তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

কুমিল্লার বরুড়ায় এলজিইডি প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) নামে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে কুমিল্লার বরুড়া উপজেলায়। উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘটকপুর এলাকায় এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর এক উপসহকারী প্রকৌশলী এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের যোগসাজশের অভিযোগ রয়েছে।

ঘটকপুর খলিল চেয়ারম্যান বাড়ির সংলগ্ন ব্রীজ থেকে খালের পাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে এডিপির আওতায় ৩ লাখ ৯৯ হাজার ৯১০ টাকার বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় ‘শাহজাহান টেকনো বিল্ডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, এই এলাকাতেই এলজিইডির অর্থায়নে ২০২২ সালের ৭ জুলাই ২ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে রাস্তা পাকা করণসহ ৩০০ মিটার প্রতিরক্ষা ওয়াল নির্মাণ করা হয়েছে, কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার খলিলুর রহমান।

স্থানীয়রা অভিযোগ করেন, নতুন করে কোনো কাজনা করে পুরনো এলজিইডি প্রকল্পকে দেখিয়ে উপজেলা প্রকৌশল অফিস থেকে এডিপির বরাদ্দের টাকা উত্তোলন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন জানান, “এটি মূলত এলজিইডির কাজ, রাস্তা ও ওয়াল একসঙ্গে করা হয়েছে।”

শাহজাহান টেকনো বিল্ডার্সের মালিক রোবায়েত আহমেদ উৎসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বলেন, “আমার হাতে অনেক কাজ, ফাইল দেখে বলতে পারবো।” পরবর্তীতে সরাসরি যোগাযোগের কথা বললেও তাকে আর পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, প্রকল্পটির পেছনে মূল ভূমিকা পালন করেন বরুড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী আঃ মন্নান। তিনি আরএফকিউ (রিকোয়েস্ট ফর কোটেশন) পদ্ধতি ব্যবহার করে পূর্বে সম্পন্ন হওয়া এলজিইডি প্রকল্পকেই নতুন প্রকল্প হিসেবে উপস্থাপন করেন এবং বিল অনুমোদনের জন্য কাজের তদারকি ও বিল প্রস্তুতিতে মুখ্য ভূমিকা পালন করেন।

বরুড়া উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, “আমি এখানে নতুন যোগ দিয়েছি। বিষয়টি খতিয়ে না দেখে মন্তব্য করতে পারবো না।”

সরকারি অর্থে বাস্তবায়ন না হওয়া প্রকল্পে বিল উত্তোলনের এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টরা সবাই রয়েছে নীরব ভূমিকায়। এতে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘরে বসে ইনকাম করতে গিয়ে উল্টো লাখ টাকা হারালেন তরুণ!

  নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরে বাংলা নগর থানার ফার্মগেট ইন্দিরা রোড এলাকার বাসিন্দা রাকিব হাসান (ছদ্মনাম)। পেশায় একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। প্রতিষ্ঠানটি থেকে ভালোই আয় করেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ অচেনা একটি নম্বর থেকে রাকিবের মোবাইল ফোনে একটি ক্ষুদেবার্তা আসে। বার্তায় লেখা ছিল, ঘরে বসে মাত্র ১০ থেকে ১৫ মিনিট কাজ করে দিনে দুই থেকে ৮০ হাজার টাকা আয় করার সুযোগ। এমন বার্তা পেয়ে রাকিব সুযোগটি হাতছাড়া করতে চাননি। যোগাযোগ করেন ক্ষুদেবার্তার সঙ্গে জুড়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। তাকে প্রথমে কয়েকটি ইউটিউব চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করতে বলা হয়। তিনটি ইউটিউব চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করেন রাকিব। এর একটু পরই তার বিকাশ নম্বরে ৬০ টাকা চলে আসে। মাত্র তিনটি ক্লিক করেই টাকা আয়ের লোভে আরও কয়েকটি কাজ

আরও পড়ুন
language Change