তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

অবশেষে দুদক তদন্তে নেমেছে শামীম আখতারের বিরুদ্ধে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দুর্নীতির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরকে নিজের কুক্ষিগত করে রাখা শামীম আখতারের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গত ১৭ মে দুদক হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটকে শামীম আখতারের দুর্নীতির সুষ্ট তদন্তের স্বার্থে সকল তথ্য ও রেকর্ডপত্র চেয়ে একটি চিঠি ইস্যু করেছে।
দুদকের চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে: জনাব মোহাম্মদ শামীম আখতার, প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ভিভিআইপি প্রেগ্রামের নামে অর্থ লোপাট, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
এমতাবস্থায়, চাহিত রেকর্ডপত্র পত্র প্রাপ্তি স্বাপেক্ষে জরুরি ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১, সেগুনবাগিচা, ঢাকায় নিম্নস্বাক্ষরকারীর নিকট সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।
চাহিত রেকর্ডপত্র/তথ্যাদির বিবরণ: ১। শামীম আখতার হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক হিসেবে দায়িত্বপালনকালীন প্রকল্প (ক) ২০১৮-১৯ অর্থবছরে গৃহিত স্বয়ংক্রিয় ব্লক নির্মাণ প্ল্যান্ট প্রকল্প; (খ) ২০১৯-২০ অর্থবছরে গৃহীত: “ব্লক মেকিং প্ল্যান্ট-এর জন্য স্টিল শেড নির্মাণ এবং ব্লক মোল্ড, অটোমেটিক প্যালেট ফিডার ও সিমেন্ট সাইলো সরবরাহ; এবং এএসি প্ল্যান্টের জন্য ২০ ঘনমিটার এএসি ব্লক/প্যানেল দৈনিক উৎপাদনের উদ্দেশ্যে এএসি প্ল্যান্ট নির্মাণ, সরবরাহ, স্থাপন, ট্রায়াল রান এবং উৎপাদন” প্রকল্প; (ঘ) “বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে পরিচালিত ভেরিফিকেশন সার্ভের আওতায় ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন এবং ১৫০ কেভিএ ইমার্জেন্সি জেনারেটর স্থাপন” প্রকল্প, যা “নন-ফায়ার্ড সলিডিফিকেশন ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসে জাপানি প্রযুক্তির প্রচার” প্রকল্প এর প্রাক্কলন, ব্রাদ্ধপত্র, দরপত্র বিজ্ঞপ্তি, প্রাপ্ত দরপ্রস্তাবসমূহ (সংযুক্তিসহ), দরপত্র উন্মুক্তকরণ শীট, দরপত্র মূল্যায়ন/কারিগরি কমিটির প্রতিবেদন, তুলনামূলক বিবরণী, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড, চুক্তিপত্র, কার্যাদেশ, রিসিভিং কমিটির প্রতিবেদন, পরিশোধিত বিল-ভাউচার, চেক, চেক বিলি রেজিস্টার ও অন্যান্য আনুষঙ্গিক রেকর্ডপত্রের ছায়ালিপি।
২। বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে পরিচালিত ভেরিফিকেশন সার্ভে নন-ফায়ার্ড সলিডিফিকেশন ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসে জাপানি প্রযুক্তি প্রচার অটোক্লেভড অ্যারেটেড কনক্রিট (এএসি) ব্লক/ব্রিক, বালু-সিমেন্ট হোলো ব্লক, এক্সটেন্ডেড পলিস্টাইরিন প্রকল্পের স্থানীয় পরামর্শক ব্যয় এর প্রাক্কলন, আরডিপিপি, ইওআই, নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র, সম্মানীর আবেদন, পরিশোধিত বিল ও অন্যান্য আনুষঙ্গিক রেকর্ডপত্রের ছায়ালিপি।
এছাড়াও ২০২২ সালের ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ আব্দুল্লাহ আল খায়রুম স্বাক্ষরিত একটি চিঠি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও এইচবিআরআই এর প্রাক্তন মহাপরিচালক মোহাম্মদ শামীম আকতারকে লেবাসধারী ভণ্ডপীর ও দুর্নীতিবাজ আখ্যায়িত করা হয় এবং শামীম আকতারের দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের অনিয়ম-দুর্নীতির তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২৩ সালের ২ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পরবর্তী ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পীর সাহেবের কেরামতির কারণে ওই প্রতিবেদনটি আর আলোর মুখ দেখেনি।
গণপূর্তের প্রধান প্রকৌশলীর পদে আসার আগে শামীম আখতার ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালকের দায়িত্বে। সেখানে কোনো কোনোক্ষেত্রে প্রকল্প পাস না করে, কখনো টেন্ডার হওয়ার আগে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ পেয়ে যান মুরিদ ঠিকাদাররা। মাসে লাখ টাকা বেতনে প্রকল্পের পরামর্শক, কর্মকর্তা-প্রকৌশলী থেকে বাবুর্চি-মালির মতো পদগুলোয় পান নিয়োগ। মুরিদদের সুবিধা দেয়ার ক্ষেত্রে তৎকালীন মহাপরিচালকের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এইচবিআরআই থেকে একটি তদন্ত কমিটি। মুরিদদের ঠিকাদারিসহ নানা সুযোগ-সুবিধা প্রদানসহ আর্থিক ও প্রশাসনিক অনিয়মের সুনির্দিষ্ট ১১টি অভিযোগ নিয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা পড়ে এইচবিআরআইয়ের এ তদন্ত প্রতিবেদন।
