তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

এবার শিরোপা জিতে দেশে ফিরতে চান সাবিনারা

পাঠক সংখ্যা
638

 

দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবারের আসরে এখনও পর্যন্ত প্রতিটি দলের বিপক্ষেই দাপুটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বড় অবদান রাখেন লাল-সবুজের নারী দলের অধিনায়ক সাবিনা। পূর্ণ করেন হ্যাটট্রিক। এবারের সাফে ৪ ম্যাচে এখন পর্যন্ত সাবিনার গোল ৮টি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশের এই গোল মেশিন।

২০১৬ সালে প্রথমবার ফাইনালে উঠেও ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল-সবুজের দলটির। সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হতে হয়েছিল তাদের। ওই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাবিনা। ছয় বছর পর আবারও ফাইনালে সাবিনার দল। এবারও দলের নেতৃত্বও তার কাঁধে।

তবে এবার রানার্সআপ নয় বরং শিরোপা জিতে দেশে ফিরতে চান বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করার পর নেপাল থেকে ঢাকাপ্রকাশের সঙ্গে আলাপচারীতায় এ কথা জানান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

সাবিনা খাতুন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। আমরা ফাইনালে উঠেছি। এবার ট্রফিটা নিতে চাই।’

এবারের সাফ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও গোল হজম করেনি বাংলাদেশ। কারণ হিসেবে সাবিনা বলেন, ‘ বাংলাদেশের মহিলা ফুটবলের যে উন্নতি হয়েছে, সেটার প্রমাণ মাঠে আমরা দিচ্ছি। আশা করি এই ধারাবাহিতাকতা ফাইনাল ম্যাচেও অব্যাহত রাখতে পারব।’

হ্যাটট্রিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিজ্ঞতাই অন্যদের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমি সবসময়ই বলি অভিজ্ঞতা অনেক বড় ভূমিকা পালন করে। ফিনিশিংয়ে আমার অভিজ্ঞতা আমাকে এগিয়ে দিয়েছে।’

আগামী ম্যাচেও নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে সাবিনা খাতুন বলেন, ‘ফাইনাল ম্যাচেও আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আমি বিশ্বাস করি আমরা পারব।’

এ সময় প্রতিটা জয়ের পেছনে সকল কৃতিত্ব কোচ গোলাম রব্বানী ছোটনকে দেন সাবিনা খাতুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই জয়ের সব কৃতিত্ব স্যারকে দেব। নারী ফুটবলের শুরু থেকে স্যার আমাদের সঙ্গে আছেন। স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ ফাইনালে পৌঁছাতে পেরেছে। আর এবার আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছি। চেয়েছি দেশকে ভালো কিছু উপহার দেব। এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদাবাজদের কথিত তালিকার তথ্য নিয়ে জামায়াতের আপত্তি

চাঁদাবাজদের কথিত তালিকার তথ্য নিয়ে জামায়াতের আপত্তি

রাজশাহী সংবাদদাতা: চাঁদাবাজদের কথিত তালিকায় বিএনপির পাশাপাশি রাজশাহী জামায়াতে ইসলামীর নাম আসায় তীব্র আপত্তি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমীর ড. কেরামত আলী ও সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মন্ডল এক যৌথ বিবৃতিতে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। জানা যায় রাজশাহীতে কয়েকদিন আগে একটি তালিকা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে চাঁদাবাজ হিসেবে ১২৩ জনের নাম উল্লেখ করা হয়। তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ রয়েছে। তালিকাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এবং পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইনের পাঠানো বিবৃতিতে বলা হয় সম্প্রতি ফেসবুকসহ কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াতকর্মী হিসেবে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে, আমরা

আরও পড়ুন
language Change