তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার মিশন সুমনা হাউজিং এর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
রাজধানীর অদূরে মহাসড়কের পাশে অল্প কিছু জমি কিনে গ্রাহকদের অভিনব প্রতারণার ফাঁদে ফেলছে আবাসন কোম্পানি সুমনা হাউজিং। প্রতারণার কৌশল বাস্তবায়নে চোখ ধাঁধানো বিলবোর্ড বসিয়ে আকর্ষণীয় অফারের বিজ্ঞাপন দিচ্ছে এ কোম্পানি।

জানা গেছে, ঢাকা নগরী থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পেছনে গড়ে উঠছে সুমনা হাউজিং আবাসন প্রকল্প। আধুনিক শহরের স্বপ্ন দেখিয়ে প্রকল্পের ম্যাপ আর সাইনবোর্ড ঝুলিয়ে আগামী ১০ বছরে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় মাঠে নেমেছে কোম্পানিটি। নিজস্ব অল্প কিছু জমি কিনে বাকি জমি দখল এবং ভরাট করে বার্ষিক চুক্তিতে ভাড়া নিয়ে চোখধাঁধানো সাইনবোর্ড টাঙিয়ে আকর্ষণীয় দামে প্লট বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে সুমনা হাউজিং।

একযুগ আগে এই প্রজেক্টের যাত্রা শুরু। কিন্তু আজও কোনো গ্রাহককে জমি বুঝিয়ে দিতে পারেনি তারা। এই আবাসন প্রকল্পে এককালীন মূল্য পরিশোধে বিশাল ছাড়, ফ্রি ডিনার সেট, স্ক্র্যাচ কার্ড ঘষলেই লাখ টাকা পর্যন্ত ছাড়-এমন চমৎকার বিজ্ঞাপন দিয়ে ঢাকা শহরের নামিদামি হোটেলে কয়েকদিন পর পর আবাসন মেলা করে গ্রাহকের কাছে সহজ কিস্তিতে প্লট বুকিংয়ের প্রক্রিয়া শুরু করেছে। এতে প্রলুব্ধ হয়ে ফাঁদে পা দিয়েছে অনেক মানুষ। প্রতারণা বুঝতে পেরে অনেক গ্রাহক টাকা ফেরত চাইলে টালবাহানা করছেন মালিকপক্ষ।

শতাংশ প্রতি ৩ হাজার টাকা নির্ধারণ করে ৪ কাঠা বা ৬ কাঠা সাইজের প্রতিটি প্লটের জন্য গ্রাহকপ্রতি মাসিক কিস্তি নিচ্ছে ১৮ হাজার থেকে ৩০ হাজার টাকা। বছরে ২ লাখ ১৬ হাজার থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা। ১০ বছরে ২১ লাখ ৬০ হাজার থেকে ৩৬ লাখ টাকা পর্যন্ত।

এভাবে তাদের টার্গেটকৃত গ্রাহকের নিকট থেকে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় কাজ করছে সুমনা হাউজিং কোম্পানি। কিন্তু ১০ বছর পর গ্রাহকদের কোথায় কীভাবে কোন প্লট বুঝিয়ে দেওয়া হবে, তা একমাত্র তারাই জানেন। কারণ গ্রাহকরা যে ডুকমেন্টের ওপরে নির্ভর করে টাকা দিচ্ছেন তা এক হাজার বছরেও ফেরত পাবেন কিনা সন্দেহ রয়েছে। আবাসন ব্যবসায়ী ও কর্মকর্তারা বলছেন, এই নিয়মে প্লট পাবে না ৯৮ শতাংশ গ্রাহক।

অনুসন্ধানে জানা গেছে, টেলিভিশন ও পত্রিকার পাতায় লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ জনগণকে প্রলুব্ধ করে আবাসন মেলার আয়োজন করে সুমনা হাউজিং। মেলায় দীর্ঘমেয়াদি ও সহজ কিস্তির মাধ্যমে কোনো প্রকার ডাউন পেমেন্ট ছাড়াই প্লট বুকিংয়ের সুবিধা প্রদান করেছে।

