তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

আজকের সমাবর্তন ও আমাদের পীরের জ্ঞানের জ্ঞান-আধ্যাত্মিকতা…

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান উপদেষ্টার হাত থেকে সম্মাননা পেলেন মির্জাখীল দরবারের সাজ্জাদানীনসহ চারজন। এ এক বিরল সম্মান ও প্রাপ্তি আমাদের জন্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে। প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে এটি বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবর্তনে রূপ নেয়। এই বিপুল আয়োজনের সবচেয়ে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ অধ্যায় ছিল মাত্র চারজন পিএইচ.ডি ডিগ্রিধারীর হাতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজহাতে সম্মাননা তুলে দেন। এই চারজনের একজন ড. মৌলানা মোহাম্মদ মকছুদুর রহমান।

এই অনন্য অর্জনে ড. মকছুদুর রহমান পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং গভীরভাবে সম্মানিত বোধ করেন। তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা, ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে—যাঁদের আন্তরিক উদ্যোগ ও স্বীকৃতির কারণে এই বিরল সম্মান অর্জন সম্ভব হয়েছে।

ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে “Maulana Abdul Hai: An Erudite Jurist and Saint” শীর্ষক গবেষণায় পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। এর পূর্বে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ থেকে “Hazrat Ashraf Jahāngīr Simnānī (R.A.) and his odd encounters in Sultanat-i-Bangālah: Mirzakhil Darbar Sharif – a case study” শীর্ষক গবেষণায় এম.ফিল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ও জ্ঞান অর্জনে তাঁর দীর্ঘ পথচলায় অসামান্য কৃতিত্ব রয়েছে। দাখিল (১৯৮৯) পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান, আলিম (১৯৯১) পরীক্ষায় সার্বিকভাবে দ্বিতীয় এবং সাধারণ গ্রুপে প্রথম স্থান, ফাযিল (১৯৯৩) ও কামিল ফিকহ্ (১৯৯৭) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান, কামিল তাফসীর শরীফ (২০০১) পরীক্ষায় ৮৮৭ নম্বর পেয়ে রেকর্ড গড়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এ (১৯৯৮) ও এম.এ (২০০৩) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।

এই ব্যতিক্রমধর্মী অর্জন তাঁর ব্যক্তিগত মেধা ও পরিশ্রমের ফসল হলেও তিনি বিশ্বাস করেন, এর পেছনে রয়েছে তাঁর পূর্বপুরুষদের আত্মত্যাগ, মানবিকতা ও ইসলামের খাঁটি শিক্ষার প্রতি অবিচল অঙ্গীকার। ড. রহমান বলেন, “এই সম্মান আমি আমার পিতা-মাতা, পূর্বপুরুষ এবং বুজুর্গানেদীনগনের প্রতি উৎসর্গ করছি।”

ড. রহমান একজন মানবসেবী, সমাজসেবক ও আধ্যাত্মিক চিন্তানায়ক। তিনি তাঁর কর্মজীবনে দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, এতিম ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। তাঁর সমাজ উন্নয়নের মূলধারায় রয়েছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রসার, এবং শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম।

বিশেষ করে তিনি তাঁর পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মিক ঐতিহ্যকে ধারণ করে জাতিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর পরিবার বাংলাদেশ ও এই উপমহাদেশের ইতিহাসে প্রথিতযশা ওলি, আলেম ও সমাজ সংস্কারকদের ঐতিহ্য বহন করে, যাঁরা আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে এই মহান স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি ইসলামী শিক্ষার, মানবিক মূল্যবোধের এবং সমাজসেবার প্রতি একটি উজ্জ্বল স্বীকৃতি। ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা – যিনি জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে সমাজে আলো ছড়াতে বদ্ধপরিকর।

নোট-
আমরা কি পরিমাণ সৌভাগ্যমান। এমন পীরের ছায়াতলে আমরা আছি। আধ্যাত্মিকতা ও জাগতিকতা কোন ক্ষেত্রেই আমরা পিছিয়ে নেই। আমার পীর নিজেকে উজাড় করে তরিকতের প্রসার, হাকিকতের শিক্ষা এবং মারেফতের গূঢ় রহস্যর রসাস্বাদনে নিবেদিত রয়েছেন আর তদারকি করছেন গায়েবী জগতের সবচেয়ে পছন্দনীয় সিলসিলার তথা স্কুল অব স্পিরিট্যুয়ালিজম এর।

“আকাশের চাঁন কি বা আকাশের চাঁন,
দিনে দিনে কি চমকে,জাহাগীরের শান”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে আজ রবিবার ও আগামীকাল সোমবার দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোল চত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। আরও জানান, দুই দিনে ঢাকার মোট

আরও পড়ুন
language Change