তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম

দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ইমারত পরিদর্শকগণ ১০ম গ্রেডের কর্মকর্তা যাদের বেতন ৩০-৪৫ হাজার টাকার বেশি নয় কিন্তু অর্জিত সম্পদ ও বিলাসী জীবন তাদের দুর্নীতির চিত্র ফুটিয়ে তোলে।

মোঃ শামীম হোসাইন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৩/১ এ কর্মরত আছেন বর্তমানে। মন্ডলবাড়ি, ছনগাছা, শাহানগাছা, সিরাজগঞ্জ জেলার মোঃ মিজানুর রহমান এর পুত্র শামীম রাজউক এ যোগদান করেন ২৫ অক্টোবর ২০১৫ সালে এবং অবসরে যাবেন ৩১ ডিসেম্বর ২০৫০ সালে।

মোঃ শামীম হোসাইন রাজউক জোন ৪ এ কর্মরত থাকাকালিন নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহন করে অনৈতিক ও আইন বিরোধী কাজ সম্পাদন করা সহ নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় এরিয়া পরিবর্তন করে রাজউক জোন ৩/১ এর এড়িয়ার দায়িত্ব দেয়া হয়।

সরকারি চাকুরীর করছেন ৯ বছর যাবৎ কিন্তু পরিদর্শক শামীম এরই মধ্যে গড়েছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে পন্য এনে শামীম হোসাইন এর স্ত্রী মৌসুমী আক্তার অনলাইনে Mou Dot Collection  নামে ফেসবুক পেইজ খুলে বিক্রয় করছেন।

মোঃ শামীম হোসাইন  ও মৌসুমী আক্তারের  তিন ছেলের মধ্যে বড় ও মেজ ছেলে ইন্টারন্যাশনাল হোপ স্কুলে লেখাপড়া করে। খোঁজ নিয়ে জানাগেছে  এই স্কুলে সন্তান লেখাপড়া করানো যথেষ্ট ব্যয়বহুল। বাৎসরিক খরচ আনুমানিক ১২ লক্ষ টাকা।

ইমারত পরিদর্শক শামীম হোসাইনের সম্পদ সনুসন্ধান করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। উত্তরা ০৪ নং সেক্টরে কিনেছেন ফ্লাট। দক্ষিনখান কসাইবাড়ি রেলগেট সংলগ্ন দক্ষিন মোল্লারটেকে একই ঠিকানায় ফ্লাট রয়েছে ০৪টি। দক্ষিনখানে একাধিক প্লটের শেয়ার রয়েছে তার। বগুড়ায় শ্বশুর বাড়িতে নিজ অর্থায়নে বাড়ি তৈরি করেছেনে এবং স্ত্রীর নামে জমি ক্রয় করেছে ১০বিঘা।

শুধু ফ্লাট ও প্লট কিনেই থেমে থাকেননি শামীম হোসাইন। কিনেছেন গাড়িও কিন্তু সরকারি কর্মকর্তা হওয়ায় এবার কৌশলের আশ্রয় নিয়েছেন। শামীম হোসাইনের সহযোগী লতিফ মিয়ার নামে পুবালী ব্যাংক জয়দেবপুর শাখায় গাড়ির লোন অ্যাকাউন্ট করে কিনেছেন হেরিয়ার গাড়ি তবে নিবন্ধন করিয়েছেন লতিফ মিয়ার নামেই। তবে Yamaha Fazer Fi v2, ঢাকা মেট্রো ল-৪৪৩৩৫৪ এই মটরসাইকেলটি মোঃ শামীম হোসাইন নামেই নিবন্ধিত রয়েছে কিন্তু Suzuki GSX-R150, ঢাকা মেট্র ল-১৬০৩৭৮ মটরসাইকেলটি মোঃ শামীম হোসাইনের টাকায় কেনা হলেও তার দুর্নীতির একসহযোগীর নামে নিবন্ধিত রয়েছে। এছাড়াও তার একাধিক জীবন বীমা রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

ইমারত পরিদর্শক শামীম হোসাইন রাজউক এর ১০ম গ্রেডের কর্মকর্তা কিন্তু ডেভেলপার কোম্পানী নির্মান টেক লিমিটেড এর একজন শেয়ার হোল্ডার তিনি। এইচএফডি ইক্যুইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন যার চেয়ারমান মোঃ শামীম হোসাইন এর স্ত্রী মৌসুমী খন্দকার ও ব্যবস্থ্যাপনা পরিচালক মোঃ শামীম হোসাইন এর বড় ভাই মোমেনুল ইসলাম শোভন।

মোঃ শামীম হোসাইনের দুর্নীতি ও অপকর্ম নিয়ে দুদকে অভিযোগ করেছেন মোঃ রুবেল হাওলাদার নামে এক ব্যক্তি। এই অভিযোগের বিষয় শামীম হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আপনারা যাচাই করে দেখেন আমার এমন কিছু আছে কিনা।

এই সকল বিষয় নিয়ে রাজউক জোন-৩ এর পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও পতিবেদন লেখা পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি।

শামীম হোসাইনের দুর্নীতি ও অপকর্ম নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

স্টাফ রিপোর্টার: খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তারা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই বাড়িটি খুলনায় ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও কয়েক ভাই থাকতেন। ওই বাড়ি থেকেই মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। গত ৪ আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র-জনতা। সেদিন বাড়িতে

আরও পড়ুন
language Change