তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

এবার শিরোপা জিতে দেশে ফিরতে চান সাবিনারা

পাঠক সংখ্যা
638

 

দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবারের আসরে এখনও পর্যন্ত প্রতিটি দলের বিপক্ষেই দাপুটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বড় অবদান রাখেন লাল-সবুজের নারী দলের অধিনায়ক সাবিনা। পূর্ণ করেন হ্যাটট্রিক। এবারের সাফে ৪ ম্যাচে এখন পর্যন্ত সাবিনার গোল ৮টি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশের এই গোল মেশিন।

২০১৬ সালে প্রথমবার ফাইনালে উঠেও ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল-সবুজের দলটির। সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হতে হয়েছিল তাদের। ওই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাবিনা। ছয় বছর পর আবারও ফাইনালে সাবিনার দল। এবারও দলের নেতৃত্বও তার কাঁধে।

তবে এবার রানার্সআপ নয় বরং শিরোপা জিতে দেশে ফিরতে চান বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করার পর নেপাল থেকে ঢাকাপ্রকাশের সঙ্গে আলাপচারীতায় এ কথা জানান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

সাবিনা খাতুন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। আমরা ফাইনালে উঠেছি। এবার ট্রফিটা নিতে চাই।’

এবারের সাফ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও গোল হজম করেনি বাংলাদেশ। কারণ হিসেবে সাবিনা বলেন, ‘ বাংলাদেশের মহিলা ফুটবলের যে উন্নতি হয়েছে, সেটার প্রমাণ মাঠে আমরা দিচ্ছি। আশা করি এই ধারাবাহিতাকতা ফাইনাল ম্যাচেও অব্যাহত রাখতে পারব।’

হ্যাটট্রিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিজ্ঞতাই অন্যদের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমি সবসময়ই বলি অভিজ্ঞতা অনেক বড় ভূমিকা পালন করে। ফিনিশিংয়ে আমার অভিজ্ঞতা আমাকে এগিয়ে দিয়েছে।’

আগামী ম্যাচেও নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে সাবিনা খাতুন বলেন, ‘ফাইনাল ম্যাচেও আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আমি বিশ্বাস করি আমরা পারব।’

এ সময় প্রতিটা জয়ের পেছনে সকল কৃতিত্ব কোচ গোলাম রব্বানী ছোটনকে দেন সাবিনা খাতুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই জয়ের সব কৃতিত্ব স্যারকে দেব। নারী ফুটবলের শুরু থেকে স্যার আমাদের সঙ্গে আছেন। স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ ফাইনালে পৌঁছাতে পেরেছে। আর এবার আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছি। চেয়েছি দেশকে ভালো কিছু উপহার দেব। এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন প্রানিসম্পদ মন্ত্রী

মোঃ সোহেল মোল্লা স্বরুপকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ ছিলো দূর্ভিক্ষের রাষ্ট্র, প্রাকৃতিক দূর্যোগের রাষ্ট্র। সেই বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন । তিনি একজনই বঙ্গবন্ধুর আদর্শের ও রক্তের উত্তরউত্তরসূরী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ। আমাদের আবারো বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতায় এনে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আজ শনিবার বেলা ১১ টায় পিরোজপুর হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে পদ্মাসেতু হতো না। দেশে ছয় লেনের রাস্তা হতো না। যিনি আমাদেরকে দিয়েছেন দক্ষিনাঞ্চলের উন্নয়নের জন্য তাকেই টিকিয়ে রাখতে হবে। এসময় মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ভুমিকার ব্যাপারে

আরও পড়ুন
language Change