তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বেতন বাড়েনি, ভাড়া বেড়েছে বারবার: হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো

পাঠক সংখ্যা
638

এ এম এম আহসানঃ—

রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে বাড়ি ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ ভাড়াটিয়াদের জীবনে চেপে বসেছে এক নিষ্ঠুর বাস্তবতা। অধিকাংশ ক্ষেত্রেই কোনো লিখিত চুক্তি বা পূর্ব ঘোষণা ছাড়াই বাড়িওয়ালারা বছরে একাধিকবার ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। এতে করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো পড়ছে দারুণ বিপাকে।

একজন সরকারি চাকরিজীবী জানিয়েছেন, “একই বাড়িতে আছি তিন বছর। শুরুতে ভাড়া ছিল ১০ হাজার টাকা। এখন গিয়ে দাঁড়িয়েছে ১৩ হাজারে। বেতনে তেমন কোনো পরিবর্তন না আসায় সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে।”

শুধু ভাড়াই নয়, অভিযোগ আছে, বহু বাড়িওয়ালা অবৈধভাবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছেন। এসব অনিয়মের বোঝা এসে পড়ছে ভাড়াটিয়াদের কাঁধে—অতিরিক্ত বিল, অনিরাপদ সংযোগ, এবং কোনোরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বসবাস করতে হচ্ছে বহু পরিবারকে।

অথচ ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, কোনো বাড়ির ভাড়া নির্ধারণ এবং পরিবর্তন করতে হলে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে লিখিত চুক্তি থাকতে হবে। বাস্তবে এই আইনের প্রয়োগ নেই বললেই চলে। বরং হঠাৎ করে ভাড়া বাড়িয়ে ভাড়াটিয়াকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় অনেক ক্ষেত্রে।

ঢাকা-ভিত্তিক একটি গবেষণা সংস্থার পরিসংখ্যান বলছে, গড়ে একজন কর্মজীবী নাগরিক তার আয়ের ৫০-৬০ শতাংশ ব্যয় করে কেবল ভাড়ার পেছনে। বাকি অর্থে সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয়তা মেটানো হয়ে পড়ে দুঃসাধ্য।

নগর উন্নয়ন বিশ্লেষকরা বলছেন, ভাড়াটিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কার্যকর ভাড়ানিয়ন্ত্রণ আইন প্রয়োগের পাশাপাশি মালিক-ভাড়াটিয়া সম্পর্কের স্বচ্ছতা, চুক্তিভিত্তিক বাসাভাড়া, এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ অপরিহার্য।

এই অনিয়ন্ত্রিত ভাড়াবৃদ্ধি বন্ধ না হলে, শহুরে নাগরিক জীবনে স্বস্তি ফিরবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের

ধর্ষণ মামলায় সাক্ষ্য দেয়ায় সাক্ষীর মাকে এসিড নিক্ষেপের

নাটোর প্রতিনিধঃ রোববার ১৫ ফেব্রুয়ারি রাত আড়াটার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ বৃদ্ধাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ ওই বৃদ্ধার মেয়ে স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগমের অভিযোগ, গুরুদাসপুরে স্থানীয় এক শিশু ধর্ষণের শিকার হয়। পরে এ ঘটনার সাক্ষী হওয়াসহ অভিযুক্ত নজরুলকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করে স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগম। এ ঘটনায় জামিনে বের হয়ে প্রতিশোধ নেয়ার জন্য হুমকি দিতে থাকে নজরুল ও তার সহযোগীরা। তিনি বলেন রোববার রাত আড়াটার দিকে আমার মা (হালিমা বেওয়া) বিশেষ কাজে ঘর থেকে বের হতেই বেড়ার পাশে অবস্থানকারী নজরুল ও তার সহযোগীরা তার ওপর এসিড ছুড়ে মারে। তার চিৎকারে স্বজনরা এলে পালিয়ে যান হামলাকারীরা। চামেলী বেগম এই ঘটনার অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এ বিষয়ে সিভিল সার্জন মুক্তাদির

আরও পড়ুন
language Change