তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম

দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ইমারত পরিদর্শকগণ ১০ম গ্রেডের কর্মকর্তা যাদের বেতন ৩০-৪৫ হাজার টাকার বেশি নয় কিন্তু অর্জিত সম্পদ ও বিলাসী জীবন তাদের দুর্নীতির চিত্র ফুটিয়ে তোলে।

মোঃ শামীম হোসাইন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৩/১ এ কর্মরত আছেন বর্তমানে। মন্ডলবাড়ি, ছনগাছা, শাহানগাছা, সিরাজগঞ্জ জেলার মোঃ মিজানুর রহমান এর পুত্র শামীম রাজউক এ যোগদান করেন ২৫ অক্টোবর ২০১৫ সালে এবং অবসরে যাবেন ৩১ ডিসেম্বর ২০৫০ সালে।

মোঃ শামীম হোসাইন রাজউক জোন ৪ এ কর্মরত থাকাকালিন নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহন করে অনৈতিক ও আইন বিরোধী কাজ সম্পাদন করা সহ নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় এরিয়া পরিবর্তন করে রাজউক জোন ৩/১ এর এড়িয়ার দায়িত্ব দেয়া হয়।

সরকারি চাকুরীর করছেন ৯ বছর যাবৎ কিন্তু পরিদর্শক শামীম এরই মধ্যে গড়েছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে পন্য এনে শামীম হোসাইন এর স্ত্রী মৌসুমী আক্তার অনলাইনে Mou Dot Collection  নামে ফেসবুক পেইজ খুলে বিক্রয় করছেন।

মোঃ শামীম হোসাইন  ও মৌসুমী আক্তারের  তিন ছেলের মধ্যে বড় ও মেজ ছেলে ইন্টারন্যাশনাল হোপ স্কুলে লেখাপড়া করে। খোঁজ নিয়ে জানাগেছে  এই স্কুলে সন্তান লেখাপড়া করানো যথেষ্ট ব্যয়বহুল। বাৎসরিক খরচ আনুমানিক ১২ লক্ষ টাকা।

ইমারত পরিদর্শক শামীম হোসাইনের সম্পদ সনুসন্ধান করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। উত্তরা ০৪ নং সেক্টরে কিনেছেন ফ্লাট। দক্ষিনখান কসাইবাড়ি রেলগেট সংলগ্ন দক্ষিন মোল্লারটেকে একই ঠিকানায় ফ্লাট রয়েছে ০৪টি। দক্ষিনখানে একাধিক প্লটের শেয়ার রয়েছে তার। বগুড়ায় শ্বশুর বাড়িতে নিজ অর্থায়নে বাড়ি তৈরি করেছেনে এবং স্ত্রীর নামে জমি ক্রয় করেছে ১০বিঘা।

শুধু ফ্লাট ও প্লট কিনেই থেমে থাকেননি শামীম হোসাইন। কিনেছেন গাড়িও কিন্তু সরকারি কর্মকর্তা হওয়ায় এবার কৌশলের আশ্রয় নিয়েছেন। শামীম হোসাইনের সহযোগী লতিফ মিয়ার নামে পুবালী ব্যাংক জয়দেবপুর শাখায় গাড়ির লোন অ্যাকাউন্ট করে কিনেছেন হেরিয়ার গাড়ি তবে নিবন্ধন করিয়েছেন লতিফ মিয়ার নামেই। তবে Yamaha Fazer Fi v2, ঢাকা মেট্রো ল-৪৪৩৩৫৪ এই মটরসাইকেলটি মোঃ শামীম হোসাইন নামেই নিবন্ধিত রয়েছে কিন্তু Suzuki GSX-R150, ঢাকা মেট্র ল-১৬০৩৭৮ মটরসাইকেলটি মোঃ শামীম হোসাইনের টাকায় কেনা হলেও তার দুর্নীতির একসহযোগীর নামে নিবন্ধিত রয়েছে। এছাড়াও তার একাধিক জীবন বীমা রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

ইমারত পরিদর্শক শামীম হোসাইন রাজউক এর ১০ম গ্রেডের কর্মকর্তা কিন্তু ডেভেলপার কোম্পানী নির্মান টেক লিমিটেড এর একজন শেয়ার হোল্ডার তিনি। এইচএফডি ইক্যুইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন যার চেয়ারমান মোঃ শামীম হোসাইন এর স্ত্রী মৌসুমী খন্দকার ও ব্যবস্থ্যাপনা পরিচালক মোঃ শামীম হোসাইন এর বড় ভাই মোমেনুল ইসলাম শোভন।

মোঃ শামীম হোসাইনের দুর্নীতি ও অপকর্ম নিয়ে দুদকে অভিযোগ করেছেন মোঃ রুবেল হাওলাদার নামে এক ব্যক্তি। এই অভিযোগের বিষয় শামীম হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আপনারা যাচাই করে দেখেন আমার এমন কিছু আছে কিনা।

এই সকল বিষয় নিয়ে রাজউক জোন-৩ এর পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও পতিবেদন লেখা পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি।

শামীম হোসাইনের দুর্নীতি ও অপকর্ম নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে ছাত্রদলের নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা

আরও পড়ুন
language Change