তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ

স্বাস্থ্য খাতের নানা অভিযোগের মধ্যে এবার যুক্ত হল  পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মোঃ তসলিম উদ্দীন খানের নাম। এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

অফিসের আসবাবপত্র ও অন্যান্য উপকরণ ক্রয়ে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করাসহ নানা অনিয়নের অভিযোগ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা তসলিম উদ্দিন খানের বিরুদ্ধে। গত ১২ই জানুয়ারী ২০২৫ ইং তারিখে তাকে বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা বরিশালে বদলী করা হলেও মাত্র ২ দিনের মধ্যেই বিশাল অংকের ঘুষের বিনিময়ে ১৪ই জানুয়ারি অধিদপ্তরে পরিচালক (আইইএম) পদে যোগদান করেন।

দুদকের অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, এই কর্মকর্তা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া গত জুলাইযের ছাত্র আন্দোলনের বিপক্ষে অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মোঃ তসলিম উদ্দিন খান সক্রিয় ছিলেন এমনকি ছাত্র আন্দোলন দমানোর জন্য আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজের দুর্নীতির টাকা দিয়ে সহযোগিতা করেছেন। তসলিম উদ্দিন খান আওয়ামী লীগ সরকারের আমলে কর্মচারীদের ট্রেড ইউনিয়ন এবং কর্মকর্তাদের সিন্ডিকেট মিলে নিয়োগ বানিজ্যের একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এমন কথাও উল্লেখ আছে অভিযোগে।

অভিযোগ পত্রে আরো বলা হয়, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল বুঝে না নিয়েই পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে চুক্তির পুরো টাকা তুলে নিজেদের পকেটে ভরেছেন অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মোঃ তসলিম উদ্দিন খান এবং প্রাক্তন পরিচালক (এমআইএস) মো. শাহাদাত হোসাইন। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তিমুল্য ১ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৯১০ টাকা পরিশোধ করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো মালামাল বুঝে নেয়নি মোঃ তসলিম উদ্দীন খান। পরিচালক মোঃ তসলিম উদ্দীন খানের কারনে অন্য একটি প্রতিষ্ঠান থেকে ২ কোটিরও বেশি অর্থে সম্পূর্ণ মালামালও এখনও বুঝে পায়নি পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

২০১৮-১৯ অর্থ বছরে পরিবার কল্যাণ সহকারী রেজিস্টার (৯ম সংস্করণ), সাপ্লিমেন্টারি রেজিস্টার ও বিভিন্ন ধরনের এমআইএস ফরম সরবরাহের জন্য নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চুক্তি হয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। ২০১৮ সালের ৬ জুন এ চুক্তি স্বাক্ষর হওয়ার মাত্র ছয় দিনের মাথায় অর্থাৎ ৩০ জুন পুরো টাকা পরিশোধ করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে। চুক্তি অনুযায়ী, আট সপ্তাহের মধ্যে পুরো মালামাল সরবরাহ করার কথা থাকলেও নিয়ম অনুযায়ী মালামাল বুঝিয়ে দেওয়ার পরই পুরো অর্থ পরিশোধের কথা। কিন্তু তা না করেই মোঃ তসলিম উদ্দীন খানের কারনে বিলের সব টাকা পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এমন অভিযোগ রয়েছে দুদকে দায়ের করা অভিযোগে।

নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কাজটি পেতে সহযোগিজ করেছেন প্রতিষ্ঠানটির উপকরণ ও সরবরাহ ইউনিটের তৎকালীন উপপরিচালক (বৈদেশিক সংগ্রহ) মোঃ শাহাদাত হোসাইন এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সংযুক্ত-উপকরণ ও সরবরাহ ইউনিট) মোঃ রফিকুল ইসলাম। তখন শাহাদাত হোসাইন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও রফিকুল ইসলাম দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব ছিলেন। এতে সর্বনিম্ন দরদাতা হওয়ার পরও ইন্টার-গ্রাফিক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ২০১৮ সালের ৬ জুন চুক্তি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। চুক্তির শর্তমতে, পরিবার কল্যাণ সহকারী রেজিস্টার (১ম সংস্করণ) ৩০ লাখ ১০ হাজার কপি সাপ্লিমেন্টারি রেজিস্টার এবং ৪৯ লাখ ১৯ হাজার ৮৭২ কপি বিভিন্ন ধরনের এসআইএস ফরম সরবরাহ করার কথা ছিল। চুক্তিতে প্রতিষ্ঠানটিকে এসব মালামাল বুঝিয়ে দেওয়ার জন্য আট সপ্তাহের সময়সীমা উল্লেখ করা হয়েছে। এরপর চুক্তির ছয় দিনের মাথায় সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয় নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। কিন্তু বছরের বেশি সময় পার হলেও চুক্তিভুক্ত মালামালগুলো এখনো বুঝে পায়নি পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের সমুদয় অর্থ বুঝে পেতে প্রত্যয়ন পত্র দিয়েছেন মোঃ তসলিম উদ্দিন খান।

