স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। একজন হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত