তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা ও সুদি মহাজন ফরহাদের খুঁটির জোর কোথায়?

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

সাভারের আশুলিয়ার সুদ ও জুয়ার নিয়ন্ত্রক ফরহাদ এক সময় মতিঝিল আরাম বাগ ক্লাবের ক্যাসিনো বোর্ড ম্যানেজারের দায়িত্বে ছিলেন আর এই সুযোগে ক্যাসিনো বোর্ডের ২২ লাখ টাকা নিয়ে পালিয়েও গিয়েছিলেন। এরপর টেংগুড়ি ইকরা বাজার এলাকায় শুরু করেন সুদ ও জুয়ার (ক্যাসিনো) ব্যাবসা। শিমুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুবলীগের সাধারন সম্পাদক শফিক আহমেদ কে সাথে নিয়ে তৈরি করেন অপরাধের রাজত্ব। বর্তমানে ক্যাসিনো ফরহাদের সুদের টাকার দৌরাত্বে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। সামান্য অর্থের বিনিময়ে ব্ল্যাংক চেক নিয়ে তাতে লাখ টাকার অঙ্ক বসিয়ে দেয়া হয়েছে লাখ লাখ টাকার মিথ্যা মামলা।

 

ভুক্ত ভোগী জিরানী ও টেংগুড়ী এলাকার ব্যবসায়ী দেলোয়ার, মাহফিজুর অপু, মাসুদ জানান, ব্যবসার জন্য কিছু টাকা সুদের উপর আনার পর আমরা কেউ কেউ ২ লাখে ৭ লাখ, কেউ আবার ১ লাখে ৪ লাখ টাকা, ২ লাখে ৬ লাখ দিয়েও রেহাই পাইনি। তারা আরও বলেন সুদ ও জুয়ার (ক্যাসিনো) ব্যাবসায়ী ফরহাদ হোসেন আমাদের চেক বইয়ের পাতাকে পুঁজি করে বিভিন্ন অংক বসিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ  অনেক পরিবারকে  নিঃস্ব করে ফেলেছে ।

 

জানাগেছে ফরহাদ ঢাকার মতিঝিলের আরামবাগ ক্লাবের সিরাজ মিয়ার পাটনার ছিলো । আওয়ামী যুবলীগ নেতা সম্রাট গ্রেফতারের দিন উক্ত ক্লাব থেকে প্রায় ২২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ফরহাদ হোসেন। বিভিন্ন জনের সাথে প্রতারনা করায় একাধিক প্রতারনা মামলা হয়েছে ফরহাদ হোসেনের নামে গ্রেফতারও হয়েছে একাধিকবার। কিন্তু আইনের মারপ্যাচে বারবার বের হয়ে এসে চালাচ্ছেন সুদ ও জুয়ার (ক্যাসিনো) ব্যাবসা এবং করছেন মানুষের সাথে প্রতারনা।

 

শিমুলিয়া ইউনিয়ন বাগের তল কাছৈর এলাকার মোতালেব জানান,সম্রাট গ্রেফতারের দিন বোর্ড ম্যান হিসাবে ঐ দিন ওর ডিউটি ছিলো। পরিস্থিতি খারাপ দেখে কৌশলে টাকা নিয়ে পালিয়ে চলে আসে। তার পর মাত্র ৫ দিনের মাথায় জিরানী ইকরা স্কুলের বিপরীতে স’মিলের উত্তরে আবুল হোসেনের ৫/৬ শতাংশ জমি কিনে।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, ফরহাদ হোসেন বর্তমানে জিরানি বাজার ইকরা বাজারের পিছনে এলাকায় আত্মগোপনে আওয়ামী লীগ নেতার সহযোগীতায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে । ফরহাদ আশুলিয়ার বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জবরদস্তি মূলক চাঁদা আদায় করে, দোকানে ইয়াবা ফেলে, ঔষধের দোকানে মেয়াদ বিহীন ঔষধ ফেলে, বিভিন্ন দোকান থেকে জোড় পূর্বক টাকা আদায় করে আসছে। যুবলীগ নেতা শফিক ও ফরহাদ এখন এলাকা বাসীর গলার কাটা। একাধিক নাশকতা ও হত্যা মামলার আসামি হয়েও দিব্বি ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও, ফরহাদ হোসেন মিথ্যা মামলা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, অবৈধ সুদ ব্যবসা চালানো এবং স্থানীয় যুবলীগ নেতাদের সঙ্গে যোগসাজশে জমি দখলের মতো কাজে জড়িত রয়েছে । আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে ফরহাদ হোসেন এর আগে একটি প্রতারণা মামলায় গ্রেফতার হয়। বর্তমানে এলাকায় এসে আবার ও প্রতারণা করা সহ অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।

 

আশুলিয়ার বাসিন্দারা ফরহাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, ” এখন ফরহাদ হোসেন বিভিন্ন সাংবাদিক পরিচয় দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে ব্যবসায়ীদেরকে হয়রানি করছে এবং টাকা আদায় করছে। যদি দ্রুত তাকে গ্রেফতার না করা হয়, তাহলে এলাকার শান্তি ভেঙে পড়বে” ।

 

এবিষয়ে ফরহাদ হোসেন এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

 

ফরহাদের মতো অপরাধীরা যখন রাজনৈতিক পরিচয় ও প্রশ্রয় পেয়ে আইনের চোখে ফাঁকি দিতে পারে তখন সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে। পুলিশ ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকাবাসীকে ন্যায় বিচার দেবে এমনই প্রত্যাশা স্থানীয়দের। এলার সকলের এখন একটাই প্রশ্ন সুদ ও জুয়ার (ক্যাসিনো) ব্যাবসায়ী ফরহাদ হোসেনের খুঁটির জোর কোথায়?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ রবিবার ২১শে জুন দুপুড়ে রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিও এম, পিএসসি উপস্থিত থেকে কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় রামগড় জোন সদর কর্তৃক পরিচালিত রামগড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প দ্বারা পরিচালিত বেকার যুবক-যুবতীদের মাঝে বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা। এছাড়াও তিনি আরো

আরও পড়ুন
language Change