অভিযোগ পত্রে বলা হয়, নিপুন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখনও ৪ হাজার ৫০০ কপি পরিবার কল্যাণ সহকারী রেজিস্টার (৯ম সংস্করণ), ২ হাজার ৫০০ কপি সাপ্লিমেন্টারি রেজিস্টার এবং ৩৯ লাখ বিভিন্ন ধরনের এমআইএস ফরম পাওনা রয়েছে। এ ছাড়া রেজিস্ট্রারসহ এসব প্রয়োজনীয় মালামাল না পাওয়ায় তখন মাঠ পর্যায়ের কাজে চরমভাবে সংকটে পড়েন প্রতিষ্ঠানটির কর্মীরা।

২০১৮-১৯ অর্থবছরে মোটা অঙ্কের বিনিময়ে আরেকটি প্রত্যয়ন প্রদান করেছেন এই অসাধু কর্মকর্তা। এসএইড সার্জিক্যাল নামের একটি প্রতিষ্ঠান থেকে এসব অটোফ্রেন্ড মেশিন কিনতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খরচ হয় ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে মাত্র ৭০টি মেশিন পাওয়ার পরই প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে। এতেও সহায়তা করেন মোঃ তসলিম উদ্দিন খান। ফলে টাকা পরিশোধ করা হলেও অদ্যাবধি বাকি মেশিনগুলো বুঝে পায়নি পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

মোঃ তসলিম উদ্দীন খানের সম্পদের যে তথ্য এসেছে তা থেকেই তার দুর্নীতি চিত্র পরিষ্কার হয়ে যায়। মোঃ তসলিম উদ্দীন খান বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে রাজধানীতে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। শনিরআখরায় আধুনিক ফিটিংস সহ বহুতল বিশিষ্ট বাড়ি নির্মাণ করেছেন। যার ঠিকানা বাড়ী নং-৪৫, রোড নং-০৩, পলাশপুর পূর্ব দনিয়া, ঢাকা। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। এছাড়াও গুলশান নিকেতনে ৩ হাজার বর্গফুটের ২টি ফ্ল্যাটট, আফতাব নগরে ৫ কাঠার ৩টি প্লট, বনশ্রীতে ৫ হাজার বর্গফুটের আলিশান ফ্ল্যাট, এলিয়ন ব্রান্ডের নতুন গাড়ি ও বিপুল ব্যাংক ব্যালেন্স। তার স্ত্রীর নামে গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেটের নীচ তলায় দোকান নং-সি-১২২ এবং দোকান নং-সি-৭৯ এই ২টি দোকান ক্রয় করেছেন। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এছাড়া দুর্নীতিবাজ এই কর্মকর্তা দেশের টাকা কানাডায় পাচার করে গড়ে তুলেছেন আলীশান বাড়ি। যা তদন্ত করলে বেড়িয়ে আসবে। তার পরিবারের বিভিন্ন সদস্যদের ব্যাংক একাউন্টে রয়েছে কোটি কোটি টাকা যা তদন্ত করলে বেড়িয়ে আসবে।

মোঃ তসলিম উদ্দীন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। তিনি নিজেকে একজন সৎ কর্মকর্তা হিসেবে দাবি করেন। তসলিম উদ্দীন খান কয়েকজন সাংবাদিকের পরিচয় দিয়ে বলেন তারা আমার আত্নীয় হয়। তিনি আরো বলেন, আমার এখান থেকে বিজ্ঞাপন দেওয়া হয়। আপনি যোগাযোগ রাখবেন তা হলে বিজ্ঞাপন দেওয়া হবে। তিনি বার বার তার বিরুদ্ধে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমি আমার ভাইয়ের মুক্তি চাই

স্টাফ রিপোর্টার// মা মারা গেছে, আব্বুকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা কার কাছে থাকব? কে আমাদের দেখাশোনা করবে? এভাবেই কাঁদতে কাঁদতে নিজেদের দুঃখের কথা বলছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার ১৩ বছরের ছেলে সাজ্জাদ মিয়া। ছয় বছর বয়সী বোন আফসানা আক্তার, এক মাস বয়সী যমজ বোন আনিশা ও তানিশাকে নিয়ে এখন দিশেহারা শিশুটি। জানা গেছে, গত ১২ অক্টোবর যমজ সন্তান জন্মের এক সপ্তাহ পর মারা যান সাজ্জাদের মা সাথী বেগম। মায়ের মৃত্যুর পর তাদের বাবা জামাল মিয়া তার ৪ সন্তান ও বৃদ্ধ মাকে দেখাশোনা করতেন। তবে গত ৯ নভেম্বর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় দিনমজুর জামাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায় পুলিশ। এরপর মা হারা শিশু সাজ্জাদদের আশ্রয় এখন অশীতিপর

আরও পড়ুন
language Change