যারা এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে প্লট বুকিং দিয়েছে তারা অদূর ভবিষ্যতে চরম ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সচেতন জনগণ। কারণ কোম্পানির দেওয়া টাকা গ্রহণের রশিদ দিয়ে কোনো সময়ই টাকা ফেরত পাবে না। আর কোম্পানিও প্লট বা টাকা ফেরত দিতে পারবে না।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কিংবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কারও অনুমতি নেই। নেই আবাসন প্রকল্প করার পর্যাপ্ত জমি। তবুও শুধুই প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন হোটেলে একক আবাসন মেলার আয়োজন করে। আর এই মেলার নামে নানারকম বিজ্ঞাপন প্রচার করে। মানুষের স্বপ্ন নিয়ে এই কোম্পানির অভিনব প্রতারণা, অনুমোদন ছাড়াই প্লট বিক্রির বাহারি বিজ্ঞাপন নিয়ে মানুষের ক্ষোভের শেষ নেই। মতিঝিলের হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল ও বিভিন্ন তারকা মানের হোটেলে প্রায়ই আবাসন মেলার আয়োজন করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে সুমনা হাউজিং।

মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘সুমনা হাউজিং’ পরিবেশ ছাড়পত্র গ্রহণ তো দূরের কথা আবেদন পর্যন্ত করেনি। তবে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না-এ ব্যাপারে সদুত্তর না দিয়ে বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, এখন নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুমনা হাউজিং আবাসন প্রকল্পের এক কর্মকর্তা বলেন, সুমনা হাউজিংয়ের নিজস্ব জমির পরিমাণ মাত্র কয়েক বিঘা। যেসব জমির ওপর সাইনবোর্ড লাগানো হয়েছে তার ৯০ ভাগই অন্যের কাছ থেকে মাসিক ভাড়ায় নেওয়া হয়েছে। কারণ আবাসন প্রকল্প বানাতে গেলে যে পরিমাণ জমি প্রয়োজন তা কোম্পানির নেই। মূলত তারা চটকদার বিজ্ঞাপনে গ্রাহকদের আকৃষ্ট করে এ প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নগর পরিকল্পনাবিদ স্থপতি কান্তা কবির বলেছেন, ঢাকার ওপর চাপ কমাতে কেরানীগঞ্জে পরিকল্পিত আবাসিক এলাকার প্রয়োজন রয়েছে। কিন্তু ২০১৪ সালের পর থেকে কেরানীগঞ্জের সর্বত্র ছোট-বড়-মাঝারি এত অনিয়ন্ত্রিত আবাসন হয়েছে যে পরিস্থিতি এখন মারাত্মক হয়ে উঠেছে। এই অনিয়ন্ত্রিত নগরায়ণ প্রতিরোধ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোরালো ভূমিকা নেওয়া উচিত।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজউকের চেয়ারম্যান বলেন, এখন থেকে রাজউকের অনুমোদনহীন ভুঁইফোঁড় কোম্পানির বিরুদ্ধে অভিযান চালানো হবে। আর এ ধরনের কোনো প্রকল্প হতে দেওয়া হবে না। রাজউক এদের রাশ টেনে ধরবে।

অভিযোগের বিষয়ে সুমনা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আলম মৃধাকে টেলিফোনে একাধিকবার কল করে, মেসেজ দিয়ে এবং অফিসে গিয়েও কথা বলা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একজন কর্মচারী বলেন, ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দিয়ে আছেন। কারণ স্থানীয় ভূমিদস্যু শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর ছিলেন বশির।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাদক-সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার ঘোষণা

মাদক-সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার ঘোষণা

মো: শাহ আলমঃ গ্যাস সমস্যার সমাধান, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও ডিজিটাল সেবা চালুর প্রতিশ্রুতি ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সফিউদ্দিন আহমেদ সেন্টুর। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ার অঙ্গীকার ঘোষণা। কখন: চলমান নির্বাচনী প্রচারণা পর্বে ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন গণসংযোগ ও মতবিনিময় সভায়। ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের গ্যাস সংকট, অবকাঠামোগত দুর্বলতা, মাদক ও অপরাধের বিস্তার এবং সেবাখাতে অনিয়ম দূর করার লক্ষ্যে। সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনের সঙ্গে সমন্বয়, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে। ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সফিউদ্দিন আহমেদ সেন্টু তার নির্বাচনী অঙ্গীকারে জানিয়েছেন, ব্যক্তিগত স্বার্থ নয়-জনগণের স্বার্থই হবে তার কাজের মূল লক্ষ্য। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়াই আমার প্রধান অঙ্গীকার। তার ঘোষিত কর্মপরিকল্পনায় সুশাসন ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ড অফিসে ঘুষ

আরও পড়ুন
language Change