তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ

এলজিইডির এলকেএসএস ম্যানেজার নূরুল ইসলামের ‌ অনিয়ম দুর্নীতি  চলছেই

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

এলজিইডি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বর্তমানে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস)-এর ম্যানেজার নূরুল ইসলাম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এমন আলোচনা এলজিইডি জুড়ে। অভিযোগে প্রকাশ, শুধুমাত্র অসদুপায় অবলম্বনের মাধ্যমেই ঢাকায় বহুতল বাড়িসহ কয়েকটি বিলাসবহুল ফ্লাটের মালিক এই নূরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তার নিজের ও পরিবারের সদস্যদের নামে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর। ব্যক্তিগত গাড়িও আছে একাধিক। গ্রামের বাড়িতে মার্কেট, বাংলো, কৃষি খামার, একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট তলব এবং তদন্ত করলেই অভিযোগের প্রমান মিলবে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সহকর্মী অভিযোগকারীগণ।
তারা জানান যে, নূরুল ইসলাম এলজিইডি’র উপজেলা প্রকৌশলী থাকাকালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহনসহ বিস্তর দুর্নীতির অভিযোগ ছিল। সে সময় নানান অনিয়ম ও দুর্নীতির কারণে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছিল।
অবসরের পর এলজিইডি’র সদ্য অবসর যাওয়া প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অন্যতম দোসর আলী আখতারের আশির্বাদে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস)-এর ম্যানেজারের দায়িত্বে অধিষ্ঠিত হন নূরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর এলজিডিতে তৈরি করেছেন নিজস্ব সিণ্ডিকেট, আর এই সিণ্ডিকেটের মাধ্যমে বদলী ,নিয়োগ ও তদবির বাণিজ্য শুরু করেন দেদার।
আলী আখতারের প্রভাবে তিনি এলজিইডি ভবনের আরডিইসি ভবনের ১৪ তলায় একটি বিশাল কক্ষ বাগিয়ে নিয়েছেন। অথচ অফিসিয়াল কোনো কাজ এখানে করেন না বললেই চলে।

অভিযোগকারীরা জানান, নূরুল ইসলাম এখানেবসেন বিকেলে। কখনো লাঞ্চ করেন, আবার কখনো দুপুরের পরে গিয়ে বিশ্রাম নেন। আর এসময় তার কক্ষে বিভিন্ন বয়সের নারীদের আনাগোনা দেখা যায়। নূরুল ইসলামের রমনীপ্রীতিও রয়েছে বলে তারা উল্লেখ করেন। এই রুমে শুধু নূরুল ইসলাম নারী নিয়ে বিনোদন করতেন না এখানে আলী আক্তারও গোপনে গিয়ে রুখসি নামের এক সুন্দরী কর্মচারীকে নিয়ে সময় কাটাতেন। সূত্র জানায় এখনও অনেক কর্মকর্তা সুন্দরী কর্মকর্তা কর্মচারী নিয়ে গোপনে সময় কাটায়।
সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতারের ঘনিষ্ঠজন পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের পিডি’দের ওপর প্রভাব বিস্তার করে নানান অনৈতিক সুবিধা আদায় করেছেন নূরুল ইসলাম।তিনি দিনের বেলা অফিস টাইমে এলকেএসএস-এ অফিস করতেন না। এখনো করেন না। সারা দিন বিভিন্ন প্রকল্প পরিচালকদের কক্ষে ঘুরাঘুরি খোশগল্প আর তদবির করেন। নূরুল ইসলামের দৌরাত্মে অনেক প্রকল্প পরিচালক রীতিমতো ত্যাক্ত বিরক্ত।

