তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত পানি সম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো: তোফাজ্জল হোসেনসহ পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোশনা করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ৷একইসাথে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করাসহ পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। এর আগে সংগঠনটির নির্বাহী কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়৷ গনমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে সই করেছেন সংগঠনটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার৷

 

সভায় যে ১৪ টি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে—

১. সরকার, বিভিন্ন কমিশন/সংস্কার কমিশন এবং জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োগ/প্রদায়নকৃত বিদেশী নাগরিকদের নিয়োগ/পদায়ন বাতিল চেয়ে সর্বোচ্চ আদালতে রিট দায়ের।

২. নাজমুল আহসান (৫৯৬৩), সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া (৫৭০৪), সচিব, কৃষি মন্ত্রণালয়; জাহেদা পারভীন (৬৩০৮), সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ; মোঃ মফিদুর রহমান (৬২৫৪), সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মোঃ তোফাজ্জল হোসেন, সচিব, (চলতি দায়িত্ব), মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়’কে অবাঞ্চিত ঘোষণা এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা। পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা।

৩. চুক্তিভিত্তিক নিয়োগকৃত বিতর্কিত কর্মকর্তা ও প্রশাসনে এখনও কর্মরত স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তারাই রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের চুক্তি বাতিল ও স্বৈরাচারের দোসর কর্মকর্তাদের অপসারণ করার দাবিতে আগামী ১২ মে ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ৮:৪৫ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে ফোরামের সদস্যগণ উপস্থিত হবেন। আগামী ১৫ মে ২০২৫ তারিখে কালো পতাকা মিছিল কর্মসূচী। মিছিলটি সকাল ১১.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড়-জিরো পয়েন্ট-রেলভবন হয়ে পুনরায় প্রেসক্লাবে শেষ হবে।

৪. সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী সহকারি সচিব (নন-ক্যাডার) এর ফিডার পদে পদোন্নতি যোগ্য প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্য হতে জেষ্ঠতার ভিত্তিতে কমপক্ষে ৩০০ জনকে সুপার নিউমারি পদসৃষ্টি পূর্বক সহকারী সচিব পদে পদোন্নতি প্রদানে জোরালো ভূমিকা পালন।

৫. সচিবালয় ও মাঠ পর্যায়ে কর্মরত সকল নন-ক্যাডার কর্মচারীদের রেশন সুবিধা চালু করণে পদক্ষেপ গ্রহণ।

৬. বিধিবর্হিভূতভাবে গঠিত জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বদলি ও পদোন্নতি বিষয়ক উপদেষ্টা কমিটি অবিলম্বে বাতিল করা না হলে পররর্তিতে কঠোর কর্মসূচী ঘোষণার প্রস্তুতি গ্রহণ।

৭. ৫ আগস্ট, ২০২৪ এর পূর্বে পদোন্নতি প্রাপ্ত দুর্নীতিবাজ-আওয়ামী দোসর যুগ্ম সচিব/অতিরিক্ত সচিবদের পদোন্নতি দেয়া এবং তাদের কাউকে সচিব/সংস্থার প্রধান হিসেবে নিয়োগ প্রদান নিষিদ্ধ করার দাবীতে কঠোর কর্মসূচী গ্রহণ করা।

৮. ৫ আগস্ট পর ওএসডি অথবা অপসারণের পর আবারও কোন কোন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা/পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

৯. জুলাই গণআন্দোলনের পর ৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ১৩০ জন সিনিয়র পুলিশ অফিসারকে বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করা। এইসব কর্মকর্তা ঢাকায় একত্রে অবস্থান করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে ক্ষেতমতে বাধ্যতামূলক অবসর এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে পদায়নের ব্যবস্থা করা।

১০. জেলা প্রশাসক নিয়োগে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত জনপ্রশাসন সচিব, যুগ্ম সচিব আলী আজম ও ড. জিয়া সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা। এ বিষয়ে ৩জন উপদেষ্টার সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা।

১১. প্রশাসনে উচ্চ পর্যায়ে পদোন্নতির ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য নীতিমালা অনুসরণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার চাকুরীকালীন সময়ে তাঁর কর্মকান্ড, বার্ষিক গোপনীয় অনুবেদন ইত্যাদি পর্যালোচনা এবং নির্ধারিত বেঞ্চ মার্ক আছে কি-না যাচাই করা ইত্যাদি। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার এ সমস্ত বিষয় সঠিক থাকলে কোন গোয়েন্দা প্রতিবেদন বিবেচনা করা সমাচিন নয়। ডিজিএফআই এর প্রতিবেদন সিভিল অফিসারের বেলায় নিতান্তই অবান্তর। কোন বিশেষ ক্ষেত্রে যদি গোয়েন্দা প্রতিবেদন প্রয়োজন হয় সে ক্ষেত্রে এনএস আই এর প্রতিবেদন চাইলেও সংশ্লিষ্ট কর্মকর্তা যেন সামাজিকভাবে হেয় না হয় বা কোন প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করা। বর্তমান এনএসআই অধিকাংশ আওয়ামী অনুগত ও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী দ্বারা পরিচালিত। সে কারণে এনএসআই পুর্নগঠিত না হওয়া পর্যন্ত এই সংস্থার প্রতিবেদন চাওয়া থেকে বিরত থাকা নিশ্চিত করা। সম্প্রতি দেখা গেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ২০২২-২০২৩ সালের গোয়েন্দা প্রতিবেদনের উপর ভিত্তি করে ২৪ব্যাচের যুগ্ম-সচিব পদোন্নতি কালে ব্যাচের সর্বশেষ
কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলেও ১৮৫ জন কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত এ সব কর্মকর্তাদের বিষয়টি রিভিউ করে অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা।

 

১২. ইতোমধ্যে যেসব জেলা প্রশাসক যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়েছে তাদের স্থলে ২৫ ও ২৭ ব্যাচের নিরপেক্ষ এবং দক্ষ কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে পদায়ন নিশ্চিত করা। কোনভাবেই আওয়ামী দোসর কাউকে জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া যাবে না। এক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা।

১৩. জনপ্রশাসনে শৃঙ্খলা রক্ষার নামে অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করে কর্মচারীদের হয়রানী করা এবং কোন প্রকার কারণ না দর্শিয়ে ৮ দিনে চাকুরীচ্যুত করা ইত্যাদি মৌলিক অধিকার পরিপন্থি “কালো আইন” তৈরী করা থেকে সরকারকে বিরত রাখার লক্ষ্যে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত থাকা।

১৪. ফোরামের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকা এবং ফোরামের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন আন্দোলনে সবার সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ

মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ

ডেস্ক রিপোর্টঃ মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকার বাড়িঘর। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে টিনের চালা ভেদ করে পড়ছে ঘরে। নাফ নদীতে মর্টারশেল পড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে সীমান্তজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে। হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন,শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন,হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টারশেল নিক্ষেপ ও গুলি চালানো হচ্ছে। এ সময় হোয়াইক্যং বাজারসংলগ্ন মোহাম্মদ হোসেন,আব্দুল কুদ্দুস ও

আরও পড়ুন
language Change