শামস শামীম :
গত ৫ আগর্ষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামীলীগ নেতা কর্মীর হাতে নিহত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহমুদুল হক মুন্না। গত ৩১/০৮/৯৪ ২ কেতয়ালী থানায় ১২৮ আওয়ামীলীগ নেতার নামে মামলা হয়। যার জি আর নং ৪০২ তারিখ ৩১/০৮/২৪ প্রথম তদন্তকারী কর্মকর্তা এস আই সেলিম বদলী হয়
পরবর্তিতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব নেয় এস আই মোস্তাফিজার রহমান। সে উর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে গত ৬/০৫/২৫ইং অভিযোগ পত্র নং ১০৬ তাং ০৬/০৫/২৫ ইং অনলাইনে দাখিল করে, কিন্তুু অভিযোগ পত্রটি বাতিল করার জন্য কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান এস আই মোস্তাফিজারকে চাপ দিতে থাকে।
এদিকে এস আই মোস্তাফিজার প্রশিক্ষণের জন্য গেলে তাকে প্রতিবেদন দেওয়ার জন্য ৩০ তারিখ সময় বেধে দেওয়া হয় প্রশিক্ষণ শেষে গত ২৯ এপ্রিল এস আই মোস্তাফিজার ওসি তদন্তের সাথে আলোচনা করে প্রতিবেদন তৈরি করে ওসির স্বাক্ষরের জন্য তার কক্ষে প্রবেশ করে, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশ থাকা সত্বেও ওসি আতাউর রহমান স্বাক্ষর না দিয়ে প্রতিবেদনটি নিজের কাছেই রেখে দেয়।
এস আই মোস্তাফিজার ওসির কথা না রখার কারনে তাকে জোর করে বদলী করে দেয়। এখন ওসি আতাউর অভিযোগ পত্রটি বাতিল করার জন্য পুলিশ সদর দপ্তর সহ সকল জায়গায় জোড় ততবীর চালাচ্ছে। এস আই মোস্তাফিজারের নামে মিথ্যা বিভাগীয় মামলা দেওয়ার পায়তারা করতেছে। ওসি আতাউর ফেসিস্ট হাসিনার দোসর। এখন ওসি আতাউর এর লক্ষ্য হচ্ছে ৯২ জন আওয়ামীলীগের প্রভাবশালী নেতার নাম অভিযোগপত্র থেকে বাতিল করা। এ বিষয়ে রংপুর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান কে মুঠোফোনে জিজ্ঞাসা হলে তিনি বলেন আমার সামনে লোক আছে পরে কথা বলবো বলে বিষয়টি এড়িয়ে যান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত