একজন সাংবাদিককে হেয় করা নয় এটি মুক্ত গণমাধ্যম, স্বাধীন মত প্রকাশ এবং সত্যনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি আঘাত।

শাকিল আহমেদ একজন পেশাদার ও সাহসী সাংবাদিক, যিনি সম্প্রতি পুবাইলসহ গাজীপুর অঞ্চলের বিভিন্ন অপরাধ, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। এই প্রতিবেদনগুলো জনস্বার্থে প্রকাশিত, তথ্যনির্ভর এবং জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। এতে ক্ষুব্ধ হয়ে অপরাধী ও দুর্নীতিবাজ গোষ্ঠী এখন প্রতিহিংসার পথ বেছে নিয়ে পুবাইল থানায় তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছে।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—সাংবাদিক শাকিল আহমেদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কাজ করেননি, তিনি সত্য, ন্যায়ের পক্ষে কলম ধরেছেন। তার এ সাহসিকতা, দায়িত্ববোধ ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গি আমাদের গর্বিত করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অপরাধের বিরুদ্ধে লেখা তার প্রতিবেদন এখন চক্রান্তকারীদের টার্গেট হয়ে গেছে।

একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকতা কোনো অপরাধ নয়, বরং অপরাধকে তুলে ধরা, রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি জনগণের সামনে তুলে ধরা একজন সাংবাদিকের নৈতিক ও পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অপরাধে যদি একজন সংবাদকর্মীকে হয়রানির শিকার হতে হয়, তবে সেটা শুধু তার নয়—পুরো সমাজের স্বাধীনতা ও বিবেকের উপরও আঘাত।

আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—শাকিল আহমেদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা হয় এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। একজন নির্ভীক সাংবাদিকের কণ্ঠরোধ করতে গিয়ে যারা আইনের অপব্যবহার করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আমরা শাকিল আহমেদের পাশে আছি—তাকে হেয় করতে নয়, সম্মান জানাতে। তাকে থামানো যাবে না। সত্যের কলম, জনগণের পক্ষে দাঁড়ানো সাহসী কণ্ঠ চুপ করানো যাবে না।এই দেশ স্বাধীন হয়েছে মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য, সত্য বলার সাহসিকতাকে টুঁটি চেপে ধরার জন্য নয়।সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিচার চাই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন

মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার॥শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুর উদ্দিন আহমেদ অপু জাতীয় সংসদের মাননীয় হুইপ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে কুমিল্লা জেলার বুড়িচং থানার কুতিসন্তান জয়নাল আবেদীনকে একান্ত সচিব নির্বাচিত করেছেন। এই নির্বাচনের পর রাজনৈতিক ও সাংসদ মহলে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছার ঢেউ বইছে। জয়নাল আবেদীন তার দক্ষতা, সততা ও নিষ্ঠার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর সংসদীয় কার্যক্রমে হুইপের নির্দেশনা অনুসারে আইন ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। রাজনীতিবিদ ও সমর্থকরা তাকে এই পদে অভিনন্দন জানিয়ে তার জন্য সফল ও ফলপ্রসূ দায়িত্বপালনের কামনা জানিয়েছেন। জয়নাল আবেদীনের এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তার প্রভাব ও অবদান আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
language Change