তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অপসারণ হলো খালের অবৈধ বাধ বরগুনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভা প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ঠিকানা পাচ্ছে মোংলা পৌরসভা কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু

উত্তরা বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স শাখায় ঘুষ বানিজ্যে সক্রিয় লিটন ও কাউসার

উত্তরা বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স শাখায় ঘুষ বানিজ্যে সক্রিয় লিটন ও কাউসার
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তির শেষ নেই আর এই ভোগান্তির প্রধান কারন ঘুষ বানিজ্য। উত্তরা বিআরটিএ (দিয়াবাড়ি খালপাড়, তুরাগ) ড্রাইভিং লাইসেন্স শাখায় ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। অফিসের সহকারী পরিচালক লিটন বিশ্বাসের নেতৃত্বে একটি দালাল চক্র এই ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এই ঘুষ বানিজ্যে যুক্ত রয়েছে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও।

সূত্রে জানাগেছে, লিটন বিশ্বাসের ঢাকার উত্তরায় কয়েকটি ফ্ল্যাট ও প্লট রয়েছে। একদিকে দালালদের দৌরাত্ম্য অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের মোটরযান পরিদর্শক (কাউসার আলমের) সীমাহীন ঘুষ বানিজ্যে দিশেহারা হয়ে উঠেছে মোটরযান মালিকরা। উত্তরা বিআরটিএ অফিসে শুধু দালালরা নয়, মোটরযান পরিদর্শক কাউসার আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও ঘুষের বাজার চালিয়ে যাচ্ছেন। মোটরযান মালিকরা এই কর্মকর্তাদের কাছে অসহায় হয়ে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন।

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, দালালদের মাধ্যমে ঘুষ না দিলে ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য সরকারি সেবা পেতে তাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। পাশ বা ফেল দেখানোর ক্ষেত্রে দালালরা সরাসরি ভূমিকা পালন করে না তাই এতে যুক্ত রয়েছে সরকারি কর্মকর্তারাও। দালালদের হাতে টাকা দিলে খুবই কম সময় বা সহজ পদ্ধতিতে পাশ পাওয়া যায় অন্যথায় ফেল দেখানো হয়।

ভুক্তভোগী ও শোরুম মালিকদের অভিযোগ, মোটরযান এনডোর্সমেন্ট, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, শ্রেণী পরিবর্তন, ডুপ্লিকেট সার্টিফিকেট, রুট পারমিটসহ সকল ধরনের সেবা নিতে হয় বড় অংকের ঘুষ। অফিসের সামনে ছদ্মবেশী দালালরা ঘোরাফেরা করে এবং ভিতরে কর্মকর্তারা সহায়তা করে। দুর্নীতির পাশাপাশি এই অফিসে সাধারণ মানুষের প্রতি কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারও নিত্যদিনের ঘটনা। প্রতিদিন যারা ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ফি জমা দিতে আসেন বেশিরভাগ সময় বিআরটিএ কর্মকর্তারা অফিসে না থাকার কারণে নির্দিষ্ট সময়ে তারা তাদের কাগজ অফিসে জমা দিতে পারেন না। আবার অনেক সময় কাগজ জমা নিলেও বিআরটিএ অফিসে বড় অঙ্কের ঘুষ দিতে হয়।

মোটরযান মালিক মো: আব্দুল মালেক জানান, তার নামের একটি অক্ষর ভুলের কারণ দেখিয়ে উওরা বিআরটিএ অফিস থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, দুইবার ভালো পরিক্ষা দিলেও ঘুষ না দেয়ায় তাকে ফেইল দেখানো হয়। পরে দালালদের মাধ্যমে ঘুষ দিলে নামমাত্র পরীক্ষায় পাশ করতে পারেন।

বিআরটিএ’র সহকারী পরিচালক লিটন বিশ্বাস বলেন, “আমি পরীক্ষার সময় উপস্থিত থাকি না, আমার ইন্সপেক্টররা পরীক্ষা নেন। আমি শুধু তদারকি করি।” তিনি আরও জানান, মানুষের অভিযোগ থাকবে, তবে কাজ করতেই হয়।

উওরা বিআরটিএ অফিসের উপ-পরিচালক কাজী মোহাম্মদ মোরসালীন সাংবাদিকদের বলেন, “গ্রাহকদের কিছু অভিযোগ থাকতে পারে, তবে আমি আসার পর সেবার মান কিছুটা বেড়েছে।”

বিআরটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করছে ভুক্তভোগী ও মোটরযান মালিকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা

গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা

আবদুল মোতালেবচাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে রাজপথে নেমেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় চাটখিল বাজারে এক বিশাল মানববন্ধনের মাধ্যমে তারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। গ্যাস, বিদ্যুৎ বিভ্রাট আন্দোলন কমিটি এবং চাটখিল পৌরসভার সাধারণ গ্যাস গ্রাহকদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলন কমিটির আহ্বায়ক সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ নেই। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রান্নাবান্নার মতো নিত্যপ্রয়োজনীয় কাজও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেক পরিবারকে গভীর রাত পর্যন্ত গ্যাসের অপেক্ষায় থাকতে হচ্ছে, যা চরম ভোগান্তির সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, গ্যাস

আরও পড়ুন
language Change