২০১৯ সালের এপ্রিলে ‘নন ফায়ার ব্রিক প্ল্যান্ট’নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্সের সঙ্গে চুক্তি করে এইচবিআরআই। আইন অনুযায়ী, ১০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রকল্পের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। এমনকি এ ধরনের প্রকল্প বাস্তবায়নে এইচবিআরআইয়ের বাজেটও নেই। তার পরও ‘নন ফায়ার ব্রিক প্ল্যান্ট’নির্মাণের প্রায় ১৪ কোটি টাকার কাজ কিংডম বিল্ডার্সকে দেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক। কিংডম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেনকে পীর সাহেবের ঘনিষ্ঠ মুরিদ হিসেবে উল্লেখ করা হয়েছে এইচবিআরআইয়ের তদন্ত প্রতিবেদনে। কিংডম বিল্ডার্স, কিংডম হাউজিং, কিংডম কনস্ট্রাকশনসহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার নুসরত হোসেন।
২০১৮-১৯ অর্থবছরে এইচবিআরআইয়ের গবেষণা খাতে ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ছিল। এ টাকা থেকে ১ কোটি ১১ লাখ টাকায় ‘অটোমেটিক ব্লক মেকিং প্ল্যান্ট’স্থাপনের কাজও পায় কিংডম বিল্ডার্স। এ ধরনের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সংস্থার অভিজ্ঞ ব্যক্তি বা প্রকৌশলীদের নিয়ে কমিটি গঠনের নিয়ম থাকলেও সে ধরনের কোনো কমিটিই হয়নি। অন্যদিকে একই প্ল্যান্টের শেড নির্মাণের জন্য ৭০ লাখ টাকার কাজে কোনো ধরনের চুক্তি ছাড়াই কিংডম বিল্ডার্সকে নিযুক্ত করা হয়। অর্ধকোটি টাকায় একই কাজ আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থি এন্টারপ্রাইজকে দেয়া হয়, যার মালিক আল আমীনকেও পীর সাহেবের মুরিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে এইচবিআরআইয়ের তদন্ত প্রতিবেদনে।
দৈনিক ২০ ঘনমিটার ব্লক উৎপাদন শুরু করার লক্ষ্যে ‘এসিসি প্ল্যান্ট’উন্নয়নকাজে ২০১৯ সালে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা। কাজটি করে কিংডম বিল্ডার্স, অর্থি এন্টারপ্রাইজ ও জামান বিল্ডার্স।
একই সময়ে প্রায় ১ কোটি টাকায় এইচবিআরআইয়ে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ পায় কিংডম বিল্ডার্স। অন্যদিকে দরপত্রের আগেই অফিস সংস্কারের কাজ শুরু করে দেয় অর্থি এন্টারপ্রাইজ।
এইচবিআরআইয়ের মহাপরিচালক থাকাকালে পীর সাহেবের আরেক ঘনিষ্ঠ মুরিদ ছিলেন মোহাম্মদ ইয়ামীন। ক্যামিকন গ্রুপ নামের একটি কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক তিনি। প্রতি মাসে ১ লাখ টাকা বেতনে ইয়ামীনকে স্যান্ড সিমেন্ট ব্লক তৈরির কাজে পরামর্শক হিসেবে নিয়োগ দেন এইচবিআরআইয়ের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার। কোনো টেন্ডার ছাড়াই আড়াই কোটি টাকার কাজ দেন ইয়ামীনকে। নিযুক্ত করেন গবেষণার কাজে। এইচবিআরআইয়ের টাকায় গবেষণা করে উৎপাদন করা কেমিক্যাল এইচবিআরআইয়ের কাছেই বিক্রি করেছেন ইয়ামীন।
মোহাম্মদ শামীম আখতারের এসব অনিয়ম-দনর্িীতির বিষয়ে এইচবিআরআই ও দুর্নীতি দমন কমিশনে একাধিক চিঠিও দিয়েছেন এইচবিআরআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এইচবিআরআই এর এসব অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত বিভাগীয় তদন্ত প্রতিবেদন (৩৭৩ পাতা) গণপুর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে এসব দুর্নীতির বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এমন কি দুদককে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ বা নির্দেশও দেয়নি। ফলে বাধ্য হয়ে ক্ষতিগ্রস্থরা দুদক চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। সর্বশেষ ৬৬৬ এ কল করে বিষয়টি তদন্তের দাবী জানান।
এরআগেও গত ৩ নভেম্বর ২০২২ তদপ্রেক্ষিতেই দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের স্মারক নং ০০.০১.০০০০.১০৯.২৮.০০১.২২.১৬৬৪ মোতাবেক বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে কথা বলার জন্য শামীম আখতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি। আহামীম আখতারের স্টাফ অফিসার মো. আহফুজুল আলমের সাথেও যোগাযোগ করা হলেও তিনি উত্তর দেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ ​কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে আজ ১০ জুন ২০২৬ খ্রি. তারিখে বরগুনা সদরের উপজেলা পরিষদ হলরুমে সম্পন্ন হলো দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা সদর আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল খোরপোষ কৃষিকে আধুনিক বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের সামগ্রিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহ আজিজ। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার, বরগুনা সদর। আরো উপস্থিত ছিলেন পার্টনার (বরিশাল অঞ্চল) এর সিনিয়র

আরও পড়ুন
language Change