অবাক করার বিষয় হলো- হাসিনা সরকারের পতনের পর আলী আখতার অবসরে গেলেও রহস্যজনক কারণে বহাল তবিয়তে আছেন এলকেএসএস-এর ম্যানেজার নূরুল ইসলাম!
অভিযোগ রয়েছে, পরোক্ষভাবে নিজে এলজিইডি’র ঠিকাদারী করেন। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন ঠিকাদারী কাজ তদবির করে পছন্দের ঠিকাদারদের পাইয়ে দিয়ে কমিশন বাণিজ্য করছেন। টাকার বিনিময়ে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ ও বদলী বাণিজ্য করছেন।
সূত্র জানায়, গত প্রায় তিন মাসে এলজিইডির বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ২৫০ জনকে রিপ্লেসমেন্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং পদ বিশেষ প্রত্যেকের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকা হারে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে।

আলী আখতারের অবসরের পর বর্তমান প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবদুর রশীদ মিয়াকে ব্যবহার করেও তদবীর, বদলী-নিয়োগ বাণিজ্য অব্যাহত রেখেছেন নূরুল ইসলাম।  প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হয় নূরুল ইসলামের সাথে। তার কাছে জানতে চাওয়া হয় আড়াইশ রিপ্লেসমেন্ট নিয়োগ দিয়ে সাড়ে ছয় কোটি টাকা ঘুষ নিয়েছেন। উত্তরে তিনি  বলেন, আমি নিজের ইচ্ছায় কোন নিয়োগ দেইনি। সকল নিয়োগ দেয়া হয়েছে প্রধান প্রকৌশলীর নির্দেশে এবং নিয়োগে আমি একটি টাকা নেইনি সব প্রধান প্রকৌশলীকে বুঝিয়ে দিয়েছি। আউটসোর্সিং এর মাধ্যমে রিপ্লেসমেন্ট নিয়ে এলজিইডির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা প্রতিবেদককের নিকট নাম না প্রকাশ করার শর্তে বলেন, নূরুল ইসলাম খুব ধুর্ত প্রকৃতির মানুষ আমরা অনেক অনুরোধের পরও সে আমাদের অনুরোধ না রেখে ঘুষ নিয়ে নিয়োগ দিয়েছে।
এলজিইডি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বর্তমানে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) এর ম্যানেজার মো. নূরুল ইসলাম এর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অনিয়ম দুর্নীতি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যে এলজিইডি প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন এলজিইডি’র সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেএফসি নিয়ে এলো আকর্ষণীয় তিনটি বার্গারের বিশাল সমারোহ

  নিজস্ব প্রতিবেদক: রন্ধন শিল্পের এই যুগে, দেশের প্রতিটি প্রান্তে লোভনীয় স্বাদ ছড়িয়ে দিতে অত্যন্ত আনন্দের সাথে কেএফ্‌সি বাংলাদেশ নিয়ে এলো নতুন তিনটি যিঙ্গার। খুবই যত্নে তৈরি ও স্বাদে পরিপূর্ণ, টেক্সাস বারবিকিউ যিঙ্গার, টাওয়ার যিঙ্গার ও ডাবল যিঙ্গার আপনাকে দিবে প্রতি কামড়ে অসাধারণ এক স্বাদ। ক্রিস্পি যিঙ্গার ফিলে, ফ্রেশ ভেজিটেবলস, টেক্সাস বারবিকিউ সস ও চিজের স্বাদ আপনাকে দিবে মন ভোলানো এক অভিজ্ঞতা। প্রতিটি যিঙ্গারের তুলতুলে ক্যারামালাইজড বান ও ক্রিস্পি যিঙ্গার ফিলের স্বাদ আরও বাড়িয়ে দিতে মজাদার ভেজিটেবল মিক্সের মধ্যে রয়েছে: টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ও হালেপিনো। স্বাদকে আরও এক ধাপ এগিয়ে নিতে যিঙ্গারগুলোতে আছে ফ্রেশ আইসবার্গ লেটুস, চিজ ও স্পেশাল মেয়ো যার স্বাদ অতুলনীয়। কেএফ্‌সি বাংলাদেশ-এর এই অসাধারণ যিঙ্গারগুলো আপনি পেয়ে যাবেন ডাইন ইন, টেকঅ্যাওয়ে, কল ফর ডেলিভারি, কেএফসিবিডি.কম ও কেএফসি

আরও পড়ুন
language Change