তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে

এনআরবি লাইফের চেয়ারম্যান ও সিইও’র বিদেশ গমন রোধে পুলিশের চিঠি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ ও সিইও মো. শাহ জামাল হাওলাদারের দেশত্যাগের শঙ্কায় তাদের বিদেশ গমন রোধে চিঠি দিয়েছে পুলিশ। রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই চিঠি দেওয়া হয়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (তেজগাঁও বিভাগ) উপ-কমিশনারের মাধ্যমে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এবং বিশেষ পুলিশ সুপার (ল্যান্ড অ্যান্ড সি-পোর্ট)-এর কাছে এই চিঠি পাঠান।

চিঠিতে তাদের পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য উল্লেখ করে জানানো হয়, আদাবর থানার মামলার এজাহারভুক্ত আসামি কিবরিয়া গোলাম মোহামাদ ও মো. শাহ জামাল হাওলাদার কোটা আন্দোলন দমনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তারা বিদেশে পালিয়ে গেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বর্তমানে ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পদে রয়েছেন। তার স্ত্রী হোসনে আরা বেগম ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। অভিযোগ রয়েছে, তাকে ওভারসিজ এজেন্সি ডিরেক্টর হিসেবে দেখিয়ে কোম্পানি থেকে কমিশনের নামে অর্থ লেনদেন ও পাচার করা হয়েছে।

সূত্র আরও জানায়, ২০২১ সালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স প্রাপ্তির পর থেকেই কোম্পানির আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্তেও এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে। ফলে কোম্পানিটি প্রতিষ্ঠার তিন বছরের মাথায় আর্থিক সংকটের মুখে পড়েছে এবং ঝুঁকিতে পড়েছে বীমা গ্রাহকদের আমানত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মশার কীটনাশক মেশিন বাড়িয়ে ৬০ লিটারে করল ডিএসসিসি

মশার কীটনাশক মেশিন বাড়িয়ে ৬০ লিটারে করল ডিএসসিসি

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, মশক নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ইতোমধ্যে এডাল্টিসাইডিংয়ে ব্যবহৃত কীটনাশকের দৈনিক পরিমাণ মেশিন প্রতি ৩০ লিটার থেকে বৃদ্ধি করে ৬০ লিটারে উন্নীত করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের পূর্বে খাল জলাশয় ও নদর্মা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জলাবদ্ধতার হটস্পট চিহ্নিতপূর্বক তা নিরসনে বিশেষ পরিকল্পনা গৃহীত হয়েছে। তিনি বলেন প্রত্যাশিত ও যুগোপযোগী নাগরিক সেবা প্রদানের

আরও পড়ুন
language Change